Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক

    August 14, 2026

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, August 15 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»আইন আদালত»ফুলছড়ি থানা পুলিশের নির্বাচনে নিরপেক্ষ দায়িত্ব পালনের অঙ্গীকার

    ফুলছড়ি থানা পুলিশের নির্বাচনে নিরপেক্ষ দায়িত্ব পালনের অঙ্গীকার

    Rashedফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধিFebruary 9, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধায় ফুলছড়ি থানা পুলিশ শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সম্পূর্ণ নিরপেক্ষ ও পেশাদার দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা। তিনি বলেন, নির্বাচন একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্ব। এখানে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না।
    একান্ত সাক্ষাৎকারে ওসি দুরুল হোদা জানান, ফুলছড়ি থানায় যোগদানের পর তাঁর প্রধান লক্ষ্য ছিল এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির বাস্তব উন্নয়ন এবং পুলিশের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনা। মানুষ যেন থানাকে ভয় নয়, ভরসার জায়গা হিসেবে দেখে—সে লক্ষ্য নিয়েই কাজ করা হচ্ছে। দায়িত্ব গ্রহণের পর আইনশৃঙ্খলা পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তন এসেছে বলে দাবি করেন তিনি। তিনি বলেন, নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি জোরদার এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ফলে এলাকায় শান্তি ও স্থিতিশীলতা ফিরেছে। অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে এবং গোপন তথ্যের ভিত্তিতে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
    আসন্ন নির্বাচনের নিরাপত্তা প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন, ভোটকেন্দ্রগুলোতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে এবং সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করা হবে, যাতে ভোটাররা নির্বিঘ্নে ও নিরাপদ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। নির্বাচন-পূর্ব ও পরবর্তী সময়ে যেকোনো ধরনের বিশৃঙ্খলা রোধে পুলিশ সর্বোচ্চ সতর্ক থাকবে।
    ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারের বিষয়ে তিনি বলেন, দীর্ঘদিন ধরে ঝুলে থাকা একাধিক গ্রেপ্তারি পরোয়ানার আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। এতে অপরাধ দমনে ইতিবাচক প্রভাব পড়েছে এবং মামলার নিষ্পত্তির গতি বেড়েছে। মাদক, চুরি ও কিশোর অপরাধ দমনে থানা পুলিশ সক্রিয় রয়েছে জানিয়ে ওসি দুরুল হোদা বলেন, নিয়মিত মাদকবিরোধী অভিযানে বেশ কয়েকজন চিহ্নিত মাদক কারবারিকে আইনের আওতায় আনা হয়েছে। পাশাপাশি কিশোর অপরাধ রোধে পরিবার ও স্থানীয়দের সঙ্গে সমন্বয় করে সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে।
    সাধারণ মানুষের সঙ্গে পুলিশের সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব দিয়ে তিনি জানান, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী, সাংবাদিক ও সচেতন নাগরিকদের সঙ্গে নিয়মিত মতবিনিময়ের মাধ্যমে এলাকার সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হচ্ছে। এতে জনগণের কথা সরাসরি শোনা যাচ্ছে এবং দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া সম্ভব হচ্ছে।
    থানার সেবার মান উন্নয়নের বিষয়ে ওসি দুরুল হোদা বলেন, ফুলছড়ি থানা এখন সম্পূর্ণ দালালমুক্ত। যে কেউ সরাসরি থানায় এসে তাঁর সঙ্গে দেখা করতে পারেন। অভিযোগকারীদের সঙ্গে শালীন ও মানবিক আচরণ নিশ্চিত করতে পুলিশ সদস্যদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
    ফুলছড়ি থানার চ্যালেঞ্জ প্রসঙ্গে তিনি বলেন, সীমিত জনবল এবং নানা ধরনের সামাজিক অপরাধের পাশাপাশি এলাকা নদীভাঙনকবলিত হওয়ায় কাজ করতে নানা প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়। থানার সাতটি ইউনিয়নের মধ্যে পাঁচটি ইউনিয়ন নিয়মিত নদীভাঙনের শিকার। যোগাযোগ ব্যবস্থা দুর্বল হওয়ায় অনেক স্থানে দ্রুত পৌঁছানো কঠিন। তবে স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সহযোগিতা পেলে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব বলে তিনি মনে করেন।
    সাধারণ মানুষের উদ্দেশে ওসি দুরুল হোদা বলেন, পুলিশ জনগণের সেবক। একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন এবং নিরাপদ সমাজ গড়তে সবার সহযোগিতা প্রয়োজন। কোনো অপরাধ, অনিয়ম বা সন্দেহজনক তথ্য থাকলে দ্রুত পুলিশকে জানানোর আহ্বান জানান তিনি।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি

    Related Posts

    বিদ্যুৎ বিলের বিষয়ে যা বললেন আজহারী

    August 4, 2026

    আজ বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, প্রধান আলোচ্য বিষয় হতে পারে রাষ্ট্রপতি নির্বাচন

    August 1, 2026

    শাপলা চত্বর হত্যাকাণ্ড : হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল

    July 27, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.