Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক

    August 14, 2026

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, August 15 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»আন্তর্জাতিক»কোনো পক্ষ বেছে নিতে বাংলাদেশকে চাপ দেয় না যুক্তরাষ্ট্র

    চীন প্রসঙ্গে পল কাপুর
    কোনো পক্ষ বেছে নিতে বাংলাদেশকে চাপ দেয় না যুক্তরাষ্ট্র

    Rashedনিজস্ব প্রতিবেদকApril 3, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর বলেছেন, বর্তমান সময়ে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ক আগের যে কোনো সময়ের তুলনায় বেশি তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।

    তিনি বলেন, নিরাপত্তা, বাণিজ্য, সুশাসনসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা এবং অভিন্ন মূল্যবোধ দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করছে। তবে যুক্তরাষ্ট্র কোনো পক্ষ বেছে নিতে বাংলাদেশকে চাপ দেয় না।

    যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যায় দূতাবাস প্রাঙ্গণে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

    মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিভাগ তাদের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে পল কাপুরের অনুষ্ঠানে অংশ নেওয়ার বিষয়টি জানানো হয়। ওই পোস্টে পল কাপুরের বক্তব্য রয়েছে।

    দূতাবাস সূত্রে জানা গেছে, বক্তব্যে তিনি ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক আরও বিস্তৃত হওয়ার আশাবাদ ব্যক্ত করেন। বিশেষ করে ব্যবসা-বাণিজ্য, জ্বালানি, কৃষিপণ্য এবং নিরাপত্তা খাতে সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

    নিরাপত্তা প্রসঙ্গে পল কাপুর বলেন, যুক্তরাষ্ট্রের অংশীদার দেশগুলোর মধ্যে কৌশলগত অবস্থানের দিক থেকে বাংলাদেশ গুরুত্বপূর্ণ। সমুদ্র ও সীমান্তে ঘটে যাওয়া ঘটনাবলি শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক নিরাপত্তার ওপরও প্রভাব ফেলে। এ কারণে বাংলাদেশ যাতে তার সার্বভৌমত্ব রক্ষা করে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে, সে লক্ষ্যে যুক্তরাষ্ট্র সহযোগিতা অব্যাহত রাখতে আগ্রহী।

    বক্তব্যে সরাসরি চীনের নাম উল্লেখ না করলেও বৈশ্বিক ভূরাজনৈতিক প্রতিযোগিতার প্রসঙ্গ তুলে ধরেন তিনি। এ বিষয়ে পল কাপুর বলেন, যুক্তরাষ্ট্র কোনো পক্ষ বেছে নিতে বাংলাদেশকে চাপ দেয় না; বরং উন্নত প্রযুক্তি ও সহযোগিতার প্রস্তাব দেয়, যা বাংলাদেশ তার নিজস্ব স্বার্থে ব্যবহার করতে পারে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিজস্ব প্রতিবেদক

    Related Posts

    ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক

    August 14, 2026

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.