Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক

    August 14, 2026

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    Sunday, August 16 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»জাতীয়»রোগীদের সেবা গ্রহণ সহজ ও সাশ্রয়ী করবে ডিজিটাল সিস্টেম: ফয়েজ আহমেদ

    রোগীদের সেবা গ্রহণ সহজ ও সাশ্রয়ী করবে ডিজিটাল সিস্টেম: ফয়েজ আহমেদ

    Rashedনিজস্ব প্রতিবেদকJanuary 28, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) চালু হতে যাওয়া ডিজিটাল ও পেপারলেস ব্যবস্থা চিকিৎসা সেবা গ্রহণকে সহজ, সময়সাশ্রয়ী ও তুলনামূলক কম খরচের করবে বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ। 

    তিনি বলেন, ডিজিটাল পেমেন্ট ও তথ্য ব্যবস্থাপনার মাধ্যমে রোগীদের ভোগান্তি কমবে এবং সেবার গতি বাড়বে।

    বুধবার (২৮ জানুয়ারি) রাজধানীর শহীদ ডা. মিল্টন হলে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) ও সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রামের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

    ফয়েজ আহমেদ বলেন, বিএমইউ ও এটুআইয়ের এই সমঝোতা স্মারকের মাধ্যমে বিশ্ববিদ্যালয়টিতে পেপারলেস কার্যক্রম বাস্তবায়নের একটি দীর্ঘ প্রক্রিয়া শুরু হলো। এর ফলে রোগীরা কাউন্টারে লাইনে দাঁড়িয়ে বা হাতে হাতে বিল পরিশোধের ঝামেলা ছাড়াই ডিজিটাল পদ্ধতিতে বিভিন্ন ধরনের ফি ও বিল পরিশোধ করতে পারবেন। এতে সময় ও খরচ- দুটোই কমবে।

    তিনি বলেন, ডিজিটাল সিস্টেম চালু হলে ভবিষ্যতে রোগীদের স্বাস্থ্যসংক্রান্ত সব ধরনের তথ্য সংরক্ষণ করা সম্ভব হবে। চিকিৎসা, শিক্ষা ও গবেষণায় এই তথ্যভিত্তিক ব্যবস্থাপনা বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আনবে।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিএমইউর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। এসময় তিনি বলেন, চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্যবিষয়ক গবেষণাকে আরও শক্তিশালী করার পাশাপাশি রোগীদের সেবা গ্রহণ সহজ করতে এই সমঝোতা স্মারক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে চিকিৎসা সেবার মান উন্নত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

    রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, মেডিসিন অনুষদের ডীন অধ্যাপক ডা. শামীম আহমেদ এবং ডেন্টাল অনুষদের ডীন ডা. সাখাওয়াত হোসেনসহ বিএমইউ ও এটুআই প্রোগ্রামের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

    সমঝোতা স্মারকের আওতায় বিএমইউর চিকিৎসা সেবা, শিক্ষাদান ও গবেষণা কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট সব ধরনের ফি ও আনুষঙ্গিক বিল আদায়ে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা চালু করা হবে। এ জন্য বিএমইউর ওয়েব পোর্টাল ও সেবাসংশ্লিষ্ট সিস্টেমগুলোকে এটুআই প্রোগ্রামের সমন্বিত পেমেন্ট প্ল্যাটফর্ম ‘একপে’-এর সঙ্গে সংযুক্ত করা হবে। এর ফলে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস, ডিজিটাল ওয়ালেট, অনলাইন ব্যাংকিং, ডেবিট ও ক্রেডিট কার্ড, এজেন্ট ব্যাংকিং বা শাখা ব্যাংকিংয়ের মাধ্যমে যে কোনো সময়, যে কোনো স্থান থেকে ফি ও বিল পরিশোধ করা যাবে।

    সংশ্লিষ্টরা বলছেন, এতে ক্যাশলেস ব্যবস্থার বাস্তবায়ন সহজ হবে এবং আর্থিক লেনদেনে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিজস্ব প্রতিবেদক

    Related Posts

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026

    নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন কে?

    August 14, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.