Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    রাষ্ট্রীয় সম্পদ ক্ষতির ঘটনায় আইনি ব্যবস্থা বিবেচনায় রেল

    September 22, 2026

    সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

    September 18, 2026

    সবজির বাজারে স্বস্তি মিললেও অস্থির নিত্যপণ্যের দাম, দিশাহারা ক্রেতারা

    September 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, October 14 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»সারাদেশ»উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুই অগ্নিকাণ্ড, পুড়ে গেছে হাসপাতাল

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুই অগ্নিকাণ্ড, পুড়ে গেছে হাসপাতাল

    Reduanul Hoqueঅনলাইন ডেস্কDecember 26, 2025
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে পৃথক স্থানে দুটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় অন্তত পাঁচটি বসতঘর ও একটি হাসপাতাল পুড়ে গেছে। তবে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। প্রথম অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে। রাজাপালং ইউনিয়নের কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বি-ব্লকে আগুন লাগে। এতে অন্তত পাঁচটি ঘর পুড়ে যায়। আগুন লাগার পর স্থানীয় বাসিন্দা ও রোহিঙ্গাদের সহায়তায় ক্যাম্পের ইমার্জেন্সি ফায়ার রেসপন্স ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। পরে রাত পৌনে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

    উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ডলার ত্রিপুরা জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তৎপরতা অব্যাহত ছিল। দুটি অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখতে তদন্ত করা হবে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সেখানে পুলিশ, ফায়ার সার্ভিস ও অন্যান্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করে।” এর কয়েক ঘণ্টা পর শুক্রবার (২৬ ডিসেম্বর) ভোরের দিকে রাজাপালং ইউনিয়নের মধুরছড়া এলাকার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকে অবস্থিত একটি হাসপাতালে আগুন লাগে। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

    এই অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ‘ওবাট হেলথ পোস্ট’ নামের ওই হাসপাতালটি সম্পূর্ণ পুড়ে গেছে। এছাড়া আগুনে বিপুল পরিমাণ চিকিৎসা সরঞ্জাম, ওষুধ ও অবকাঠামো নষ্ট হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালটির হেলথ কো-অর্ডিনেটর ডা. মাহামুদুল হাসান সিদ্দিকী রাশেদ। তিনি বলেন, “আকস্মিক অগ্নিকাণ্ডে পুরো হাসপাতাল পুড়ে গেছে। আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। এই কেন্দ্র থেকে আশপাশের রোহিঙ্গা ও স্থানীয় মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা পেতেন।” উল্লেখ্য, গত বছর কুতুপালং ১-ডব্লিউ রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক হাজারের বেশি ঘর পুড়ে যায় এবং একজনের মৃত্যু হয়। শীত মৌসুমে ঘন ঘন অগ্নিকাণ্ডের ঘটনায় রোহিঙ্গা ক্যাম্পজুড়ে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    অনলাইন ডেস্ক

    Related Posts

    ফাঁকা সড়কে দুই বাসই দ্রুতগতিতে চলছিল, চালকদের চোখে ছিল ঘুম: পুলিশ

    August 7, 2026

    বগুড়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪

    August 1, 2026

    নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে, চাপা পড়ে পথচারী নিহত

    July 28, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.