Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক

    August 14, 2026

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, August 15 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»জাতীয়»জয়-পরাজয়ে ‘জেন-জি’ ফ্যাক্টর!

    জয়-পরাজয়ে ‘জেন-জি’ ফ্যাক্টর!

    Rashedনিজস্ব প্রতিবেদকFebruary 11, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    দেশের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জয়–পরাজয়ের সমীকরণ বদলে দিতে পারে ‘তরুণ শক্তি’। নির্বাচন কমিশনের (ইসি) সর্বশেষ তথ্য অনুযায়ী, ১৮ থেকে ৩৫ বছর বয়সী ভোটারের সংখ্যা এখন প্রায় পাঁচ কোটি। বিশাল এই জনশক্তিই আগামীর ক্ষমতার লড়াইয়ে প্রধান ‘কিংমেকার’ হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে। ডিজিটাল প্রযুক্তিতে অভ্যস্ত ও সচেতন এই প্রজন্ম প্রার্থীদের ব্যক্তিগত যোগ্যতা এবং স্বচ্ছতাকে প্রাধান্য দিচ্ছে, যা চূড়ান্ত ফলাফলে বড় প্রভাব ফেলবে।

    গত ৭ জানুয়ারি নির্বাচন কমিশনের আওতাধীন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের ভোটার তালিকার হিসাব থেকে এ তথ্য জানা গেছে।

    জাতীয় যুবনীতি ২০১৭ অনুযায়ী, বাংলাদেশে ১৮ থেকে ৩৫ বছর বয়সের সব নাগরিককে ‘যুব’ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। তবে, নির্বাচন কমিশনের বয়সভিত্তিক উপাত্ত বিশ্লেষণে দেখা গেছে, ১৮ থেকে ৩৫ বছর বয়সীদের সংখ্যাই এখন প্রায় পাঁচ কোটি। মোট ভোটারের একটি বড় অংশ জুড়ে এই তরুণ প্রজন্মের অবস্থান। ডিজিটাল প্রযুক্তিতে দক্ষ এবং সচেতন এই ভোটাররা যেদিকে ঝুঁকে পড়বেন, ভোটের নাটাই সেদিকেই ঘুরবে। শহর থেকে গ্রাম— সর্বত্রই তরুণ ভোটারদের আধিপত্য বাড়ছে। বিশেষ করে নতুন অন্তর্ভুক্ত হওয়া ভোটারদের মধ্যে পরিবর্তনের আকাঙ্ক্ষা প্রবল।

    কেন তরুণরাই ‘কিংমেকার’

    ইসির তথ্যমতে, তরুণ ভোটারদের চাওয়া-পাওয়া প্রথাগত রাজনীতির চেয়ে কিছুটা ভিন্ন। তারা কর্মসংস্থান, শিক্ষা ও আধুনিক সুযোগ-সুবিধার ওপর বেশি গুরুত্ব দেন। এই পাঁচ কোটি ভোটার যদি ঐক্যবদ্ধভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন, তবে যেকোনো রাজনৈতিক দলের ভাগ্য নির্ধারণে তারাই মুখ্য ভূমিকা পালন করবেন। রাজনৈতিক দলগুলোরও নির্বাচনী ইশতেহারে তরুণদের গুরুত্ব দিয়ে বিভিন্ন কর্মসূচি প্রণয়ন করতে দেখা গেছে। মূলত এই বিশাল জনশক্তিকে ঘিরেই আবর্তিত হচ্ছে নির্বাচনী রণকৌশল।

    তরুণ ভোটারদের বিস্তারিত পরিসংখ্যান

    ইসির তথ্য অনুযায়ী, ১৮ থেকে ৩৩ বছর বয়সীদের মধ্যে সবচেয়ে বেশি ভোটার রয়েছে ২৬ থেকে ২৯ বছর বয়সীদের ক্যাটাগরিতে। প্রায় আড়াই কোটি ভোটারের বয়স ২২ থেকে ২৯ বছরের মধ্যে। নিচে বিস্তারিত তুলে ধরা হলো—

