Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নারী-শিশু নির্যাতন: এক মাসে হাইকোর্টের ১০ রায়

    July 17, 2026

    ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ৫ হাজার, এখনো নিখোঁজ ৫০ হাজার

    July 17, 2026

    দৈনিক ৫ কোটি টাকার লেনদেন, সাড়ে ৬ হাজার সিমসহ গ্রেপ্তার ৬

    July 16, 2026
    Facebook X (Twitter) Instagram
    Friday, July 17 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»অর্থনীতি»‘ফেবারঅ্যাবল’ না হলে বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি হবে না: নৌ উপদেষ্টা

    ‘ফেবারঅ্যাবল’ না হলে বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি হবে না: নৌ উপদেষ্টা

    Rashedনিজস্ব প্রতিবেদকFebruary 2, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    ‘ফেবারঅ্যাবল’ না হলে সংযুক্ত আরব আমিরাতের বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপিওয়ার্ল্ডের সঙ্গে নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দীর্ঘমেয়াদি চুক্তি হবে না বলে জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

    সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।

    ডিপিওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হচ্ছে কি না—জানতে চাইলে উপদেষ্টা বলেন, চুক্তির প্রক্রিয়া এখনো শেষ হয়নি। শর্ত যদি আমাদের জন্য অনুকূল হয় তাহলে হবে, অন্যথায় হবে না।

    শ্রমিকদের কর্মবিরতির ফলে বন্দরে সৃষ্ট অচলাবস্থা প্রসঙ্গে তিনি বলেন, এই অচলাবস্থা অহেতুক তৈরি করা হয়েছে। আমি বন্দর কর্তৃপক্ষকে বলেছি, তারা একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। বন্দরের স্বার্থে যা ভালো হবে, তারা সেটিই করবে।

    এ সময় সাংবাদিকরা ‘উপদেষ্টা হিসেবে আপনার সিদ্ধান্তহীনতায় মানুষ ভোগান্তিতে পড়ছে’—এমন বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, মানুষ কষ্ট করলে মানুষই বুঝবে। আমি তো কাউকে কাজ বন্ধ করতে বলিনি।

    উল্লেখ্য, এনসিটি পরিচালনায় ডিপিওয়ার্ল্ডের সঙ্গে দীর্ঘমেয়াদি কনসেশন চুক্তি নিয়ে বর্তমানে দর-কষাকষি চলছে। ঢাকায় সরকারি-বেসরকারি অংশীদারি (পিপিপি) কর্তৃপক্ষের কার্যালয়ে শুরু হওয়া এই প্রক্রিয়া চূড়ান্ত হলে এবং প্রয়োজনীয় অনুমোদন পেলে কয়েক দিনের মধ্যে চুক্তি সই হওয়ার কথা রয়েছে।

    তবে এই চুক্তির প্রতিবাদে চট্টগ্রাম বন্দরে কয়েক দিন ধরে কর্মবিরতি পালন করছেন শ্রমিক-কর্মচারীরা। সোমবারও এই কর্মবিরতির কারণে বন্দরের অপারেশনাল কার্যক্রমে স্থবিরতা ও অচলাবস্থা বিরাজ করছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিজস্ব প্রতিবেদক

    Related Posts

    নারী-শিশু নির্যাতন: এক মাসে হাইকোর্টের ১০ রায়

    July 17, 2026

    দৈনিক ৫ কোটি টাকার লেনদেন, সাড়ে ৬ হাজার সিমসহ গ্রেপ্তার ৬

    July 16, 2026

    প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

    July 16, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.