Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক

    August 14, 2026

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    Sunday, August 16 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»আন্তর্জাতিক»স্বাধীনতার পর বাংলাদেশে নির্বাচন: গণতন্ত্রের পরীক্ষা আর ক্ষমতার কারসাজি

    স্বাধীনতার পর বাংলাদেশে নির্বাচন: গণতন্ত্রের পরীক্ষা আর ক্ষমতার কারসাজি

    Rashedআন্তর্জাতিক ডেস্কFebruary 8, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    দেশে এখন নির্বাচনের আমেজ। আর মাত্র চারদিন পর ১২ ফেব্রুয়ারি হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। এরআগে বাংলাদেশে ১২ বার ভোট হয়েছে। সেগুলোতে কারা জিতেছিল, পরে কি হয়েছিল, কারা ক্ষমতাচ্যুত হয়েছিল, তার সব ঘটনা এক প্রতিবেদনে তুলে এনেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

    ১৯৭৩

    পাকিস্তান থেকে স্বাধীনতার লাভের পর বাংলাদেশে ১৯৭৩ সালের মার্চে প্রথম নির্বাচন হয়। এটি ছিল বিতর্কিত নির্বাচন। ওই নির্বাচনকে শেখ মুজিবুর রহমানের পরবর্তী স্বৈরশাসন নীতির নির্দেশক হিসেবে দেখা হয়।

    ৭৩ এর নির্বাচনে ১৪টি দল অংশগ্রহণ করলেও, আওয়ামী লীগ একাই ৭৩ শতাংশ ভোট এবং ৩০০ আসনের মধ্যে ২৯৩টি আসনে জয় পায়।

    আল জাজিরা বলেছে, শেখ মুজিব ওই নির্বাচনে জয়ের ক্ষেত্রে এগিয়ে থাকলেও ক্ষমতা পাকাপোক্ত করতে আলাদা ব্যবস্থা নেন। তিনি আগে থেকেই ব্যালট বাক্স ভরে রাখা এবং বিরোধী দলের নেতাদের গ্রেপ্তার করার মতো কাজ করেন। তৎকালীন বিরোধী জাতীয় সমাজতান্ত্রিক দল এবং জাতীয় লীগ মাত্র একটি করে আসন জিতেছিল।

    ১৯৭৪ সালে শেখ মুজিব সব বিরোধী রাজনৈতিক দলকে নিষিদ্ধ এবং এক দলীয় শাসন কায়েম করেন।

    ১৯৭৫ থেকে ১৯৮৬

    ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিব স্বপরিবারে মধ্যম সারির সেনা কর্মকর্তাদের অভ্যুত্থানে নিহত হন। এতে নেতৃত্ব দেন কর্নেল সৈয়দ ফারুক-উর-রহমান। তৎকালীন অর্থমন্ত্রী খন্দকার মোস্তাক সেনাবাহিনীর সমর্থনে নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করেন।

    তিনি একনায়কতন্ত্র বাতিল করে বিরোধী দলগুলোকে পুনর্গঠন করার সুযোগ দেন। কিন্তু ওই বছরের নভেম্বরে জেনারেল খালেদ মোশাররফের পাল্টা অভ্যুত্থানে তিনি ক্ষমতাচ্যুত হন। তখন প্রধান বিচারপতি সাদাত মোহাম্মদ সায়েম সেনাবাহিনীর সমর্থনে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন। তিনি ১৯৭৭ সালের এপ্রিলে অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেন।

    তখন তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমান প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন। স্বাধীনতার ঘোষণা দেওয়ায় ওই সময় তিনি জনপ্রিয় ছিলেন।

