Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক

    August 14, 2026

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    Sunday, August 16 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»অর্থনীতি»‘মব’ ঘটনায় জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কেন্দ্রীয় ব্যাংক

    ‘মব’ ঘটনায় জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কেন্দ্রীয় ব্যাংক

    Rashedনিজস্ব প্রতিবেদকFebruary 26, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    বাংলাদেশ ব্যাংকে গত বুধবারের ‘মব’ ঘটনার সঙ্গে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক কর্তৃপক্ষ। 

    বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, নতুন গভর্নরের নেতৃত্বে কেন্দ্রীয় ব্যাংকে সুশাসন প্রতিষ্ঠায় কঠোর অবস্থান নেওয়া হবে।

    সংস্থাটির মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান সংবাদ সম্মেলনে জানান, কর্মকর্তাদের মধ্যে যারা এই ‘মব’ সংস্কৃতির সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে মানবসম্পদ (এইচআর) নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সকাল পৌনে ১১টার দিকে নতুন গভর্নর কেন্দ্রীয় ব্যাংকে যোগদান করেন। এরপর তিনি শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

    সংবাদ সম্মেলনে মুখপাত্র জানান, দায়িত্ব গ্রহণের পর গভর্নর বন্ধ হয়ে যাওয়া শিল্পকারখানা পুনরায় চালু করতে কেন্দ্রীয় ব্যাংকের সক্রিয় সহযোগিতার কথা বলেছেন। পাশাপাশি অর্থনীতিকে প্রবৃদ্ধি ও কর্মসংস্থানমুখী করতে প্রয়োজনীয় নীতিগত সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি।

    আরিফ হোসেন খান বলেন, গভর্নর পূর্ববর্তী অন্তর্বর্তীকালীন সরকারের ম্যাক্রো-অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার উদ্যোগের প্রশংসা করেছেন। সেই স্থিতিশীলতাকে ভিত্তি করে অর্থনীতিতে গতি ফেরাতে বিশেষ করে গত দেড় বছরে বন্ধ হওয়া শিল্পকারখানাগুলো পুনরায় চালু করতে নীতিগত সহায়তা, প্রণোদনা এবং ব্যাংকিং খাতে সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

    সভায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে পণ্যমূল্য স্থিতিশীল রাখাকে অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছেন গভর্নর। এছাড়া বিনিয়োগে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে এমন উচ্চ সুদের হার পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি।

    মুখপাত্র আরও বলেন, ‘খাদের কিনারা থেকে ব্যাংকিং খাতসহ ভঙ্গুর অর্থনীতিকে অন্তর্বর্তীকালীন সরকারের সময় অর্থ উপদেষ্টা ও গভর্নর যেসব ভালো সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছে এসব বিষয়ে আমরা সাধুবাদ জানিয়ে তাদের নেওয়া সংস্কার কার্যক্রমগুলো অব্যাহত রাখবেন বলে গভর্নর জানিয়েছেন।’

    প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিত করতে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে পুরোপুরি নিয়মভিত্তিক ও বৈষম্যহীন করার ঘোষণা দিয়েছেন গভর্নর। কাজের গতি বাড়াতে ‘ডেলিগেশন অব অথরিটি’ বা ক্ষমতার বিকেন্দ্রীকরণের মাধ্যমে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের দায়িত্ব ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বাড়ানোর কথাও বলেন তিনি।

    উল্লেখ্য, গত বুধবার বাংলাদেশ ব্যাংকের গভর্নরের উপদেষ্টা আহসান উল্লাহকে ‘মব’ তৈরি করে বের করে দেওয়ার অভিযোগ ওঠে কেন্দ্রীয় ব্যাংকের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, স্লোগান ও উত্তেজনার মধ্যেই তাঁকে গাড়িতে তুলে দেওয়া হয়। তারা ‘ধর ধর’ বলে স্লোগান দেন এবং কেউ কেউ গায়ে হাত তোলার চেষ্টা করেন। এ সময় অতিরিক্ত পরিচালক তৌহিদুল ইসলাম গভর্নরের উপদেষ্টা আহসান উল্লাহকে মারতে যান এবং অকথ্য ভাষায় গালাগালি করেন। গভর্নর ভবনের মূল ফটকের সামনে ঘটা এই ঘটনার সময় পরিচালক নওশাদ মোস্তফা, অতিরিক্ত পরিচালক তানভীর আহমেদ, প্রটোকল কর্মকর্তা হাসান আরিফসহ কেন্দ্রীয় ব্যাংকের প্রায় ২০/৩০ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

    এর আগে বুধবার বেলা ১১টার দিকে গভর্নর আহসান এইচ মনসুরের পদত্যাগ দাবিতে ঢাকা মহানগরীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে প্রতিবাদ সভা করেন কর্মকর্তা ও কর্মচারীদের একাংশ।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিজস্ব প্রতিবেদক

    Related Posts

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026

    নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন কে?

    August 14, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.