Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক

    August 14, 2026

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, August 15 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»সারাদেশ»বঙ্গোপসাগর উত্তাল, নিরাপদ আশ্রয়ে হাজারো ট্রলার

    বঙ্গোপসাগর উত্তাল, নিরাপদ আশ্রয়ে হাজারো ট্রলার

    Reduanul Hoqueনিজস্ব প্রতিবেদকJune 20, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link
    ১১ জুন মধ্যরাতে ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর সমুদ্রে গিয়ে আশানুরূপ মাছের দেখা পাননি জেলেরা। এরই মধ্যে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তাল হয়ে উঠেছে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর। প্রবল ঢেউয়ের আঘাতে টিকতে না পেরে পটুয়াখালীর মহিপুর ও আলীপুরের খাপড়াভাঙ্গা নদীতে আশ্রয় নিয়েছে হাজারো মাছধরা ট্রলার। শুক্রবার (১৯ জুন) সকাল থেকে একের পর এক ট্রলার অনেকটা মাছ শূন্য অবস্থায় এ নদীতে আসতে শুরু করে। এদিকে, দীর্ঘ অবরোধেরও পরও সমুদ্রে মাছের অকাল থাকায় নতুন করে ধারদেনায় জর্জরিত হয়ে পড়ছেন জেলেরা। নিষেধাজ্ঞাকালীন সময়ে সমুদ্রে অসাধু জেলেদের মাছ শিকার এবং ট্রলিং ট্রলারের অবাধ বিচরণের কারণে কাঙ্ক্ষিত মাছ না পাওয়ার দাবি জেলেদের। তারা ক্ষোভ প্রকাশের পাশাপাশি ট্রলিং ট্রলার বন্ধ এবং সাগরে মাছের প্রজননের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে প্রশাসনের প্রতি কার্যকর ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছেন।  আলিপুরের এফবি ভাই ভাই ট্রলারের মাঝি ছমেদ মিয়া বলেন, “অররোধ শেষ হওয়ার রাতেই আমরা সাগরে গিয়েছিলাম। কয়েকবার জাল ফেলেও আশানুরূপ মাছ মেলেনি। যা পেয়েছিলাম তা দিয়ে বাজার খরচও ওঠেনি। এরই মধ্যে হঠাৎ সাগর উত্তল হয়ে উঠেছে। আমরা টিকতে না পেরে ফের তীরে ফিরে এসেছি। নতুন করে ধারদেনায় জড়িয়ে যাচ্ছি। আবহাওয়া কিছুটা ভালো হলে ফের সাগরে যাত্রা করব।” মহিপুরের এফবি মা-বাবা দোয়া ট্রলারের মাঝি রহমান সিকদার বলেন, “অবরোধকালীন সময়ে বেশ কিছু অসাধু জেলে সাগরে অবাধে মাছ শিকার করেছে। অবৈধ ট্রলিং ট্রলারের অবাধ বিচরণ রয়েছে। এসব কারণেই আমরা সাগরে গিয়ে মাছ পাইনি। এভাবে চলতে থাকলে এই পেশায় টিকে থাকা দায় হয়ে পড়বে।” মহিপুরের জেলে শাহজালাল মিয়া বলেন, “সমুদ্রে প্রচণ্ড ঢেউ। যার কারণে আমরা সাগরে টিকতে না পেরে তীড়ে ফিরে এসেছি। সাগরে গিয়ে চার থেকে পাঁচটি খ্যাও (জাল ফেলা) দিয়েছিলাম কিন্তু খুবই কম মাছ পেয়েছি।” অপর জেলে হাফেজ জলিল বলেন, “সমুদ্র স্রোতের প্রচণ্ড চাপ রয়েছে। যে কারণে সমুদ্রের টিকা মুশকিল হয়ে গেছে। তাই আমরা গত বৃহস্পতিবার রাতে ফিরে এসেছি। আমরা খুবই কম মাছ পেয়েছি। যা পেয়েছি তা দিয়ে বাজার খরচ উঠবে না।” কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, “অবরোধ সফল করতে আমরা বেশকিছু অভিযান চালিয়েছিলাম। আবহাওয়ার বিরূপ প্রভাবে অনেক জেলে খাপড়াভাঙ্গা নদীতে আশ্রয় নিয়েছেন। আমরা আশা করছি, আবহাওয়া অনুকূলে আসলে গভীর সাগরে গিয়ে জাল ফেললে তারা কাঙ্ক্ষিত মাছ পাবেন।”
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিজস্ব প্রতিবেদক

    Related Posts

    ফাঁকা সড়কে দুই বাসই দ্রুতগতিতে চলছিল, চালকদের চোখে ছিল ঘুম: পুলিশ

    August 7, 2026

    বগুড়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪

    August 1, 2026

    নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে, চাপা পড়ে পথচারী নিহত

    July 28, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.