    আল জাজিরা বলেছে, জিয়াউর রহমানকে সমস্যায় জর্জরিত বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য কৃতিত্ব দেওয়া হয়। তিনি অর্থনীতিকে উদার করে দিয়েছিলেন। এছাড়া তিনি বাঙালির বদলে বাংলাদেশের মানুষকে বাংলাদেশি হিসেবে পরিচয় করানোর উদ্যোগ নেন। কারণ বাঙালির মাধ্যমে ক্ষুদ্র জাতিগোষ্ঠীকে পরিচয় থেকে বঞ্চিত রাখা হচ্ছিল। তার আমলের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো— তিনি আবারও বহুদলীয় নির্বাচন ফিরিয়ে আনেন।

    ১৯৭৯

    ১৯৭৯ সালের ফেব্রুয়ারি মাসে দেশে আবারও নির্বাচন হয়। ১৯৭৩ সালের পর এটিই ছিল প্রথম নির্বাচন এবং এতে একাধিক দল অংশ গ্রহণ করে। নির্বাচনটি আয়োজন করে জিয়াউর রহমানের সরকার। সদ্য গঠিত বিএনপি ওই নির্বাচনে অংশ নিয়ে ৩০০ আসনের মধ্যে ২০৭ আসনে জয়ী হয়। আওয়ামী লীগ পায় ৩৯টি আসন। কিন্তু তারা নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেছিল।

    ১৯৮১, ১৯৮৬ ও ১৯৮৮

    প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৮১ সালের ৩০ মে সেনা অভ্যুত্থানে নিহত হন। তৎকালীন ভাইস প্রেসিডেন্ট আব্দুস সাত্তার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হন এবং ওই বছরের নভেম্বরেই প্রেসিডেন্ট নির্বাচন আয়োজন করেন।

    এতে বিএনপি ৬৫ শতাংশ ভোট পায়। কিন্তু কয়েক মাস পর ১৯৮২ সালের মার্চে তৎকালীন সেনাপ্রধান হুসেইন মুহাম্মদ এরশাদ বিনা রক্তপাতের অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতা দখল এবং সামরিক শাসন জারি করেন।

    এরশাদ পরবর্তী চার বছর দেশ শাসন করেন এবং ১৯৮৬ সালে নির্বাচন দেন। তার গঠিত জাতীয় পার্টি ১৮৩টি আসনে জয়ী হয় এবং সংসদে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। বিএনপির মতো বিরোধী দলগুলো এটি বর্জন করে।

    এরপর ১৯৮৮ সালের মার্চে আবারও নির্বাচন আয়োজন করেন এরশাদ। এতে জাতীয় পার্টি ২৫৯টি আসনে জয়ী হয়। ওই নির্বাচনে ব্যাপক কারচুপি ও হেরফের হয়েছিল। তখন এরশাদের পদত্যাগের দাবিতে দেশজুড়ে আন্দোলন শুরু হয়ে যায়।

    ১৯৯১

    সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি এবং শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ১৯৯০ সালের ডিসেম্বরে যৌথভাবে এরশাদবিরোধী আন্দোলন শুরু করে। এতে করে এরশাদ পদত্যাগ করতে বাধ্য হন।

    তার পদত্যাগের পর একটি কেয়ারটেকার সরকার গঠিত হয়। এটির নেতৃত্ব দেন সুপ্রিম কোর্টের বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ। তিনি ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি নতুন নির্বাচন আয়োজন করেন। ওই নির্বাচনকে বেশিরভাগ দল বৈধতা দিয়েছিল।

    এ নির্বাচনে বিএনপি ১৪০ আসন, আওয়ামী লীগ ৮৮ আসন এবং জাতীয় পার্টি ৩৫টি আসনে জয় পায়। খালেদা জিয়া তখন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন।

    ১৯৯৬

    ওই বছর মাগুরা-২ আসনের উপনির্বাচন নিয়ে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে উত্তেজনা তৈরি হতে থাকে। উপনির্বাচনে বিএনপি প্রার্থী জেতার পর আওয়ামী লীগ ভোট কারচুপির অভিযোগ তোলে এবং খালেদা জিয়াকে আগামী নির্বাচন আয়োজনের জন্য কেয়ারটেকার সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে চাপ দেওয়া শুরু করে।

