রাঙ্গুনিয়ায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে প্রান্তিক কৃষকদের মাঝে আমন ধানের বীজ, বনজ ও ঔষধি গাছের চারা এবং সার বিতরণ করা হয়।
শনিবার (২০ জুন) সকালে রাঙ্গুনিয়া উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমরুল কায়েস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশ, উপজেলা প্রকৌশলী মো. রেজাউল করিম, রাঙ্গুনিয়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য শওকত আলী নূর, ইউসুফ চৌধুরী, হেলাল শাহ এবং উপজেলা কৃষক দলের আহ্বায়ক নুর উদ্দিন।
বক্তারা বলেন, কৃষিকে আধুনিক, লাভজনক ও টেকসই করতে সরকারের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। কৃষি উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষকদের জীবনমান উন্নয়নে পার্টনার প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অনুষ্ঠান শেষে প্রান্তিক কৃষকদের মাঝে আমন ধানের বীজ, বনজ ও ঔষধি গাছের চারা এবং সার বিতরণ করা হয়।
