Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক

    August 14, 2026

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    Sunday, August 16 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»জাতীয়»নির্বাচন খুবই উৎসবমুখর, ফ্রি-ফেয়ার এবং ক্রেডিবল হবে: ফরিদপুরে স্বরাষ্ট্র উপদেষ্টা

    নির্বাচন খুবই উৎসবমুখর, ফ্রি-ফেয়ার এবং ক্রেডিবল হবে: ফরিদপুরে স্বরাষ্ট্র উপদেষ্টা

    Rashedফরিদপুর প্রতিনিধিFebruary 10, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, যেসব কেন্দ্রে বাউন্ডারি ওয়াল নেই, ওখানেও বাঁশ দিয়ে একটা বাউন্ডারি ওয়ালেরও ব্যবস্থা করা হয়েছে। এজন্য আমি আশা করছি, এখানকার নির্বাচনটা খুবই উৎসবমুখর হবে। ফ্রি-ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশন হবে।

    মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে ফরিদপুরের জেলা প্রশাসকের কার্যালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

    এর আগে বৃহত্তর ফরিদপুর জেলার পাঁচটি জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার ও জেলা আনসার কমান্ডারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

    উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমরা শরীয়তপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী ও ফরিদপুর জেলার বিভিন্ন আইনশৃঙ্খলার ব্যাপারে একটু মতবিনিময় সভা করলাম। এই সভায় আমরা এখানে আলোচনা করলাম। এখানে আমি দেখলাম প্রস্তুতি খুবই ভালো। প্রায় প্রতিটা কেন্দ্রেই সিসিটিভি লেগে গেছে এবং আনসার যাওয়ার সাথে সাথে কেন্দ্রের সুরক্ষার ব্যবস্থাও হয়ে যাবে। এখানে ড্রোনেরও ব্যবস্থা করা হয়েছে। মোটামুটি আমি দেখলাম, এখানকার পরিস্থিতি খুবই ভালো।

    তিনি বলেন, যেসব কেন্দ্রে বাউন্ডারি ওয়াল নাই, ওখানেও বাঁশ দিয়ে একটা বাউন্ডারি ওয়ালেরও ব্যবস্থা করা হয়েছে। এজন্য আমি আশা করছি এখানকার নির্বাচনটা খুবই উৎসবমুখর হবে। ফ্রি-ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশন হবে।

    স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আজকে সফর করে দেখলাম, এই এলাকার আইনশৃঙ্খলা ভালো। আইনশৃঙ্খলায় আপনারা ফাস্ট হয়েছেন। এইবার যে পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনী নিয়োগ করা হয়েছে, কোন ইতিহাসে আপনারা দেখাইতে পারবেন না, আইনশৃঙ্খলা বাহিনী এত ছিল।

    তিনি বলেন, আগের নির্বাচনগুলোতে যেরকম সহিংসতা হতো, এবার কিন্তু ওরকম আল্লাহ দিলে এখন কোন ধরনের সমস্যা হয় নেই। আমরা আশা করব, যে সামনেও হবে না। আপনাদের সবারই এজন্য চেষ্টা করতে হবে এবং দোয়া করতে হবে।

    জাহাঙ্গীর আলম বলেন, আরেকটা জিনিস হলো, আপনারা দেখছেন যে এবার অন্যান্য সময় আইনশৃঙ্খলা বাহিনী, স্পেশালি সশস্ত্র বাহিনী, এরা ভোটকেন্দ্রের প্রাঙ্গণে যেতে পারত না। এবার আমাদের সিনিয়র সচিব কিন্তু একটা ভালো ব্যবস্থা করে দিয়েছেন। প্রতিটি ভোট প্রাঙ্গণে তারা যাবেন। এইসব প্রস্তুতিগুলো নিয়েই কিন্তু এখানে আলাপ করলাম আজকে। সবকিছু তো ডিসক্লোজ করে দেয়া যাবে না।

    এসময় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিকসহ যৌথ বাহিনী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    ফরিদপুর প্রতিনিধি

    Related Posts

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026

    নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন কে?

    August 14, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.