    কিন্তু খালেদা জিয়া চাপ উপেক্ষা করে ক্ষমতাসীন অবস্থায় ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি নির্বাচন আয়োজন করেন। কিন্তু এ নির্বাচন প্রায় সব বিরোধী দল বয়কট করে। সেটিতে মাত্র ২১ শতাংশ ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। অন্য দলগুলো নির্বাচনে অংশ না নেওয়ায় বিএনপি প্রায় সব আসনে জয়ী হয়।

    কিন্তু অব্যাহত ধর্মঘটের কারণে নির্বাচনের মাত্র ১২ দিনের মাথায় বিএনপি সরকার কেয়ারটেকার সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে। এরপর ওই বছরের মার্চে সংবিধানে পরিবর্তন এনে নির্বাচন আয়োজনের জন্য কেয়ারটেকার সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর বাধ্যতামূলক করা হয়।

    এরপর সে বছরের ১২ জুন নির্বাচন হয়। এতে প্রায় ৭৫ শতাংশ ভোটার উপস্থিতি ছিল। ওই নির্বাচনকে সুষ্ঠু হিসেবে দেখা হয়। সেবার শেখ হাসিনা প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হন। ওই নির্বাচনে আওয়ামী লীগ ১৪৬টি আর বিএনপি ১১৬টি আসনে জয় পায়।

    ২০০১

    ২০০১ সালের অক্টোবরে কেয়ারটেকার সরকারের অধীনে আরেকটি জাতীয় নির্বাচন হয়। ওই বছর বিএনপির জনপ্রিয়তা ব্যাপকহারে বৃদ্ধি পায়। দলটি একাই ১৯৩ আসনে জয় পায়। ভরাডুবি হয় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের। তারা মাত্র ৬২টি আসনে জিতেছিল।

    নির্বাচন শান্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু ওই সময় হিন্দু সম্প্রদায়ের মানুষের ওপর নির্যাতনের খবরও পাওয়া যায়। বিএনপি এত আসনে জেতার পর খালেদা জিয়া দ্বিতীয়বারের মতো সরকার গঠন করেন।

    ২০০৬ সালের রাজনৈতিক অস্থিরতা

    ২০০৬ সালে বিএনপি, বিরোধী দল আওয়ামী লীগসহ অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে কেয়ারটেকার সরকারের প্রধান কে হবেন এ নিয়ে ব্যাপক দ্বন্দ্ব দেখা দেয়। জাতীয় নির্বাচন হওয়ার কথা ছিল ২০০৭ সালে।

    বিএনপি তাদের পক্ষ থেকে অবসরপ্রাপ্ত এক প্রধান বিচারপতিকে কেয়ারটেকার সরকারের প্রধান হিসেবে সমর্থন দেয়। এ নিয়ে শুরু হয় অস্থিরতা।

    দলগুলো কেয়ারটেকার সরকার প্রধান নিয়ে ঐক্যে পৌঁছাতে না পারায় তৎকালীন প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন আহমেদ নিজেকে কেয়ারটেকার সরকার প্রধান হিসেবে ঘোষণা করেন।

    ওই বছরের নির্বাচনে ভোটার তালিকায় ব্যাপক অসঙ্গতি ছিল বলে জানা যায়। এ নিয়ে সারাদেশে ব্যাপক সহিংসতা শুরু হয়। দেশের স্কুল-কলেজ বন্ধ হয়ে যায়।

    এমন পরিস্থিতিতে প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন আহমেদ জরুরি অবস্থা ঘোষণা করেন। এতে ক্ষুব্ধ হয়ে আওয়ামী লীগ নির্বাচন থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়। ফলে নির্বাচন নির্ধারিত সময়ে হয়নি।

