Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    রাষ্ট্রীয় সম্পদ ক্ষতির ঘটনায় আইনি ব্যবস্থা বিবেচনায় রেল

    September 22, 2026

    সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

    September 18, 2026

    সবজির বাজারে স্বস্তি মিললেও অস্থির নিত্যপণ্যের দাম, দিশাহারা ক্রেতারা

    September 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, October 14 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»জাতীয়»জামায়াত একাত্তরের ভূমিকার জন্য মাফ না চেয়ে ভোট চায় কীভাবে?: মির্জা ফখরুল

    জামায়াত একাত্তরের ভূমিকার জন্য মাফ না চেয়ে ভোট চায় কীভাবে?: মির্জা ফখরুল

    Rashedঠাকুরগাঁও প্রতিনিধিJanuary 29, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রশ্ন তুলে বলেছেন, জামায়াতে ইসলামী এখনো একাত্তরের ভূমিকার জন্য জাতির কাছে ক্ষমা চায়নি, তারা ভোট চায় কীভাবে?

    বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঠাকুরগাঁও-১ আসনের গড়েয়া ইউনিয়নের চন্ডিপুর বাজারে এক পথসভায় তিনি এ কথা বলেন।

    শেখ হাসিনা সরকারের পতনের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, হাসিনা পালানোর পর থেকেই ঠাকুরগাঁয়ের রাস্তাঘাটের কাজ শুরু হয়েছে। ১৬০০ কোটি টাকা নিয়ে এসেছি উন্নয়ন করার জন্য।

    দীর্ঘ ১৬ বছর এলাকায় ফিরতে না পারার আক্ষেপ করে তিনি বলেন, অনেক পানি গড়িয়ে গেছে। ১৬ বছর আপনাদের সামনে আসতে পারি নাই। তখন যে সরকারটা ছিল, সেটি ছিল জুলুমবাজ সরকার। ১১৭টা মামলা আমার বিরুদ্ধে। আমি নাকি ময়লার গাড়ি পুড়িয়ে দিয়েছি—সব মিথ্যা মামলা।

    নতুন বাংলাদেশে প্রতিহিংসার রাজনীতি চান না জানিয়ে তিনি বলেন, এখন আমাদের সামনে একটি নতুন সুযোগ এসেছে। আমরা প্রতিহিংসা চাই না, আমরা হিংসা চাই না। আমি কোনো প্রতিশোধ নিতে চাই না—এটাই হচ্ছে বিএনপি, এটাই তারেক রহমান।

    ঠাকুরগাঁওয়ে নিজের করা আগের উন্নয়ন কর্মকাণ্ডের কথা স্মরণ করিয়ে দিয়ে মির্জা ফখরুল বলেন, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্প আমি এই এলাকায় নিয়ে এসেছিলাম। ভুট্টা চাষ শুরু করেছিলাম, কৃষকের ভাগ্য পরিবর্তন হয়েছে। আমি নির্বাচিত হলে ঠাকুরগাঁওয়ে এয়ারপোর্ট ও মেডিকেল কলেজ নির্মাণ এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকারত্ব দূর করবো। আমাদের মা’দেরকে তারেক রহমান ট্রেনিং দেবেন যেন ঘরে বসেই তারা আয় করতে পারেন।

    পথসভায় মির্জা ফখরুল বলেন, আমি আপনাদের পরিচিত মানুষ। ১৯৮৬ সাল থেকে আপনারা আমাকে চেনেন। তখন আমি পৌরসভার চেয়ারম্যান ছিলাম। আজ পর্যন্ত কেউ আঙুল তুলে বলতে পারবে না যে, আমি আপনাদের আমানতের খেয়ানত করেছি। আমি রাজনীতি করেছি বাপ-দাদার জমি বিক্রি করে। ঢাকায় যে গাড়ি ব্যবহার করি, সেটি ২০ বছর আগের। আজ যে গাড়িতে এসেছি, সেটিও আমার নয়— একজন সমর্থকের।

    ভোটারদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, আপনারা অনেক বছর ভোট দিতে পারেননি। এবার সুযোগ এসেছে। আমাকে ধানের শীষে ভোট দিলে আমি সংসদে গিয়ে আপনাদের জন্য কাজ করতে পারব। আমি কাজ করা মানুষ। আমরা ভিক্ষা নিয়ে বাঁচতে চাই না, আমরা কাজ করে বাঁচতে চাই। ঠাকুরগাঁওয়ে অনেক উন্নয়ন করতে হবে। আমাদের মা-বোন ও যুবকদের প্রশিক্ষণ দিয়ে শিক্ষিত করে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে।

    পথসভায় বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    ঠাকুরগাঁও প্রতিনিধি

    Related Posts

    রাজশাহী স্টেশন ভাঙচুরে দুটি তদন্ত কমিটি, আরএনবির চার সদস্য সাময়িক বরখাস্ত
    রাষ্ট্রীয় সম্পদ ক্ষতির ঘটনায় আইনি ব্যবস্থা বিবেচনায় রেল

    September 22, 2026

    সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

    September 18, 2026

    সবজির বাজারে স্বস্তি মিললেও অস্থির নিত্যপণ্যের দাম, দিশাহারা ক্রেতারা

    September 18, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.