Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    রাষ্ট্রীয় সম্পদ ক্ষতির ঘটনায় আইনি ব্যবস্থা বিবেচনায় রেল

    September 22, 2026

    সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

    September 18, 2026

    সবজির বাজারে স্বস্তি মিললেও অস্থির নিত্যপণ্যের দাম, দিশাহারা ক্রেতারা

    September 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    Thursday, October 15 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»অর্থনীতি»সুপ্রিম কোর্টের বিচারকদের লজ্জিত হওয়া উচিত: ট্রাম্প

    সুপ্রিম কোর্টের বিচারকদের লজ্জিত হওয়া উচিত: ট্রাম্প

    Rashedঅনলাইন ডেস্কFebruary 21, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতিকে অবৈধ ঘোষণা করে যে রায় ঘোষণা করেছেন সুপ্রিম কোর্ট, তাকে ‘হাস্যকর’ বলে উল্লেখ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এই রায় ঘোষণার জন্য সুপ্রিম কোর্টের বিচারকদের ‘লজ্জা হওয়া উচিত’ বলেও মন্তব্য করেছেন তিনি।

    প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেছেন, সুপ্রিম কোর্টের যে বিচারপতিরা এই রায় দিয়েছেন— তাদের ‘দেশপ্রেমের অভাব’ এবং সংবিধানের প্রতি অবিশ্বস্ততার কারণে তিনি নিজেও লজ্জিত।

    শুক্রবার সুপ্রিম কোর্টের রায় ঘোষণার কিছু সময় পর নিজের সামাজিক যোগযোগমাধ্যম পোস্ট করা এক বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “সুপ্রিম কোর্টের যে সদস্যরা আমাদের গ্রহণযোগ্য এবং সঠিক শুল্কনীতির বিরুদ্ধে ভোট দিয়েছেন, তাদের নিজেদের জন্য লজ্জিত হওয়া উচিত। তাদের সিদ্ধান্ত হাস্যকর ছিল কিন্তু, এখন সমন্বয় প্রক্রিয়া শুরু হচ্ছে, এবং আমরা আগের চেয়ে আরও বেশি অর্থ গ্রহণের জন্য যথাসাধ্য চেষ্টা করব।”

    গতকাল শুক্রবার ট্রাম্পের শুল্কনীতিকে অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট; সর্বোচ্চ আদালতের ৯ জন বিচারপতির মধ্যে ৬ জনই রায়কে সমর্থন করেছেন।

    নিজের পোস্টে এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, “আমি আদালতের কিছু বিচারপতির জন্য লজ্জিত, কারণ আমাদের দেশের জন্য যা সঠিক— তা করার সাহস তাদের নেই। আদালতের এই বিচারপতিরা কট্টর বামপন্থি ডেমোক্র্যাট গণ্ডারদের মতো নির্বোধ এবং কোলে বসে থাকা আদুরে কুকুর। তাদের রায়ে দেশপ্রেম এবং সংবিধানের প্রতি বিশ্বস্ততার গুরুতর অভাব রয়েছে।”

    ট্রুথ সোশ্যাল পোস্টে ট্রাম্প আরও বলেন, শুল্ক আরোপের ক্ষেত্রে প্রত্যেক দেশের সরকারের সঙ্গে আলোচনার সময় তিনি এবং তার নেতৃত্বাধীন প্রশাসনের কথাবার্তা ছিল ‘খুবই বিনয়ী’। আদালতের সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে— এমন কোনো কাজ তার নেতৃত্বাধীন প্রশাসন করেনি বলেও দাবি করেছেন ট্রাম্প।

    “যুক্তরাষ্ট্রকে ফের মহান করে তুলতে আমি গত এক বছর ধরে খুবই কার্যকরভাবে শুল্কের ব্যবহার করেছি। আমি ক্ষমতায় আসার পর আমাদের শেয়ার বাজারও চাঙা হয়েছে। যুক্তরাষ্ট্রের শেয়ার বাজার সম্প্রতি ডিওডব্লিউ-তে ৫ হাজার এবং এস অ্যান্ড পি-তে ৭ হাজার পয়েন্ট অতিক্রম করেছে। এটা অনেকের কাছেই কল্পনাতীত ছিলো।”

    নিজের শুল্কনীতির পক্ষে যুক্তি দিয়ে ট্রুথ সোশ্যাল পোস্টে ট্রাম্প বলেন, “শুল্ক আমাদের ব্যাপকভাবে জাতীয় নিরাপত্তা দিয়েছে এবং শুল্ক ও শক্তিশালী সীমান্তের মেলবন্ধন আমাদের দেশে ফেন্টানাইলের আগমন ৩০ শতাংশ হ্রাস করেছে। আমাদের সব শুল্ক বহাল আছে, তবে যেহেতু আদালত ভুলভাবে আমাদের শুল্কনীতি প্রত্যাখ্যান করেছে, তাই এখন আমাদের অন্যান্য বিকল্পগুলো ব্যবহার করতে হবে।”

    সূত্র : এএফপি

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    অনলাইন ডেস্ক

    Related Posts

    নেপালে আকস্মিক বন্যা
    মৃতের সংখ্যা বেড়ে ৩১, ক্ষয়ক্ষতির মাত্রা ‘কল্পনার অতীত’

    August 26, 2026

    সিএমএসএমই’দের ব্যবসায়িক ধারাবাহিকতা সুরক্ষা জোরদারে চুক্তি স্বাক্ষর করল পাইওনিয়ার ইন্স্যুরেন্স পিএলসি

    August 24, 2026

    আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী, সবজি-ডিমেরও বাজার চড়া

    August 21, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.