Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক

    August 14, 2026

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    Sunday, August 16 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»খেলা»ভারতে বিশ্বকাপ খেলতে ফের আইসিসির আহবান, প্রত্যাখ্যান বিসিবির

    ভারতে বিশ্বকাপ খেলতে ফের আইসিসির আহবান, প্রত্যাখ্যান বিসিবির

    Reduanul Hoqueস্পোর্টস ডেস্কJanuary 13, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এখনও অনিশ্চয়তা কাটেনি। সম্ভাব্য ভেন্যু কিংবা গ্রুপ পরিবর্তন নিয়ে সম্ভাবনার আলোচনা উঠেছে ক্রীড়াঙ্গনে। এরই মাঝে ভিডিও কনফারেন্স করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে নিরাপত্তা সংকটের কথা উল্লেখ করে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরেই পুনরায় আয়োজনের দাবি জানানো হয়েছে।
    আজ (মঙ্গলবার) দুপুরে এই ভিডিও কনফারেন্স হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিসিবি। সেখানে বিসিবির পক্ষে সভাপতি আমিনুল ইসলাম, সহ-সভাপতি শাখাওয়াত হোসেন এবং ফারুক আহমেদ, ক্রিকেট অপারেশন্স কমিটির পরিচালক ও চেয়ারম্যান নাজমুল আবেদীন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী অংশ নিয়েছেন।
    আইসিসির সঙ্গে আলোচনায় বিসিবি নিরাপত্তা উদ্বেগের কারণে ভারতে ভ্রমণ না করার বিষয়ে তাদের অবস্থান পুনর্ব্যক্ত করে। পাশাপাশি পুনরায় আইসিসিকে নিজেদের ম্যাচগুলো ভারতের বাইরে স্থানান্তর করার বিষয়টি বিবেচনার অনুরোধও জানিয়েছে বাংলাদেশ। বিপরীতে, আইসিসি বলছে, টুর্নামেন্টের সূচি ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে এবং বিসিবি যেন তাদের অবস্থান পুনর্বিবেচনা করে। তবে অবস্থান অপরিবর্তিত রাখার কথা জানায় বিসিবি।
    দু’পক্ষের আলোচনায় তারা একমত হয়েছে যে, সম্ভাব্য সমাধান বের করার লক্ষ্যে আলোচনা অব্যাহত থাকবে। খেলোয়াড়, কর্মকর্তা এবং কর্মীদের নিরাপত্তা নিশ্চিতের জন্য বিসিবি প্রতিশ্রুতিবদ্ধ বলেও দৃঢ়ভাবে জানিয়েছে বিজ্ঞপ্তিতে। এর আগে আইসিসির নিরাপত্তা বিভাগ বাংলাদেশের ভারত বিশ্বকাপে খেলতে যাওয়ার ইস্যুতে ‘তিনটি আশঙ্কা’র কথা জানিয়ে চিঠি পাঠিয়েছিল।
    সেই চিঠির বরাতে সংবাদমাধ্যম বিবিসি বাংলা জানিয়েছে, ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের ঝুঁকি পর্যালোচনা সম্পন্ন হয়েছে ডিসেম্বরে এবং পুরো আসর ঘিরে ঝুঁকির মাত্রা ‘মডারেট’ বা মাঝারি মাত্রার হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে বাংলাদেশের জন্য এই ঝুঁকির মাত্রা ‘মডারেট টু হাই’ বা মাঝারি থেকে উচ্চমাত্রার বলে জানানো হয়েছে বিসিবিকে পাঠানো অভ্যন্তরীণ মেইলে। এ ছাড়া ভারতে বিশ্বকাপ চলাকালে বাংলাদেশের সমর্থকদের নিরাপত্তা ইস্যু এবং বাংলাদেশের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ভারতের সঙ্গে সাম্প্রতিক উত্তেজনা ও রাজনৈতিক টানাপোড়েনের রেশও উল্লেখ রয়েছে।
    প্রসঙ্গত, কট্টর হিন্দুত্ববাদী সংগঠনের প্রতিবাদের মুখে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে বাদ দেওয়া হয় বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে। বিসিসিআই কিংবা আইপিএল ফ্র্যাঞ্চাইজি যদিও এর নেপথ্য কারণ উল্লেখ করেনি। তবে বাংলাদেশ মনে করছে মুস্তাফিজকে নিয়ে ক্রমাগত ক্ষোভ বাড়তে থাকায় এমন পদক্ষেপ। ফলে পুরো বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেয়। ৭ ফেব্রুয়ারি পর্দা উঠবে বিশ্বকাপের, পূর্বনির্ধারিত সূচিতে গ্রুপপর্বে বাংলাদেশের তিন ম্যাচ কলকাতা এবং আরেকটি মুম্বাইয়ে রয়েছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    স্পোর্টস ডেস্ক

    Related Posts

    অস্ট্রেলিয়ায় ব্যাটাররা ছন্দ ফিরে পাবে : শান্ত

    July 31, 2026

    ওয়ানডে অধিনায়ক হচ্ছেন লিটন

    July 28, 2026

    নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী অনুষ্ঠানে মাঠে উপস্থিত প্রধানমন্ত্রী

    July 27, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.