Author: অনলাইন ডেস্ক

প্রথম দুই ম্যাচের মতো তৃতীয় ম্যাচেও ব্যাটিংয়ে ব্যর্থ হলেন নোয়াখালী এক্সপ্রেসের ব্যাটাররা। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দিনের দ্বিতীয় ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে মাত্র ১২৪ রান করেছে নবাগত দলটি। ফলে জিততে হলে রাজশাহী ওয়ারিয়র্সকে করতে হবে মাত্র ১২৫ রান। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে নোয়াখালীকে ব্যাট করার আমন্ত্রণ জানান রাজশাহীর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ব্যাটিংয়ে নেমে ঝড়ো সূচনার ইঙ্গিত দিলেও শুরুটা ভালো হয়নি নোয়াখালীর। ৫ রান করে আউট হন হাবিবুর রহমান সোহান। আর ৬ রান এসেছে সাব্বির হোসেনের ব্যাট থেকে। ১৯ বলে ২৫ রান করেন ওপেনার মাজ সাদাকাত। মন্থর গতির ব্যাটিংয়ের মাধ্যমে দলের…

Read More

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। দলটির মুখপাত্রের দায়িত্ব পেয়েছেন তিনি। এছাড়াও দলটির নির্বাচন পরিচালনা কমিটির প্রধানের দায়িত্ব পেয়েছেন তিনি। তবে তিনি নির্বাচনে অংশ নেবেন না বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। নাহিদ ইসলাম বলেন, আজকে একটি ঐতিহাসিক দিন। আজ আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দিয়েছেন আসিফ মাহমুদ। তিনি এনসিপির মুখপাত্রের দায়িত্ব পালন করবেন। তিনি এবারের নির্বাচনে অংশগ্রহণ করবে না। একইসঙ্গে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। সদ্য এনসিপিতে যোগ দেয়া আসিফ মাহমুদ বলেন, জুলাই অভ্যুত্থানের শহিদদের আকাঙ্ক্ষা…

Read More

মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে পিরোজপুর-১ (সদর, নাজিরপুর, ইন্দুরকানী) ও পিরোজপুর-২ (নেছারাবাদ, কাউখালী, ভান্ডারিয়া) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রয়াত জামায়াতে ইসলামীর প্রভাবশালী নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে ও জামায়াত মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী ও শামীম সাঈদী। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৪টা ৪৫ মিনিটে জেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে তারা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। তাদের মধ্যে পিরোজপুর-১ (সদর, নাজিরপুর, ইন্দুরকানী) আসনে লড়বেন মাসুদ সাঈদী এবং পিরোজপুর-২ (নেছারাবাদ, কাউখালী, ভান্ডারিয়া) আসনে লড়বেন শামীম সাঈদী। এ সময় পিরোজপুর-১ আসনের প্রার্থী মাসুদ সাঈদী বলেন, আজ একটি আনন্দঘন পরিবেশে আমার বড় ভাই শামীম সাঈদী ও আমি মনোনয়নপত্র জমা দিয়েছি। আসলে…

Read More

আগের দিনের ধারাবাহিকতায় সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবারও (২৯ ডিসেম্বর) দেশের পুঁজিবাজারে দরপতন হয়েছে। উভয় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দাম কমার তালিকায় বেশি প্রতিষ্ঠান থাকায় কমেছে মূল্যসূচক। একইসঙ্গে কমেছে দুই স্টক এক্সচেঞ্জের লেনদেনের পরিমাণও। বাজার বিশ্লেষণে দেখা গেছে, আজ ডিএসইতে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে। ফলে লেনদেনের শুরুতে সূচকের উত্থান হয়। বেশিসংখ্যক প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়ায় লেনদেনের ১০ মিনিটের মাথায় ডিএসইর প্রধান মূল্যসূচক ১৭ পয়েন্ট বেড়ে যায়। কিন্তু এরপরেই বাজারের চিত্র বদলে যায়। দাম বাড়ার তালিকা থেকে একের পর এক প্রতিষ্ঠান দাম কমার তালিকায় চলে আসে। অধিকাংশ প্রতিষ্ঠানের দরপতন…

Read More

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বৃদ্ধির ধারা বিজয়ের মাসেও অব্যাহত রয়েছে। চলতি মাস ডিসেম্বরের প্রথম ২৮ দিনে দেশে এসেছে প্রায় ২৯৪ কোটি (২৯৩ কোটি ৬০ লাখ) ডলারের প্রবাসী আয়। দেশীয় মুদ্রায় এর পরিমাণ ৩৫ হাজার (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) ৮১৯ কোটি ২০ লাখ টাকা। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে বলছে, ডিসেম্বরের ২৮ দিনে ২৯৩ কোটি ৬০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। যা গত বছরের একই সময়ের চেয়ে প্রায় ৫১ কোটি ৫০ লাখ ডলার বেশি এসেছে। গত বছরের একই সময়ে এসেছিল ২৪২ কোটি ১০ লাখ ডলারের রেমিট্যান্স। এদিকে চলতি অর্থবছরের প্রথম মাস জুলাই থেকে ডিসেম্বরের ২৮ তারিখ পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে এক হাজার ৫৯৭…

