Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক

    August 14, 2026

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, August 15 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»আন্তর্জাতিক»‘এপস্টেইন ফাইলস’ প্রকাশ: ফেঁসে যাচ্ছেন ট্রাম্প,মাস্ক ও বিল গেটস

    ‘এপস্টেইন ফাইলস’ প্রকাশ: ফেঁসে যাচ্ছেন ট্রাম্প,মাস্ক ও বিল গেটস

    Rashedআন্তর্জাতিক ডেস্কJanuary 31, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    মানি-লন্ডারিং ও যৌন অপরাধে জড়িত জেফ্রি এপস্টিনের লেখা কিছু খসড়া ইমেইল প্রকাশ করেছে মার্কিন বিচার বিভাগ (ডিপার্টমেন্ট অব জাস্টিস)। এসব ইমেইলে মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটসসহ একাধিক প্রভাবশালী ব্যক্তিকে ঘিরে অযাচাইকৃত দাবি করা হয়েছে।

    নথিগুলো এপস্টিন তদন্তসংক্রান্ত সর্বশেষ প্রকাশিত ফাইলের অংশ। সেখানে দাবি করা হয়, বিল গেটস ক্যারিবীয় অঞ্চলে এপস্টিনের ব্যক্তিগত দ্বীপ লিটল সেন্ট জেমস সফরের সময় রাশিয়ান মেয়েদের সঙ্গে সম্পর্কের পর যৌনবাহিত রোগে (এসটিডি) আক্রান্ত হন।

    এপস্টিনের কাছে লেখা ২০১৩ সালের জুলাই মাসের একটি খসড়া ইমেইলে বলা হয়, ওই ঘটনার পর গেটস নাকি স্ত্রী মেলিন্ডা গেটসের অজান্তে অ্যান্টিবায়োটিক সংগ্রহের চেষ্টা করেছিলেন। ইমেইলটি বিল সম্বোধনে লেখা হলেও এটি আদৌ গেটসকে পাঠানো হয়েছিল কি না-তা স্পষ্ট নয়।

    ইমেইলে এপস্টিন দাবি করেন, তিনি গেটসের ডান হাত হিসেবে এমন কিছু কাজে জড়িত ছিলেন যা তার ভাষায় নৈতিকভাবে অনুচিত, নৈতিকতা-বিরোধী এবং কোনো কোনো ক্ষেত্রে আইন ভঙ্গের শামিল।

    তিনি আরও লেখেন, বিবাহিত নারীদের সঙ্গে গোপন সম্পর্ক সহজ করে দেওয়া, যৌন সম্পর্কের পরিণতি সামাল দিতে ওষুধ সংগ্রহ, এমনকি ব্রিজ টুর্নামেন্টের জন্য অ্যাডেরাল সরবরাহের অনুরোধও নাকি তিনি পেয়েছিলেন।

    তবে এসব অভিযোগের কোনোটি স্বাধীনভাবে যাচাই হয়নি। বিল গেটসের একজন মুখপাত্র একাধিক গণমাধ্যমকে বলেছেন,
    এই দাবিগুলো সম্পূর্ণ হাস্যকর ও সম্পূর্ণ মিথ্যা।

    নথিগুলোতে টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক ও এপস্টিনের মধ্যকার ইমেইল কথোপকথনও রয়েছে।

    ২০১২ সালের নভেম্বরে এক ইমেইলে এপস্টিন মাস্ককে তার দ্বীপে যাওয়ার জন্য হেলিকপ্টার পাঠানোর কথা উল্লেখ করে জিজ্ঞেস করেন, কতজন যাত্রী থাকবেন। উত্তরে মাস্ক জানান, তার ও তৎকালীন সঙ্গী অভিনেত্রী তালুলাহ রাইলির জন্য দুটি আসন লাগবে এবং তিনি প্রশ্ন করেন,
    আপনার দ্বীপে সবচেয়ে বন্য পার্টি কবে হবে?

    ২০১৩ সালের ডিসেম্বরে মাস্ক আবার লেখেন, তিনি ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডসে থাকবেন এবং এপস্টিনের দ্বীপে যাওয়ার ভালো সময় আছে কি না জানতে চান। জবাবে এপস্টিন বলেন, আপনার জন্য সবসময় জায়গা আছে।

    এই বিপুল নথিপত্র যুক্তরাষ্ট্রের ফেডারেল তদন্ত থেকে প্রকাশিত প্রায় ৩০ লাখ পৃষ্ঠার ডকুমেন্টের অংশ। জেফ্রি এপস্টিন ২০১৯ সালে কারাগারে বিচারাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

    নথিগুলোতে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামও উল্লেখ রয়েছে। তবে সেগুলোর ক্ষেত্রেও নির্দিষ্ট কোনো যাচাইকৃত অভিযোগ উপস্থাপন করা হয়নি।

    সূত্র: রয়টার্স

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    আন্তর্জাতিক ডেস্ক

    Related Posts

    ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক

    August 14, 2026

    এসএসসির ফল বিপর্যয়ের নেপথ্যে যত কারণ

    August 12, 2026

    দিল্লিতে শেখ হাসিনা বিতর্ক: বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপোড়েন কি বাড়ছে?

    August 9, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.