Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক

    August 14, 2026

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, August 15 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»জাতীয়»শুধু নির্বাচনের দিন নয়, পরবর্তী দুই-তিন দিন সবাইকে সতর্ক থাকতে হবে: নৌবাহিনী প্রধান

    শুধু নির্বাচনের দিন নয়, পরবর্তী দুই-তিন দিন সবাইকে সতর্ক থাকতে হবে: নৌবাহিনী প্রধান

    Rashedবরগুনা প্রতিনিধিFebruary 5, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান বলেছেন, শুধু নির্বাচনের দিনই নয়, এর পরবর্তী দুই–তিন দিন আমাদের সবাইকে সতর্ক অবস্থানে থাকতে হবে। আমরা অতীতে দেখেছি নির্বাচন পরবর্তী অনেক সময় সহিংসতার সৃষ্টি হয়। অনেক সময় নির্বাচনে যারা আশানুরূপ ফলাফল করতে পারেন না, তারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন। সে ধরনের কোনো পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, সে জন্য আমাদেরকে নির্বাচন পরবর্তী কয়েকদিন সতর্ক থাকতে হবে।

    বৃহস্পতিবার দুপুরের দিকে বরগুনার জেলা প্রশাসকের কার্যালয়ের সুবর্ণজয়ন্তী সম্মেলন কক্ষে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

    এর আগে বেলা সাড়ে ১১টার দিকে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত নৌ কন্টিনজেন্টের সার্বিক কার্যক্রম, নিরাপত্তা ব্যবস্থা ও প্রস্তুতির বিষয়ে সরেজমিনে পর্যবেক্ষণ করতে হেলিকপ্টারযোগে বরগুনায় আসেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান।

    মতবিনিময় সভায় নৌবাহিনী প্রধান বলেন, অতীতের যে কোনো সময়ের চেয়ে প্রশাসনের সাথে এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সশস্ত্র বাহিনীর সম্পর্ক অনেক বেশি গভীর এবং অনেক বেশি নিবিড়। আমাদের মধ্যে চমৎকার সম্পর্ক এবং চমৎকার সমন্বয় রয়েছে। একই সাথে আমরা বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে প্রয়োজনীয় তথ্য উপাত্ত পাচ্ছি। আমার বিশ্বাস আমরা সবাই সম্মিলিতভাবে কাজ করলে একটি সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন দেশ ও জাতিকে উপহার দিতে সক্ষম হবো।

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে তিনি বলেন, জাতীয় নির্বাচন এবং গণভোট আমাদের দেশ এবং জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। গত দেড় বছর ধরে আমরা সশস্ত্র বাহিনীর সদস্যরা অসামরিক প্রতিষ্ঠানের সহায়তায় এবং দেশের আইনশৃঙ্খলা রক্ষার কাজে মোতায়েন রয়েছি। তারই চূড়ান্ত পর্বে এখন আমরা জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের জন্য প্রস্তুতি গ্রহণ করেছি। নির্বাচন অনুষ্ঠানের মূল দায়িত্ব নির্বাচন কমিশনের। স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, কর্তাব্যক্তি, রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসাররা এসবের মূল দায়িত্ব পালন করেন। সশস্ত্র বাহিনীর সদস্যরা এবং সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য একত্রিতভাবে তাদের সহায়তা প্রদানের জন্য প্রস্তুত আছি।

    নির্বাচনে দায়িত্ব পালনের বিষয়ে নৌবাহিনী প্রধান বলেন, বাংলাদেশ নৌবাহিনীর প্রায় ৫ হাজার সদস্য এ বছরের নির্বাচনের জন্য ইতোমধ্যে মোতায়েন হয়েছে। যদিও নির্বাচন কমিশন থেকে আমাদের মোতায়েনের জন্য সাতদিনের একটি সময়সীমা নির্ধারিত হয়েছিল। তথাপি দেশের স্বার্থে আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে আমরা বিগত ২০ জানুয়ারি থেকে সশস্ত্র বাহিনীর প্রতিটি বাহিনী থেকেই সংশ্লিষ্ট সদস্যরা মোতায়েন হয়েছি। একই সাথে আমাদের উপকূলীয় অঞ্চলগুলোতে আমাদের বেশকিছু জাহাজ এবং জলযান মোতায়েন করা হয়েছে। আমরা সকল সংস্থার মধ্যে প্রয়োজনীয় সমন্বয় ইতোমধ্যেই সাধন করেছি। এবং আমরা প্রস্তুত রয়েছি একটি অবাধ ও সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য।

    নির্বাচনে চ্যালেঞ্জের বিষয়ে তিনি বলেন, আমাদের সামনে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে, তথ্য এবং প্রযুক্তির ব্যবহার। একই সাথে তথ্য-প্রযুক্তির মাধ্যমে আমাদের সামনে বেশকিছু সুবিধাও উপনীত হয়েছে। আমরা এ বছর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সশস্ত্র বাহিনীর সদস্যরা প্রথমবারের মতো বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করছি। ড্রোন ব্যবহার করছি। যাতে করে সার্বিকভাবে আমরা প্রতিটি অঞ্চলে আমাদের মোতায়েনকৃত সদস্যদের প্রতিনিয়ত যে কর্মকাণ্ড এবং কোথাও কোনো ঘটনা বা দুর্ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে যাতে সেটার খবর পাই, সেই ব্যবস্থা গ্রহণ করেছি। আমার বিশ্বাস প্রযুক্তির এই সহায়তা নিয়ে আমরা একটি সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন অনুষ্ঠানের জন্য সবাই কাজ করতে পারবো। এই ক্ষেত্রে প্রয়োজন আমাদের সবার মধ্যে একটা সমন্বয় এবং সবার মধ্যে যোগাযোগ রক্ষা করা ও তথ্যের আদান-প্রদান নিশ্চিত করা।

    নৌবাহিনী প্রধান বলেন, সোশ্যাল মিডিয়া একটা চ্যালেঞ্জ, অতীতের থেকে এখন কিছুটা বেশি। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষকে প্রভাবিত করার চেষ্টা করা হয়। অনেক সময় অপপ্রচার এবং তথ্যের অপব্যবহারও করা হয়। এই বিষয়টিতে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। আমরা যাতে সোশ্যাল মিডিয়ার প্ররোচনায় প্রভাবিত হয়ে কোনো ভুল সিদ্ধান্ত না নেই, এ বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে।

    মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, নির্বাচনের যে খবর আপনারা জনগণের কাছে তুলে ধরবেন, সেই ক্ষেত্রে আপনাদের যাতে দায়িত্বশীলতা থাকে, যাতে করে কোনো ভুল তথ্য প্রচার এবং যে কোনো প্রচার প্রচারণায় জনগণ বিভ্রান্ত না হয়। এ জন্য আপনাদের দায়িত্ব অতীতের যে কোনো সময়ের থেকে বেশি। এখন যেভাবে আপনার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসনকে সহায়তা করছেন, নির্বাচন এবং নির্বাচন পরবর্তী সময়েও সেই সহযোগিতা আমরা পাব। এছাড়াও যে কোনো তথ্য প্রচারের আগে দায়িত্বে থাকা সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাধ্যমে ওই তথ্যের সত্যতা এবং সঠিকতা যাচাই করতে হবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    বরগুনা প্রতিনিধি

    Related Posts

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026

    নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন কে?

    August 14, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.