Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক

    August 14, 2026

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, August 15 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»জাতীয়»নির্বাচনে স্বাধীনতার পক্ষের শক্তিকে মানুষ বিজয়ী করে এনেছে: মির্জা ফখরুল

    নির্বাচনে স্বাধীনতার পক্ষের শক্তিকে মানুষ বিজয়ী করে এনেছে: মির্জা ফখরুল

    Rashedঠাকুরগাঁও প্রতিনিধিFebruary 28, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ১৯৭১ সালে একটা যুদ্ধ করেছি দেশ ও ভূখণ্ডকে স্বাধীন করবার জন্য। হিন্দু–মুসলমান, বৌদ্ধ–খ্রিস্টান সবাই মিলে আমরা একসঙ্গে লড়াই করেছি। যে রাষ্ট্রের কথা আমরা চিন্তা করেছি সে রাষ্ট্রের চিন্তা ছিল আমাদের একটা সাম্প্রদায়িকতাহীন, ভালোবাসা, পরস্পরের প্রেমের এক রাষ্ট্র, আমরা সেটা গঠন করতে চাই।

    তিনি বলেন, আজকে আমি অত্যন্ত আনন্দিত এবং আশাবাদী আজকে সেই রাষ্ট্র নির্মাণ করার জন্য আমাদের সুযোগ এসেছে। আমাদের ছেলেরা ও কৃষক-শ্রমিকরা একটা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদকে সরিয়ে দিয়ে আজকে সুযোগ করে দিয়েছে বাংলাদেশে সত্যিকার অর্থে একটা বৈষম্যহীন-সাম্প্রদায়িকতাহীন একটা অসাম্প্রদায়িক জনকল্যাণমূলক রাষ্ট্র নির্মাণ করার জন্য।

    শনিবার বিকেলে রামকৃষ্ণ আশ্রম ও মঠ ঠাকুরগাঁওয়ের আয়োজনে ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের শুভ জন্মতিথি উপলক্ষ্যে সনাতনীদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন।

    মির্জা ফখরুল বলেন, আমাদের মনে রাখতে হবে। আমরা একটা স্বাধীন দেশের নাগরিক। আমার একটা সংবিধান আছে। যে সংবিধানে প্রতিটি ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করার কথা বলা আছে। আমাদের দুর্ভাগ্য আমাদের কিছু মানুষ, কিছু রাজনৈতিক দল ও কিছু কিছু সম্প্রদায় আমাদের মাঝে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করেছিল। গত নির্বাচনে সেই অপচেষ্টাকে এদেশের মানুষ পরাজিত করেছে এবং একাত্তরের স্বাধীনতার পক্ষের শক্তিকে বিজয়ী করে এনেছে।

    এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ, পুলিশ সুপার মো. বেলাল হোসেন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মামুন বিশ্বাসসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    ঠাকুরগাঁও প্রতিনিধি

    Related Posts

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026

    নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন কে?

    August 14, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.