Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক

    August 14, 2026

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, August 15 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»খেলা»বাংলাদেশের বিশ্বকাপ বয়কটের পর কী ‘প্ল্যান’ পাকিস্তানের, জানালেন মহসিন

    বাংলাদেশের বিশ্বকাপ বয়কটের পর কী ‘প্ল্যান’ পাকিস্তানের, জানালেন মহসিন

    Rashedস্পোর্টস ডেস্কJanuary 24, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    বিসিসিআই–এর নির্দেশে আইপিএল স্কোয়াড থেকে মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ার পর ভারতে নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ বিশ্বকাপে দল পাঠাতে চায়নি। ভারত থেকে ভেন্যু আরেক আয়োজক শ্রীলঙ্কায় নেওয়ার অনুরোধ করে আইসিসিকে চিঠি দিয়েছিল তারা। কয়েক দফায় চিঠি চালাচালি শেষে আইসিসি জানায়, ভারতে অংশগ্রহণকারী কোনো দলের নিরাপত্তা শঙ্কায় নেই। তাই বাংলাদেশের ভেন্যু অপসারণের দাবি প্রত্যাখ্যান করে ভারতেই খেলার শর্ত দেয় বিশ্ব ক্রিকেট সংস্থা। বাংলাদেশও তাদের অবস্থানে অনড় থাকায় সবশেষ তথ্য অনুযায়ী বিশ্বকাপ থেকে বাদ পড়েছে। এই পুরো সময়ে বাংলাদেশ পাশে পেয়েছে পাকিস্তানকে। আজ (শনিবার) পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান ও দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি বললেন, বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হয়েছে। বিশ্বকাপে তাদের অংশগ্রহণের সুযোগ করে দেওয়া উচিত ছিল।

    গত ২১ জানুয়ারি পূর্ণ সদস্য দেশের বোর্ড পরিচালকদের নিয়ে ভোটাভুটি হয়েছিল আইসিসির বৈঠকে। সেখানে পাকিস্তান বাদে অন্যরা বাংলাদেশের অবস্থানের বিরুদ্ধে ভোট দিয়েছিল। তারই ভিত্তিতে আইসিসি জানিয়ে দেয়, খেলতে হলে ভারতেই খেলতে হবে বাংলাদেশকে। কিন্তু তবুও বাংলাদেশ নিজের অবস্থান থেকে সরে আসেনি। সবশেষ তাদের পরিবর্তে স্কটল্যান্ডের নাম ঘোষণা করে আইসিসি।

    লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মহসিন বললেন, ‘বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হয়েছে। আমি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বোর্ড সভাতেও একই কথা বলেছি। আপনার দ্বিমুখী নীতি থাকতে পারে না, যেখানে একটি দেশ যখন খুশি যে কোনো সিদ্ধান্ত নিতে পারে এবং অন্য একটি দেশের ক্ষেত্রে তার সম্পূর্ণ উল্টোটা করা হয়।’

    বিশ্ব ক্রিকেট সংস্থার এমন দ্বিচারিতার বিরুদ্ধে অবস্থান নেওয়ার কথা জানান তিনি, ‘এ কারণেই আমরা এই অবস্থান নিয়েছি যে বাংলাদেশের সঙ্গে অন্যায় আচরণ করা হচ্ছে এবং যেকোনো মূল্যে তাদের বিশ্বকাপ খেলার অনুমতি দেওয়া উচিত। তারা (ক্রিকেটের) একটি প্রধান অংশীদার এবং এই অবিচার করা উচিত নয়।’

    বিশ্বকাপ বয়কট করার সম্ভাবনা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে মহসিন বলেন, পাকিস্তান সরকার এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। তিনি বলেন, ‘পাকিস্তানের সরকার আমাদের যে নির্দেশনা দেবে, আমাদের অবস্থানও (বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে) সেটাই হবে। প্রধানমন্ত্রী এখন পাকিস্তানে নেই। তিনি ফিরলে আমি আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত আপনাদের জানাব। এটা সরকারের সিদ্ধান্ত। আমরা তাদের মানি, আইসিসিকে নয়।’

    তিনি আরও বলেন, ‘একটি দেশ অন্য দেশকে নির্দেশ দিতে পারে না। আর যদি এই নির্দেশের চেষ্টা করা হয়, তবে পাকিস্তানের অবশ্যই নিজস্ব অবস্থান রয়েছে।’ পাকিস্তানও যদি টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলে তবে সেক্ষেত্রে কোনো `প্ল্যান বি’ আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আগে সিদ্ধান্ত আসতে দিন; আমাদের কাছে প্ল্যান এ, বি, সি, ডি সবই আছে।’

     

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    স্পোর্টস ডেস্ক

    Related Posts

    অস্ট্রেলিয়ায় ব্যাটাররা ছন্দ ফিরে পাবে : শান্ত

    July 31, 2026

    ওয়ানডে অধিনায়ক হচ্ছেন লিটন

    July 28, 2026

    নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী অনুষ্ঠানে মাঠে উপস্থিত প্রধানমন্ত্রী

    July 27, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.