Read More

চীনের মেডিকেল ভিসার ক্ষেত্রে ট্রাভেল এজেন্সির গ্যারান্টি লেটার বাধ্যতামূলক করেছে ঢাকার চীনা দূতাবাস। ট্রাভেল এজেন্সির গাফিলতি ও অনিয়মের কারণে ভিসা আবেদন বাতিল হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গ্যারান্টি লেটার ছাড়া এখন থেকে মেডিকেল ভিসার অনলাইন আবেদন গ্রহণ করা হবে না। সোমবার (২৯ ডিসেম্বর) চিকিৎসা ভিসা সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ নোটিশে এ তথ্য জানিয়েছে ঢাকাস্থ চীনা দূতাবাস। নোটিশে বলা হয়, সম্প্রতি কিছু ট্রাভেল এজেন্সির গাফিলতি বা ভুলের কারণে অনলাইন আবেদন ফরমের নির্দিষ্ট অংশ সঠিকভাবে পূরণ না হওয়া এবং জাল আবেদন জমা দেওয়ার ঘটনা ঘটেছে। এর ফলে একাধিক মেডিকেল ভিসার আবেদন ফেরত দেওয়া হয়েছে, যা আবেদনকারীদের আর্থিকসহ নানা ক্ষতির মুখে ফেলেছে। আবেদনকারীদের বৈধ অধিকার…

Read More

সিরিয়ায় নতুন মুদ্রা চালুর লক্ষ্যে নির্বাহী নির্দেশনা জারি করেছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। রোববার (২৮ ডিসেম্বর) এই মুদ্রা সংস্কারের আওতায় সিরীয় পাউন্ড থেকে দুটি শূন্য বাদ দেওয়া হবে। পাশাপাশি ৯০ দিনের জন্য পুরোনো ও নতুন মুদ্রা একসঙ্গে চলবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। রাজধানী দামেস্কে অবস্থিত কেন্দ্রীয় ব্যাংকের সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন ব্যাংকের গভর্নর আবদুলকাদের হুসরিয়েহ। তিনি বলেন, এই পদক্ষেপ দেশের অর্থনীতিতে আস্থা ফিরিয়ে আনা এবং টেকসই আর্থিক স্থিতিশীলতা অর্জনের লক্ষ্যে একটি সমন্বিত প্রাতিষ্ঠানিক কৌশলের অংশ। নতুন মুদ্রা চালু করা কোনো আনুষ্ঠানিক বা প্রতীকী পদক্ষেপ নয় বরং এটি একটি শক্তিশালী প্রাতিষ্ঠানিক ভিত্তির ওপর দাঁড়িয়ে থাকা সমন্বিত কৌশলের একটি…

Read More

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন না সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। সোমবার (২৯ ডিসেম্বর) বিবিসি বাংলাকে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন। মাহফুজ আলম বিবিসি বাংলাকে বলেন, ‘আমি তো শুরু থেকেই বলে আসছি যে, নির্বাচন করবো না। এই কারণে আমি সরকার থেকে সরে যেতে চাইনি। কিন্তু সরকার মনে করেছে, ছাত্র প্রতিনিধিরা থাকলে নিরপেক্ষতা নিয়ে নির্বাচনের সময় প্রশ্ন উঠতে পারে। সেই কারণে আমি সরে গেছি। কিন্তু নির্বাচন করবো না, সেটা আমার আগে থেকেই সিদ্ধান্ত ছিল।’লহ্মীপুর-১ আসনে মাহফুজ আলমের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছিল। এই আসনে তার ভাই ও এনসিপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম আগেই মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। এ প্রসঙ্গে মাহফুজ আলম বলেন,…

Read More

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ (রমনা-মতিঝিল) আসন থেকে প্রার্থী হতে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি সোমবার (২৯ ডিসেম্বর) জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের পক্ষে মনোনয়ন ফরম জমা দিয়েছেন। জুলাই-আগস্ট মাসে অনুষ্ঠিত গণ-অভ্যুত্থানে অন্যতম সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী এর আগে ঢাকা-১৮ আসন থেকে নির্বাচন করার জন্য এনসিপি থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। তিনি নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে বিপ্লবের লক্ষ্য ও নতুন রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠার দাবি জনগণের সামনে তুলে ধরতে চান, এমনটাই জানিয়েছে দলের সূত্র। এছাড়া, ঢাকা-৮ আসন থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসও প্রতিদ্বন্দ্বিতা করবেন। আর সম্প্রতি দুর্বৃত্তদের গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন…

Read More

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১২ ফেব্রুয়ারি। এই সংসদ নির্বাচনে মনোনয়ন ফরম দাখিলের সময় দুই দিন বাড়তে পারে। সোমবার ইসির একটি সূত্র এ তথ্য জানিয়েছে। নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী, আজ সোমবার বিকাল ৫টা পর্যন্ত আগ্রহী প্রার্থীদের রিটার্নিং বা সহকারী রিটার্নিং কর্মকর্তার নিকট মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল। তবে ইসি সূত্র নিশ্চিত করেছে, এই সময় দুই দিন বাড়তে পারে। গত ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ১৮ ডিসেম্বর তফসিল সংক্রান্ত সংশোধিত প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন (ইসি)। এতে মনোনয়নপত্র…

Read More