Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক

    August 14, 2026

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, August 15 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»জাতীয়»যমুনা ছাড়লেন ড. ইউনূস

    যমুনা ছাড়লেন ড. ইউনূস

    Rashedনিজস্ব প্রতিবেদকFebruary 28, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’ ছেড়েছেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মুহাম্মদ ইউনূস। দীর্ঘ ১৮ মাস সরকারি এই বাসভবন থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের পর তিনি গুলশানে নিজের বাসভবনে উঠেছেন।

    শনিবার বিকেলে রাজধানীর হেয়ার রোডে অবস্থিত সরকারি বাসভবন ত্যাগ করে গুলশানে নিজ বাড়িতে ওঠেন তিনি। এর মধ্যদিয়ে জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী অন্তর্বর্তী শাসনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের অবসান ঘটলো।

    সংশ্লিষ্ট সূত্র জানায়, বিকেল ৩টা ৫৫ মিনিটে ড. ইউনূসের গাড়িবহর যমুনা প্রাঙ্গণ থেকে বেরিয়ে যায়। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা শেষে তিনি সরাসরি গুলশানের বাসভবনের উদ্দেশে রওয়ানা দেন। দায়িত্ব গ্রহণের সময় যেমন ছিল অনাড়ম্বর, বিদায়ের মুহূর্তেও তেমনি ছিল সংযত ও প্রটোকলনির্ভর।

    ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পালাবদলের পর সৃষ্ট অস্থিরতার মধ্যে দেশের দায়িত্ব নেন ড. ইউনূস। ৮ আগস্ট তাকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। সেই সময় রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’কে প্রধান উপদেষ্টার কার্যালয় ও সরকারি বাসভবন হিসেবে নির্ধারণ করা হয়।

    দীর্ঘসময় আন্তর্জাতিক অঙ্গনে কাজ করার অভিজ্ঞতা নিয়ে তিনি দায়িত্ব গ্রহণ করেন একটি স্পর্শকাতর সময়ে যখন প্রশাসনিক পুনর্গঠন, নির্বাচন আয়োজন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা ছিল সরকারের প্রধান চ্যালেঞ্জ।

    গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য পূরণ হয়। নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে বিএনপি। দলটির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।

    নতুন সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তরের পর থেকেই ড. ইউনূস যমুনা ছাড়ার প্রস্তুতি নেন। প্রশাসনিক আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর শনিবার তিনি সরকারি বাসভবন খালি করেন।

    প্রধানমন্ত্রীর প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ:

    সদ্য বিদায়ী প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি প্রতিনিধি দল। তিন সদস্যের এ প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামছুল ইসলাম।

    এদিনি বিকাল ৩টায় রাজধানীর মিন্টো রোডের বাসভবন ‘যমুনা’ থেকে সাবেক প্রধান উপদেষ্টার বিদায়কালে তার সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

    এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার ও প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক।

    যমুনার নতুন অধ্যায়:
    রাজধানীর হেয়ার রোডের ঐতিহাসিক ভবন ‘যমুনা’ এখন নতুন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন হিসেবে ব্যবহৃত হবে। গণপূর্ত বিভাগ সূত্রে জানা গেছে, ভবনটিতে প্রয়োজনীয় সংস্কার ও প্রস্তুতিমূলক কাজ শুরু হবে। সংস্কার শেষে প্রধানমন্ত্রী সেখানে উঠবেন।

    এক সময় অতিথিশালা হিসেবে ব্যবহৃত এই ভবনটি গত দেড় বছরে দেশের নীতিনির্ধারণী কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল। এখন আবার এটি নতুন প্রশাসনিক বাস্তবতায় প্রবেশ করছে।

    পুরোনো কর্মস্থলে ফেরা:
    দায়িত্ব ছাড়ার আগে গত ২২ ফেব্রুয়ারি ড. ইউনূস দীর্ঘ বিরতির পর মিরপুরে তার প্রতিষ্ঠিত কর্ম পরিসর ‘ইউনূস সেন্টার’-এ যান। সেখানে সামাজিক ব্যবসা, ক্ষুদ্রঋণ ও গ্রামীণ উন্নয়নসংক্রান্ত কর্মকাণ্ডে পুনরায় সম্পৃক্ত হওয়ার ইঙ্গিত দেন তিনি। ঘনিষ্ঠজনরা বলছেন, তিনি এখন থেকে গবেষণা, সামাজিক উদ্যোগ এবং আন্তর্জাতিক পরিসরে বক্তৃতা কার্যক্রমে মনোযোগ দেবেন।

    গুলশানের নিজ বাসভবনে ফেরার মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয় দায়িত্বের অধ্যায় শেষ করলেন। তবে নীতি-পরামর্শ বা সামাজিক উদ্যোগে তার ভূমিকা অব্যাহত থাকবে কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কিছু জানা যায়নি।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিজস্ব প্রতিবেদক

    Related Posts

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026

    নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন কে?

    August 14, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.