বুধবার, এপ্রিল ২২ , ২০২৬
৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সবাইকে চমকে দিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হলেন টলিউড নায়িকা কোয়েল মল্লিক। পশ্চিমবঙ্গ রাজ্যসভা নির্বাচনে তৃণমূলের কংগ্রেসের প্রার্থী হওয়ার খবরে মিশ্র প্রতিক্রিয়া নেটিজেনদের। বৃহস্পতিবার প্রথমবার বিধানসভায় পা রাখলেন কোয়েল। এদিন, মনোনয়ন জমা দিলেন রঞ্জিত মল্লিক কন্যা।  মনোনয়ন পত্র জমা দেওয়ার পর সাংবাদিক সম্মেলনে কোয়েল মল্লিক বলেন, “আমার জীবনের একটি নতুন অধ্যায় শুরু হচ্ছে। এটি একটি বড় দায়িত্ব। আমি আশা করি সকলেই আমাকে আশীর্বাদ করবেন, যাতে আমি আমার সর্বোচ্চ সামর্থ্য দিয়ে মানুষের এবং দেশের সেবা করতে পারি।”তিনি আরও বলেন, “আমি কখনও ভাবিনি যে আমি রাজ্যসভার সাংসদ হিসেবে সেখানে যাব। এটি একটি বড় দায়িত্ব এবং এত গুরুত্বপূর্ণ দায়িত্বের জন্য আমাকে নির্বাচিত করা হয়েছে বলে আমি নিজেকে খুবই সৌভাগ্যবান মনে করছি। এর মাধ্যমে মানুষের এবং আমার দেশের সেবা করার সুযোগ পাচ্ছি।” প্রসঙ্গত, গত ডিসেম্বরে মুক্তি পায় কোয়েলের ছবি ‘মিতিন: একটি খুনির সন্ধানে’। এর আগে অক্টোবরে মুক্তিপ্রাপ্ত তার ছবি ‘স্বার্থপর’ যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে।

Share.
Exit mobile version