Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক

    August 14, 2026

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, August 15 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»খেলা»বদলাতে পারে ভেন্যু তবে খেলতে হবে ভারতেই!

    বদলাতে পারে ভেন্যু তবে খেলতে হবে ভারতেই!

    Reduanul Hoqueস্পোর্টস ডেস্কJanuary 12, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত না যাওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট (বিসিবি) বোর্ড। ভেন্যু পরিবর্তন আইসিসিকে চিঠিও দিয়েছে বিসিবি। তবে এখনও কোনো সিদ্ধান্ত আসেনি। টুর্নামেন্ট মাঠে গড়াতে বাকি এখনও তিন সপ্তাহ। বিশ্বকাপের সহ-আয়োজক শ্রীলঙ্কার মাটিতে খেলতে প্রস্তুত বাংলাদেশ। তবে আইসিসির ইশারা ছাড়া সেটি সম্ভব নয়। ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যমে ক্রিকবাজ-এর তথ্য অনুযায়ী, বাংলাদেশের চিঠি পেয়ে আইসিসি বিকল্প ভেন্যু খুঁজছে। তবে সেটি শ্রীলঙ্কায় হওয়ার সম্ভবানা কম। তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে যোগাযোগ করেছে আইসিসি এবং বিসিসিআই।

    বাংলাদেশের ম্যাচগুলো চেন্নাই এবং তিরুভনন্তপুরমকে বিকল্প হিসেবে ভাবা হচ্ছে। দুটি অ্যাসোসিয়েশনের কর্তারাই ম্যাচগুলো আয়োজনের ইচ্ছা প্রকাশ করেছে। চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ হওয়ার কথা রয়েছে। সেই মাঠে আটটি পিচ থাকায় কর্তৃপক্ষ বাড়তি ম্যাচ আয়োজন করতে প্রস্তুত বলে জানিয়েছে। ভেন্যুটি ইতোমধ্যেই সাতটি খেলার জন্য নির্ধারিত হয়েছে।

    বিশ্বকাপে বাংলাদেশে তাদের প্রথম ম্যাচ খেলবে আগামী ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। পরের দুটি ৯ ফেব্রুয়ারি ইতালি ও ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে। বর্তমান সূচি অনুযায়ী ম্যাচগুলো হওয়ার কথা রয়েছে কলকাতায়। একটি মাত্র ম্যাচ যেটি মুম্বাইয়ে হওয়ার কথা ১৭ ফেব্রুয়ারি নেপালের বিপক্ষে। উল্লেখ্য, ভারতীয় উগ্র হিন্দুত্ববাদীদের আন্দোলনে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দিতে বাধ্য হয় মোস্তাফিজুর রহমানকে। এরপরই বিসিবি নিরাপত্তা ইস্যুতে ভেন্যু পরিবর্তনের জন্য আইসিসিকে চিঠি দেয়।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    স্পোর্টস ডেস্ক

    Related Posts

    এসএসসির ফল বিপর্যয়ের নেপথ্যে যত কারণ

    August 12, 2026

    মহেশখালীর পথে প্রধানমন্ত্রী

    August 9, 2026

    বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র : প্রধানমন্ত্রী

    August 8, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.