    • ১৮-২১ বছর : ৮৫ লাখ ৩১ হাজার ৫৩৮ জন।
      • ২২-২৫ বছর : ১ কোটি ১৯ লাখ ৬২ হাজার ১০৬ জন।
      • ২৬-২৯ বছর : ১ কোটি ২১ লাখ ৬৬ হাজার ১৬২ জন।
      • ৩০-৩৩ বছর : ১ কোটি ৬ লাখ ৮৬ হাজার ৬১৫ জন।

    ইসির হিসাব অনুযায়ী, সর্বমোট তরুণ ভোটারের সংখ্যা প্রায় পাঁচ কোটির কাছাকাছি।

    বয়সভিত্তিক ভোটারের চিত্র

    তরুণদের পাশাপাশি মধ্যবয়সী ও জ্যেষ্ঠ ভোটারদের সংখ্যাও কম নয়। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ৬০ বছরের বেশি বয়সী ভোটারের সংখ্যা ১ কোটি ৯৩ লাখের বেশি। বয়সভিত্তিক ভোটারের মধ্যে রয়েছে—

    • ৩৪-৩৭ বছর বয়সী ভোটার : ১ কোটি ২৩ লাখ ৬ হাজার ৭৫৫ জন।
      • ৩৮-৪১ বছর বয়সী ভোটার : ১ কোটি ৩০ লাখ ২৬ হাজার ৪৫০ জন।
      • ৪২-৪৫ বছর বয়সী ভোটার : ১ কোটি ২৩ লাখ ২৩ হাজার ৪২ জন।
      • ৪৬-৪৯ বছর বয়সী ভোটার : ৯২ লাখ ৩৯ হাজার ৭২৩ জন।
      • ৫০-৫৩ বছর বয়সী ভোটার : ৮০ লাখ ৫৪ হাজার ৫৬০ জন।
      • ৫৪-৫৭ বছর বয়সী ভোটার : ৬৩ লাখ ৪২ হাজার ২৮ জন।
      • ৫৮-৬০ বছর বয়সী ভোটার : ৫১ লাখ ৮১ হাজার ১০৩ জন।
      • ৬০ বছরের বেশি ভোটার : ১ কোটি ৯৩ লাখ ৫১ হাজার ৯৯৪ জন।

    অঞ্চলভিত্তিক ভোটার বিন্যাস : শীর্ষে ঢাকা

    ভোটার সংখ্যার দিক থেকে ঢাকা অঞ্চল সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে, যা যেকোনো দলের জন্য ক্ষমতার মূল কেন্দ্রবিন্দু। অঞ্চলভিত্তিক ভোটার বিন্যাস নিচে তুলে ধরা হলো—

    • ঢাকা অঞ্চল : ১ কোটি ৮৩ লাখ ৪৪ হাজার ৯৬৫ জন।
      • রাজশাহী অঞ্চল : ১ কোটি ৬৩ লাখ ৭৮ হাজার ৮০ জন।
      • ময়মনসিংহ অঞ্চল : ১ কোটি ৬৩ লাখ ৯ হাজার ২৭১ জন।
      • কুমিল্লা অঞ্চল : ১ কোটি ৫৭ লাখ ৬৮ হাজার ৫০ জন।
      • খুলনা অঞ্চল : ১ কোটি ৪২ লাখ ৩৫ হাজার ৬১০ জন।
      • রংপুর অঞ্চল : ১ কোটি ৪১ লাখ ৮৪ হাজার ১২২ জন।
      • চট্টগ্রাম অঞ্চল : ৯৯ লাখ ১১ হাজার ৩২০ জন।
      • সিলেট অঞ্চল : ৮৪ লাখ ৪৫ হাজার ৮২২ জন।
      • বরিশাল অঞ্চল : ৭৯ লাখ ৮১ হাজার ১২৭ জন।
      • ফরিদপুর অঞ্চল : ৬১ লাখ ৫৩ হাজার ৫২৬ জন।

    সংশ্লিষ্টরা বলছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে প্রার্থীদের ভাগ্য নির্ধারণে বড় ফ্যাক্টর হবে ঢাকা অঞ্চল এবং পাঁচ কোটি তরুণ ভোটার। যারা এই বিশাল জনগোষ্ঠীকে আস্থায় নিতে পারবে, শেষ হাসি তারাই হাসবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিজস্ব প্রতিবেদক

    Related Posts

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026

    নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন কে?

    August 14, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.