Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক

    August 14, 2026

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, August 15 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»জাতীয়»দেড় বছরের মধ্যে এক কোটি বেকার যুবকের চাকরির ব্যবস্থা করবে বিএনপি

    দেড় বছরের মধ্যে এক কোটি বেকার যুবকের চাকরির ব্যবস্থা করবে বিএনপি

    Rashedঠাকুরগাঁও প্রতিনিধিFebruary 4, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতায় যাওয়ার দেড় বছরের মধ্যে এক কোটি বেকার যুবকের চাকরির ব্যবস্থা করবে বিএনপি।

    বুধবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার কিসমত দৌলতপুর দাখিল মাদ্রাসা ও ঈদগাহ মাঠে আয়োজিত এক নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    কর্মসংস্থানের প্রতিশ্রুতি, দেশের উন্নয়ন ও বেকারত্ব দূরীকরণে বিএনপির ভিশন তুলে ধরে দলের মহাসচিব বলেন, বিএনপি যদি নির্বাচিত হয় তবে দেশে কৃষিভিত্তিক শিল্প ও কলকারখানা গড়ে তোলা হবে। যুবকদের জন্য বিশেষ কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

    মির্জা ফখরুল বলেন, বিএনপি সবসময় কাজে ও কর্মে বিশ্বাস করে, তাত্ত্বিক সমালোচনায় নয়। আজকে এমন একটি দল আপনাদের সামনে এসেছে, যাদের আগে কখনো দেখা যায়নি। এখন তারা রাজনীতি করতে এসেছে। রাজনীতি করবেন করেন, কিন্তু দয়া করে মানুষের সামনে মিথ্যা কথা বলবেন না।

    ধর্মীয় অনুভূতির অপব্যবহারের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, একটি পক্ষ ইসলামের কথা বলে মানুষের সঙ্গে প্রতারণা করছে। তারা মা–বোনদের ভুল বুঝিয়ে বলছে যে, দাঁড়িপাল্লায় ভোট দিলেই নাকি জান্নাত পাওয়া যাবে। কোনো প্রকৃত মুসলমান এটা বিশ্বাস করতে পারে না। জান্নাত পাওয়া বা না পাওয়া নির্ভর করে মানুষের আমল ও ভালো কাজের ওপর, কোনো বিশেষ মার্কায় ভোট দেওয়ার ওপর নয়।

    এসময় তিনি চরমোনাই পীরের উদ্ধৃতি দিয়ে বলেন, জামায়াতে ইসলামী কোনো প্রকৃত ইসলামী দল নয়।

    বিগত দিনের নির্যাতন ও নির্বাচন প্রসঙ্গ আওয়ামী লীগ সরকারের আমলের নির্যাতনের চিত্র তুলে ধরে মির্জা ফখরুল বলেন, আমার নামে ১১৭টি মিথ্যা মামলা দেওয়া হয়েছিল, সাড়ে তিন বছর জেল খেটেছি। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ১০ বছর জেল খেটেছেন। গত কয়েক বছরে আমাদের ২০ হাজার নেতাকর্মীকে খুন করা হয়েছে।

    তিনি আরও বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে। সেই লক্ষ্যেই আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি।

    বিএনপি মহাসচিব জানান, প্রত্যেক নাগরিকের হাতে ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য বিশেষ কার্ড প্রদান, ন্যায্যমূল্যে সার–বীজ–তেল ও কৃষি পণ্য নিশ্চিত করা, কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ, প্রান্তিক নারীদের এনজিও ঋণের কিস্তির দায়িত্ব নেবে সরকার।

    এসময় এক কিশোর ফখরুলকে জমানো টাকার একটি মাটির ব্যাংক উপহার দেন।

    এই নির্বাচনি পথসভায় জেলা, উপজেলা ও ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    ঠাকুরগাঁও প্রতিনিধি

    Related Posts

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026

    নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন কে?

    August 14, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.