    ২০০৮

    বিলম্বিত এ নির্বাচন অবশেষে ২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। এতে ভোট দেন ৮০ শতাংশ ভোটার; যা ইতিহাসে সর্বোচ্চ ছিল। এছাড়া ওই নির্বাচনকে সুষ্ঠু হিসেবেও দেখা হয়।

    নির্বাচনে আওয়ামী লীগ জোট গঠন করে ২৩০ আসনে জয় পায়। বিএনপি জেতে মাত্র ৩০ আসনে। ২০০৯ সালের জানুয়ারি নতুন সরকার গঠিত হয় এবং শেখ হাসিনা আবারও ক্ষমতায় ফেরেন।

    ২০১৪

    ২০০৭ সালের নির্বাচন বিলম্বের জন্য দেশের নিরাপত্তাবাহিনীকে দোষারোপ করতেন শেখ হাসিনা। তিনি ক্ষমতায় ফিরে সংবিধান পরিবর্তন করে কেয়ারটেকার সরকার ব্যবস্থা বাতিল করে দেন। ২০১১ সালের জুনে সংসদে কেয়ারটেকার সরকার নিয়ে হওয়া ভোট বর্জন করে বিএনপি। এটির পক্ষে ২৯১ জন এবং বিপক্ষে একজন ভোট দেন।

    শেখ হাসিনা সরকার ওই সময় বিরোধী দলগুলোর ওপর দমন নিপীড়ন শুরু করে। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের আগে খালেদা জিয়াকে গৃহবন্দি করা হয়। বিরোধী দলের ওপর ব্যাপক সহিংসতার কারণে বিএনপি ও তার সমর্থকরা ভোট বর্জনের সিদ্ধান্ত নেয়।

    আওয়ামী লীগ ওই নির্বাচনে ২৩৪ আসন পায়। যেটি দেশে ও আন্তর্জাতিকভাবে অবৈধ নির্বাচন হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।

    ২০১৮

    পরবর্তী জাতীয় নির্বাচন হয় ২০১৮ সালের ৩০ ডিসেম্বর। ওই বছর প্রথমবার ভোটে ইভিএম ব্যবহার করা হয়।

    কিন্তু এতেও আওয়ামী লীগ কারচুপি করে এবং বিএনপি ও তার জোট দলের ওপর ব্যাপক দমন-পীড়ন চালায়। এছাড়া আওয়ামী লীগ জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ এবং জামায়াতের একাধিক নেতাকে যুদ্ধাপরাধের অভিযোগে ফাঁসি কার্যকর করে।

    নির্বাচনের আগে খালেদা জিয়াকে ১৭ মাসের কারাদণ্ড দিয়ে তাকে অংশ নিতে দেওয়া হয়নি। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে হাসিনার পতন হলে খালেদা জিয়াকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ওই মামলা থেকে খালাস দেওয়া হয়।

    আওয়ামী লীগ ২০১৮ সালের নির্বাচনে ৯০ শতাংশের বেশি আসনে জয় পায়। এ নির্বাচন একটি পাতানো নির্বাচন হিসেবে পরিচিতি পায়।

    ২০২৪

    শেখ হাসিনার নেতৃত্বে আরেকটি ভুয়া নির্বাচন হয় ২০২৪ সালে। বিএনপি নির্বাচন বয়কট করে এবং জামাত নিষিদ্ধ থাকায় অংশগ্রহণের কোনও সুযোগ পায়নি। সে বছরের ৭ জানুয়ারি নির্বাচন হয়। কিন্তু মাত্র সাত মাস পর গণঅভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটে এবং তিনি পালিয়ে ভারতে চলে যান।

    সূত্র: আল জাজিরা।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    আন্তর্জাতিক ডেস্ক

    Related Posts

    ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক

    August 14, 2026

    নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন কে?

    August 14, 2026

    টেকনাফ সীমান্তে ৩ জেলেসহ ট্রলার নিয়ে গেলো আরাকান আর্মি

    August 9, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.