Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক

    August 14, 2026

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, August 15 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»অর্থনীতি»বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যচুক্তি নিয়ে ভারতের চিন্তিত হওয়া উচিত নয়: বীনা সিক্রি

    বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যচুক্তি নিয়ে ভারতের চিন্তিত হওয়া উচিত নয়: বীনা সিক্রি

    Rashedআন্তর্জাতিক ডেস্কFebruary 11, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সাম্প্রতিক শুল্ক–সমঝোতা স্বাক্ষরিত বাণিজ্য চুক্তি নিয়ে ভারতের চিন্তিত হওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত সাবেক ভারতীয় হাইকমিশনার বীনা সিক্রি। তার মতে, এ চুক্তির ফলে ভারতের অর্থনীতিতে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না।

    মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বাণিজ্য চুক্তির প্রসঙ্গে বীনা সিক্রি বলেন, “আমার মতে, দু’টি কারণে এই চুক্তি নিয়ে ভারতের উদ্বিগ্ন হওয়া নিষ্প্রোয়োজন। প্রথমত, যেসব স্থানে মার্কিন বাজারে প্রবেশের জন্য বাংলাদশে শূন্য শুল্ক পেতে পারে— সেগুলো হলো কৃত্রিম সুতা, তুলা থেকে তৈরি সুতা বা সুতি কাপড়ের সুতা এবং সম্ভবত যুক্তরাষ্ট্রে উৎপাদিত তুলা বা তা থেকে তৈরি সুতা।”

    “দ্বিতীয়ত, বাংলাদেশ বহু বছর ধরে এসব পণ্যের জন্য ভারতের ওপর সরাসরি নির্ভরশীল। অনেক বছর ধরে প্রতিযোগিতামূলক মূল্যে ভারতের কাছ থেকে এসব পণ্য কিনছে বাংলাদেশ এবং এটি বাংলাদেশের উদ্যোক্তাদের জন্য লাভজনক, কারণ ভারতের কাছ থেকে পণ্য কিনলে পরিবহনবাবদ ব্যয় খুবই কম।”

    সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে বোয়িং বিমান ক্রয় সংক্রান্ত একটি বাণিজ্য চুক্তি করেছে বাংলাদেশ। সেই চুক্তি অনুসারে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ১৪টি বোয়িং উড়োজাহাজ কিনবে বাংলাদেশ। এই বাবদ প্রাথমিক ক্রয়মূল্য ধরা হয়েছে ৩০ থেকে ৩৫ হাজার কোটি টাকা। এই ব্যয় আরও বাড়তে পারে।

    এ প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে এএনআইকে বীনা সিক্রি বলেন, “তারা (বাংলাদেশের অন্তর্বর্তী সরকার) বিমান কেনার জন্য যে বিপুল বাজেট করেছে, সেই অর্থ আসবে কোত্থেকে? মার্কিন বোয়িং যদি কিনতে হয়, তাহলে তাদেরকে আইএমএফ থেকে ঋণ নিতে হবে। বর্তমানে দেশটির অর্থনীতির যে অবস্থা, তাতে বড় ঋণ নিলে অর্থনীতি আরও ভঙ্গুর হবে।”

    গত ৯ ফেব্রুয়ারি সোমবার বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে শুল্ক সংক্রান্ত একটি বাণিজ্যচুক্তি স্বাক্ষর হয়েছে। সেই চুক্তির শর্ত অনুযায়ী, এখন থেকে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের ওপর নির্ধারিত শুল্ক হবে ১৯ শতাংশ।

    চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন বাণিজ্য, বস্ত্র ও পাট এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন, আর যুক্তরাষ্ট্রে প্রতিনিধিত্ব করেছেন দেশটির বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার।

    সূত্র : এএনআই

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    আন্তর্জাতিক ডেস্ক

    Related Posts

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026

    নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন কে?

    August 14, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.