মঙ্গলবার, জুন ২ , ২০২৬
১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জুনে আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য সবার আগে দল ঘোষণা করল স্বাগতিক ইংল্যান্ড। দলে বড় চমক পেসার ইসি ওং। ইংল্যান্ডের ১৫ সদস্যের এই দলে অধিনায়ক হিসেবে আছেন ন্যাট সিভার-ব্রান্ট। এটি হবে তার সপ্তম টি-টোয়েন্টি বিশ্বকাপ। এছাড়া দলের সহ-অধিনায়ক করা হয়েছে চার্লি ডিনকে। সিভার ব্রান্টের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা যেমন স্কোয়াডে আছেন, তেমনি অভিষেকের অপেক্ষায় থাকা ১৮ বছর বয়সী স্পিনার টিলি কোর্টিন-কলম্যানকেও দলে রাখা হয়েছে। ২০০৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত উইমেন্স টি-টোয়েন্টি বিশ্বকাপে দলকে শিরোপা জেতানো অধিনায়ক শার্লট এডওয়ার্ডস এখন দলের প্রধান কোচ। ন্যাট সিভার-ব্রান্ট, লরেন বেল, অ্যালিস ক্যাপসি, টিলি কোর্টিন-কলম্যান, চার্লি ডিন, সোফিয়া ডাঙ্কলি, সোফি একলস্টোন, লরেন ফাইলার, ড্যানি গিবসন, অ্যামি জোন্স, ফ্রেয়া কেম্প, হিদার নাইট, লিনসি স্মিথ, ইসি ওং এবং ড্যানি ওয়াট-হজ।

Share.
Exit mobile version