Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    রাষ্ট্রীয় সম্পদ ক্ষতির ঘটনায় আইনি ব্যবস্থা বিবেচনায় রেল

    September 22, 2026

    সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

    September 18, 2026

    সবজির বাজারে স্বস্তি মিললেও অস্থির নিত্যপণ্যের দাম, দিশাহারা ক্রেতারা

    September 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    Thursday, October 15 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»আইন আদালত»জাবি ছাত্রীকে ধর্ষণ ও মারধরের সত্যতা পেয়েছে পুলিশ

    জাবি ছাত্রীকে ধর্ষণ ও মারধরের সত্যতা পেয়েছে পুলিশ

    Rashedনিজস্ব প্রতিবেদকFebruary 25, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের এক ছাত্রীকে বাসায় আটকে রেখে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ উঠেছে সাবেক এক শিক্ষার্থীর বিরুদ্ধে। অভিযুক্ত তারিকুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) বিভাগের ৪৪তম আবর্তনের সাবেক শিক্ষার্থী। তিনি জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার আব্দুর রশিদের ছেলে। বর্তমানে তিনি পলাতক রয়েছেন।

    ঘটনার বিবরণে জানা যায়, গত মঙ্গলবার অভিযুক্ত তারিকুল ভুক্তভোগী ছাত্রীর হলের সামনে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেন এবং ‘শেষ কথা’ বলার অজুহাতে তাকে ব্ল্যাকমেইল করে সাভারের ইসলামনগর এলাকার একটি বাসায় নিয়ে যান। সেখানে ওই ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ করা হয়। শুধু তাই নয়, নির্যাতনের একপর্যায়ে ছাত্রীর মুখে স্কচটেপ পেঁচিয়ে তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করা হয় এবং হাতে ফুটন্ত গরম পানি ঢেলে দেওয়া হয়।

    একপর্যায়ে ভুক্তভোগী ছাত্রী ৯৯৯- এ কল দিয়ে পুলিশের সাহায্য চাইলে আশুলিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে। উদ্ধারের পর তাকে প্রথমে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্র ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

    এ ঘটনায় আশুলিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার জানান, ৯৯৯- এ কলের প্রেক্ষিতে আমরা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করি। পরবর্তীতে ভুক্তভোগী বাদী হয়ে এজাহার দিলে বুধবার আমরা মামলা গ্রহণ করি। প্রাথমিক তদন্তে আমরা ধর্ষণ ও মারধরের সত্যতা পেয়েছি এবং ভুক্তভোগী ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারের জন্য আমাদের বিশেষ তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

    এদিকে ভুক্তভোগী ছাত্রীর শিক্ষক ও সহপাঠীরা অভিযুক্ত তারিকুল ইসলামকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিজস্ব প্রতিবেদক

    Related Posts

    উচ্চ আদালতের রায়ে বদলাল সাজা

    August 24, 2026

    ফাঁকা সড়কে দুই বাসই দ্রুতগতিতে চলছিল, চালকদের চোখে ছিল ঘুম: পুলিশ

    August 7, 2026

    বগুড়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪

    August 1, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.