Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক

    August 14, 2026

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, August 15 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»জাতীয়»ওপরে ঘর তুলে পাইপলাইন ফুটো করে তেল চুরি, তদন্ত কমিটি

    ওপরে ঘর তুলে পাইপলাইন ফুটো করে তেল চুরি, তদন্ত কমিটি

    Reduanul Hoqueনিজস্ব প্রতিবেদকJanuary 9, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    চট্টগ্রামের মীরসরাইয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) জাতীয় তেল সরবরাহ পাইপলাইন ফুটো করে অভিনব কায়দায় হাজার হাজার লিটার জ্বালানি তেল চুরি করা হচ্ছিল। সম্প্রতি বিষয়টি জানাজানি হয়েছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মীরসরাই উপজেলার হাদি ফকির হাট এলাকায় মাটির গভীর দিয়ে যাওয়া পাইপলাইনটির ওপর একটি ঘর তৈরি করা হয়। পরে ঘরের ভেতর অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে ড্রিল করে দীর্ঘদিন ধরে হাজার হাজার লিটার তেল চুরি করেছিল সংঘবদ্ধ চক্র। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে পাইপলাইন থেকে তেল আশপাশে ছড়িয়ে পড়লে তা স্থানীয়দের নজরে আসে। বিপিসির পরিচালক ড. এ কে এম আজাদুর রহমান সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন।

    সরেজমিনে গিয়ে দেখা গেছে, পাইপলাইনের ঠিক ওপরে একটি টিনের ঘর তৈরি করা হয়েছে। এর ভেতর থেকে কৌশলে তেল চুরির করা হতো। স্থানীয়রা জানিয়েছেন, সখানেক আগে প্রকৌশলী পরিচয়ে আমিরুল ইসলাম নামের এক ব্যক্তি স্থানীয় নুর জাহানের কাছ থেকে ঘরটি ভাড়া নিয়েছিলেন। মাটির প্রায় ১২ ফুট নিচে থাকা পাইপলাইনে ছিদ্র করার জন্য ব্যবহৃত ড্রিল মেশিন, তেল সংগ্রহের অসংখ্য ড্রাম ও কনটেইনার উদ্ধার করা হয়েছে ওই ঘর থেকে। সেখানে অভিযান চালিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ঘরের মালিক নুর জাহানকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গেছেন বিপিসির কর্মকর্তা, মীরসরাই থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা। নিরাপত্তার স্বার্থে তাৎক্ষণিকভাবে এলাকাটি সিলগালা করে দেওয়া হয়েছে।

    চট্টগ্রামের পতেঙ্গা গুপ্তখাল থেকে কম খরচে ও নিরাপদ পদ্ধতিতে কুমিল্লা ও নারায়ণগঞ্জের গোদনাইল ডিপোতে জ্বালানি সরবরাহের জন্য এ পাইপলাইনটি ব্যবহৃত হয়। এর সক্ষমতা ঘণ্টায় ৩২০ মেট্রিক টন হলেও এটি ২৬০ থেকে ২৮০ টন তেল পরিবহন করছিল। পাইপলাইনের ক্ষয়-ক্ষতির পরিমাণ এবং কত পরিমাণ তেল চুরি হয়েছে, তা নিশ্চিত হতে বিপিসির ব্যবস্থাপক (বাণিজ্য ও অপারেশন) মিজানুর রহমানকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। বিপিসির পরিচালক ড. এ কে এম আজাদুর রহমান তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আধুনিক এই পাইপলাইনে নিরাপত্তার জন্য স্বয়ংক্রিয় সিস্টেম থাকার পরেও কীভাবে এ ধরনের চুরির ঘটনা ঘটল, তা গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিজস্ব প্রতিবেদক

    Related Posts

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026

    নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন কে?

    August 14, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.