Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক

    August 14, 2026

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    Sunday, August 16 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»জাতীয়»আমরা উটপাখির মতো বালিতে মাথা গুঁজে আছি, প্রলয় ঠেকানো যাবে না: সড়ক উপদেষ্টা

    আমরা উটপাখির মতো বালিতে মাথা গুঁজে আছি, প্রলয় ঠেকানো যাবে না: সড়ক উপদেষ্টা

    Rashedনিজস্ব প্রতিবেদকJanuary 27, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    দেশের বর্তমান সামাজিক ও প্রশাসনিক বাস্তবতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, আমরা উটপাখির মতো বালিতে মাথা গুঁজে আছি। মনে করছি কিছুই হবে না, কিন্তু অন্ধ হলে প্রলয় বন্ধ থাকে না।

    তিনি আরও বলেন, সুতরাং আমাদের সামনে দুটি পথ— হয় আমাদের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করতে হবে, না হলে প্রলয়ের জন্য অপেক্ষা করতে হবে। আমি আশা করি, আমরা আমাদের ভাগ্য পরিবর্তনের জন্যই কাজ করব।

    মঙ্গলবার (২৭ জানুয়ারি) তেজগাঁওয়ের বিআরটিসি প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিআরটিএ আয়োজিত পেশাজীবী পরিবহন গাড়িচালক/শ্রমিকদের দক্ষতা ও শব্দদূষণ বিষয়ে সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন ফাওজুল কবির খান।

    উপদেষ্টা বলেন, উন্নয়নের নামে দেশ কার্যত পেছনের দিকে যাত্রা করছে। পরিবেশ দূষণ, বায়ু দূষণ, নগরীর বসবাসযোগ্যতা— সব সূচকেই বাংলাদেশ খারাপ অবস্থানে রয়েছে। সব খারাপ ইন্ডিকেটরে আমরা শেষের দিক থেকে প্রথম হওয়ার প্রতিযোগিতায় নেমেছি।

    সড়ক দুর্ঘটনায় প্রতিদিন মানুষের মৃত্যুকে নিজের সবচেয়ে বড় গ্লানির জায়গা বলে উল্লেখ করেন তিনি। ফাওজুল কবির খান বলেন, আমার সবচেয়ে বড় গ্লানির জায়গা হচ্ছে— যখনই দেখি সড়কে একজন মানুষ মারা গেছে। সড়ক দুর্ঘটনায় প্রতিদিনই মানুষ মারা পড়ছে আর এটা বছর বছর বাড়ছেই। আমরা কিছুই করতে পারছি না। দায়িত্ব নেওয়ার পর থেকেই আমি চেষ্টা করে যাচ্ছি এটা কি কোনোভাবে কমানো যায়, কিছু করা যায় কি না। এটিই আমার সবচেয়ে বড় পরিকল্পনা।

    আমলাতন্ত্রকে দেশের অগ্রগতির বড় বাধা হিসেবে চিহ্নিত করে উপদেষ্টা বলেন, আমি যত কিছুই করার চেষ্টা করেছি, সবকিছুই সামনে আসছে। এই যে সড়ক সংক্রান্ত নীতিমালাগুলো (স্ক্যাপ নীতিমালা) –এই নীতিমালার জন্য কতদিন ধরে আমি নিজে বসে ব্ল্যাকবোর্ডে দাঁড়িয়ে উপস্থিত সবাইকে বুঝিয়ে বলেছি, এটা করতে হবে, ওটা করতে হবে। কিন্তু এখনো হচ্ছে না। কারণ তারা পরিবর্তন চান না। তারা চান তাদের সুযোগ-সুবিধা, পে-স্কেল বাড়াতে, দুর্নীতির সুযোগ বাড়াতে। কিন্তু সাধারণ মানুষ মরলেও সেটা নিয়ে তাদের কোনো মাথাব্যথা নেই।

    তিনি বলেন, চালকদের শাস্তির জন্য বড় বড় আইন আছে। কিন্তু চালককে যদি শেখানো না হয়, তাহলে শুধু শাস্তি দিয়ে শাস্তি দেওয়ার অধিকার আপনি কোথায় পাবেন? আগে তো বলতে হবে— এইভাবে গাড়ি চালাতে হয়, এটা অপরাধ, এটা করা যাবে, ওটা করা যাবে না।

    ফাওজুল কবির খান বলেন, দায়িত্ব নিয়ে এখানে এসে আমি যা দেখলাম, তা হলো— ড্রাইভিং লাইসেন্স দেওয়ার জন্য আমাদের দেশে একটি কমিটি আছে। পৃথিবীর কোথাও এ ধরনের নিয়ম নেই, কিন্তু আমাদের দেশে আছে। যাই হোক, আমরা সেই নিয়ম পরিবর্তন করে নতুন বিধি চালু করতে যাচ্ছি। সেখানে মূল জোর দেওয়া হবে প্রশিক্ষণের ওপর। জোর দেওয়া হবে ড্রাইভারের গাড়ি চালানোর দক্ষতার ওপর। জোর দেওয়া হবে ড্রাইভারের শারীরিক সক্ষমতার ওপর— তিনি ঠিকভাবে দেখতে পান কি না, এসব বিষয়সহ অন্যান্য সব প্রয়োজনীয় দিকের ওপর।

    রাস্তায় হর্ন দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, বাইরের দেশ মানুষ এখন এমন পর্যায়ে গেছে যে, হর্ন দেওয়াকেও অপমান মনে করে। আপনি পেছন থেকে একজন ড্রাইভার আরেকজন ড্রাইভারকে হর্ন দিলে সেটাকে সে অপমান হিসেবে নেয়। পৃথিবী একদিকে এগোচ্ছে, আর আমরা যাচ্ছি আরেক দিকে। উন্নয়নের নামে আমরা সবাই পেছনের দিকে যাত্রা করছি। আপনি যেটা বললেন– সব খারাপ সূচকেই আমরা খারাপ অবস্থানে। পরিবেশ দূষণ, বায়ু দূষণ, নগরীর বসবাসযোগ্যতা– সবকিছুতেই আমরা শেষের দিক থেকে প্রথম হওয়ার প্রতিযোগিতায় নেমেছি।

    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ, বিআরটিসি চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি আব্দুর রহিম বক্স দুদু, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মো. সাইফুল আলম প্রমুখ।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিজস্ব প্রতিবেদক

    Related Posts

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026

    নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন কে?

    August 14, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.