Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক

    August 14, 2026

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    Sunday, August 16 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»জাতীয়»আমরা পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছি : নৌবাহিনী প্রধান

    আমরা পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছি : নৌবাহিনী প্রধান

    Rashedভোলা প্রতিনিধিFebruary 8, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান বলেছেন, ভোলা জেলার চারটি আসনে নৌবাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছে। আমাদের সঙ্গে রয়েছে কোস্টগার্ড, বিজিবি, পুলিশ, র‍্যাব ও আনসার। আমরা সবাই মিলে চমৎকার একটি সমন্বয়ের মাধ্যমে প্রশাসনকে সহায়তা করে যাচ্ছি, নির্বাচন কমিশন যাতে একটি সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করতে সক্ষম হয়। সেজন্য আমরা আমাদের পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছি।

    রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোলার আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় শেষে নৌবাহিনীর ভোলা কন্টিনজেন্টে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

    নৌবাহিনী প্রধান বলেন, জেলা প্রশাসক পুলিশ সুপারসহ প্রশাসন এবং অন্যান্য বাহিনীর কর্মকর্তাবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছি। সবার কাছ থেকে জানতে পেরেছি প্রশাসন এবং সব আইনশৃঙ্খলা বাহিনী মিলে পূর্ণ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আমরা একটি সুন্দর, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন ভোলা জেলায় অনুষ্ঠানের লক্ষ্যে সম্পূর্ণভাবে প্রস্তুত।

    নৌবাহিনী প্রধান আরও বলেন, আমরা শুধু এটাই নিশ্চিত করবো, একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুতি যেন গৃহীত হয় এবং মূল কাজটি করবে নির্বাচন কমিশনের কর্মকর্তাবৃন্দ। ভোটগননা শেষ হওয়া এবং ফলাফল ঘোষণা হওয়া পর্যন্ত এবং ফলাফল-পরবর্তী যেন আইনশৃঙ্খলা পরিপন্থি কোনো কর্মকাণ্ড না হয় সেজন্য আমরা সবাই মিলে প্রস্তুত থাকবো।

    সাংবাদিককের উদ্দেশে তিনি বলেন, নির্বাচন ও গণভোটে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা এজাবৎ যেভাবে দায়িত্বশীলতার সঙ্গে সহযোগিতার মনোভাব দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন একইভাবে নির্বাচন ও নির্বাচন-পরবর্তী সময়ে আমাদেরকে সহযোগিতা করবেন এটাই আশা করি।

    এ ছাড়া, সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, দুর্গম এলাকার ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তায় বিশেষ জলযান এবং হেলিকপ্টার নিয়োজিত থাকবে। ভোটের নিরাপত্তায় নৌবাহিনী এবং বিমান বাহিনীর হেলিকাপ্টার জরুরি প্রয়োজনে ব্যবহার করা হবে।

    এরআগে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান ভোলার বিভিন্ন ভোটকেন্দ্র এবং নৌবাহিনীর কন্টিনজেন্ট পরিদর্শন করেন। এ সময় ভোলা জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার শহীদুল্লাহ কাওছারসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    ভোলা প্রতিনিধি

    Related Posts

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026

    নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন কে?

    August 14, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.