Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নারী-শিশু নির্যাতন: এক মাসে হাইকোর্টের ১০ রায়

    July 17, 2026

    ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ৫ হাজার, এখনো নিখোঁজ ৫০ হাজার

    July 17, 2026

    দৈনিক ৫ কোটি টাকার লেনদেন, সাড়ে ৬ হাজার সিমসহ গ্রেপ্তার ৬

    July 16, 2026
    Facebook X (Twitter) Instagram
    Friday, July 17 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»জাতীয়»তরুণ সমাজ বস্তাপচা ও পুরোনো রাজনীতির সঙ্গে নেই

    তরুণ সমাজ বস্তাপচা ও পুরোনো রাজনীতির সঙ্গে নেই

    কক্সবাজারে জামায়াতের আমির
    Rashedকক্সবাজার প্রতিনিধিFebruary 2, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, কক্সবাজার কেন সিঙ্গাপুর হতে পারল না?  ব্যাংক ডাকাতদের কারণেই কক্সবাজার পিছিয়ে পড়েছে। পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনা হবে। পর্যটনের অপার সম্ভাবনাকে কাজে লাগিয়ে কক্সবাজারকে আধুনিক পর্যটন নগরীতে রূপান্তর করা হবে। এখানে একটি আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে।

    সোমবার দুপুরে কক্সবাজার শহরের বাহারছড়া বীর মুক্তিযোদ্ধা চত্বরে ১১ দলীয় জোট আয়োজিত বিশাল নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    জামায়াতের আমির বলেন, রাজার ছেলে রাজা হবে—এই রাজনীতি আমরা চাই না। মেধাবীদের এগিয়ে আসার সুযোগ দিতে হবে। আমরা একটি ইনসাফপূর্ণ ও মানবিক বাংলাদেশ গড়তে চাই।

    তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচন হলো জুলাই বিপ্লবের স্বপ্ন বাস্তবায়নের নির্বাচন। এই নির্বাচন আগের কোনো নির্বাচনের মতো নয়। ডাকসু থেকে জকসু পর্যন্ত তরুণ সমাজ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে— তারা আর বস্তাপচা ও পুরোনো রাজনীতির সঙ্গে নেই।

    ১১ দলীয় জোটের শীর্ষ এই নেতা বলেন, বগলে ঋণখেলাপি রেখে কখনোই দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব নয়। প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা হবেন জনগণের সেবক। শহীদ আবু সাঈদ ও শহীদ ওসমান হাদীর খুনিদের কোনো ছাড় দেওয়া হবে না। তবে কেউ অনুতপ্ত হয়ে মূলধারায় ফিরতে চাইলে তাকে সুযোগ দেওয়া হবে। সমাবেশে তিনি কক্সবাজারের তিনটি আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন।

    কক্সবাজার–৪ আসনের প্রার্থী অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের মানুষ পরিবর্তন চায়। এই পরিবর্তনের সূচনা হবে উখিয়া–টেকনাফ থেকে।

    কক্সবাজার-৩ আসনের প্রার্থী শহীদুল আলম বাহাদুর বলেন, গত ৫৪ বছর ধরে দেশ লুটপাট, দুর্নীতি ও সন্ত্রাসের শিকার হয়েছে। ডা. শফিকুর রহমানের নেতৃত্বে দেশ লুটপাট ও দুর্নীতিমুক্ত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

    কক্সবাজার-১ আসনের প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক বলেন, শিক্ষা ও চিকিৎসা খাতে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করা হবে।

    জনসভায় আরও বক্তব্য দেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান, জেলা জামায়াতের সাবেক আমির মাওলানা মুস্তাফিজুর রহমান, জেলা নায়েবে আমির অ্যাডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী, এবি পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর কাসেম, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগাসহ বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

    এর আগে দুপুর ১২টার দিকে মহেশখালীতে হেলিকপ্টার যোগে অবতরণের পর পৌরসভার গোরকঘাটা আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে  আয়োজিত জনসভায় যোগ দেন জামায়াতের আমির। বিকেলে চট্টগ্রামের লোহাগড়া উপজেলার পদুয়ায় আয়োজিত আরেকটি জনসভায় ডা. শফিকুর রহমানের যোগ দেওয়ার কথা রয়েছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    কক্সবাজার প্রতিনিধি

    Related Posts

    নারী-শিশু নির্যাতন: এক মাসে হাইকোর্টের ১০ রায়

    July 17, 2026

    প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

    July 16, 2026

    স্থানীয় সরকার মন্ত্রী
    সব ধর্ম-সম্প্রদায়ের মানুষকে নিয়ে দেশের উন্নয়নে কাজ করাই সরকারের লক্ষ্য

    July 16, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.