Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক

    August 14, 2026

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, August 15 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»খেলা»বিপিএলে সোহান করেছেন ৮ ম্যাচে ৩০, সর্বোচ্চ ৯

    বিপিএলে সোহান করেছেন ৮ ম্যাচে ৩০, সর্বোচ্চ ৯

    Reduanul Hoqueস্পোর্টস ডেস্কJanuary 13, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দীর্ঘদিন ধরেই রংপুর রাইডার্সের অধিনায়কত্ব সামলাচ্ছেন উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান। বরাবরের মতো এবারও নেতৃত্বের ভার রয়েছে তার কাঁধেই। খুব বেশি ভালো অবস্থানে না থাকলেও প্লে অফে যাওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে তার দল রংপুর রাইডার্সের।

    নিজেদের শেষ তিন ম্যাচে না হারলে হয়তো সবার আগেই প্লে-অফ নিশ্চিত হতো রংপুরের। তবে আর যায় হোক, খুব বেশি খারাপ অবস্থানেও নেই একবারের চ্যাম্পিয়নরা। কিন্তু যার নেতৃত্বে বিপিএলে অংশ নিয়েছে রংপুর, সেই উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান কেমন করছেন ব্যাট হাতে?

    বিপিএল চলাকালে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অফ ফর্মের কারণে বাদ পড়েন জাকের আলী অনিক। একারণেই সুযোগ হয়ে যায় সোহানের। বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার পর চাপহীনভাবে দারুণ পারফর্ম করবেন তিনি, এমনটাই আশা করেছিলেন সবাই। কিন্তু ব্যাট হাতে রীতিমতো হতাশ করেছেন এই ডানহাতি ব্যাটার।

    ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্টে মোট আট ম্যাচ খেলেছে রংপুর রাইডার্স। সবগুলো ম্যাচই খেলেছেন সোহান। তবে ব্যাট করেছেন মোট ছয়টি ইনিংসে। এই ছয় ইনিংসে রংপুরের অধিনায়কের ব্যাট থেকে এসেছে মাত্র ৩০ রান। বড় ইনিংস তো দূরের কথা, দুই অঙ্কের স্কোরও করতে পারেননি তিনি। বিপিএলে তার ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর মাত্র ৯ রান। যদিও তিন ইনিংসে অপরাজিত ছিলেন সোহান। তার গড় ১০, আর স্ট্রাইক মাত্র ৯০।

    সোহানের নেতৃত্বে পয়েন্ট টেবিলের চার নম্বরে অবস্থান করছে রংপুর রাইডার্স। এখন পর্যন্ত ৮টি ম্যাচ খেলেছে তারা। চারটি জয়ের বিপরীতে রয়েছে চারটি হার। এদিকে ইতোমধ্যেই প্লে অফ নিশ্চিত করে ফেলেছে রাজশাহী কিংস, চট্টগ্রাম রয়্যালস ও সিলেট টাইটানস। আর তলানির দিকে রয়েছে ঢাকা ক্যাপিটালস ও নোয়াখালী এক্সপ্রেস।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    স্পোর্টস ডেস্ক

    Related Posts

    অস্ট্রেলিয়ায় ব্যাটাররা ছন্দ ফিরে পাবে : শান্ত

    July 31, 2026

    ওয়ানডে অধিনায়ক হচ্ছেন লিটন

    July 28, 2026

    নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী অনুষ্ঠানে মাঠে উপস্থিত প্রধানমন্ত্রী

    July 27, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.