Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক

    August 14, 2026

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, August 15 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»টপ নিউজ ২»জামায়াতের সঙ্গে নির্বাচনি জোট, পদত্যাগের হিড়িকে এনসিপিতে অস্থিরতা

    জামায়াতের সঙ্গে নির্বাচনি জোট, পদত্যাগের হিড়িকে এনসিপিতে অস্থিরতা

    Reduanul Hoqueনিজস্ব প্রতিবেদকJanuary 5, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    জামায়াতের সঙ্গে নির্বাচনি জোট গঠনের পর থেকেই চরম রাজনৈতিক অস্থিরতার মুখে পড়েছে ২৪-এর গণঅভ্যুত্থান থেকে জন্ম নেওয়া রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি- এনসিপি। এ নিয়ে দলের অভ্যন্তরীণ কোন্দল এবং রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক। ইতোমধ্যে দলটির শীর্ষ পদে থাকা অন্তত ১৭ জন পদত্যাগ করেছেন। পদত্যাগকারী নেতারা বলেছেন, গণঅভ্যুত্থানের রাজনীতি থেকে সরে আসায় এবং ‘জামায়াত ট্যাগ’ এড়াতে দল ছাড়তে বাধ্য হয়েছেন তারা।

    পদত্যাগের তালিকায় আরও অনেক শীর্ষ নেতার নাম শোনা যাচ্ছে। কখন কে, কোন সময় পদত্যাগ করবেন-দলটি আন্দাজই করতে পারছে না। বর্তমানে দলের ভেতরে থাকা নেতাকর্মীদের মধ্যেও আদর্শিক বিষয়গুলো নিয়ে দূরত্ব সৃষ্টি হচ্ছে। এ নিয়ে উদ্বিগ্ন দলের হাইকমান্ড। এমন পরিস্থিতিতে দলটি একধরনের টালমাটাল অবস্থায় পড়েছে।

    সম্প্রতি পদত্যাগ করা এনসিপি নেত্রী নীলিমা দোলা বলেছেন, ‘দলের নেতাকর্মীদের চোখে ধুলা দিয়ে জামায়াতের সঙ্গে জোট করা হয়েছে এবং মনোনয়ন দেওয়ার নাম করে তীব্র প্রতারণা করা হয়েছে। এনসিপি এখন সম্পূর্ণভাবে ডানপন্থি ঘরানায় ঢুকে পড়ছে এবং সেই ধারার রাজনীতিকেই পৃষ্ঠপোষকতা দিচ্ছে।

    বিষয়টিকে ঘিরে দেশের রাজনৈতিক বিশ্লেষকরা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তাদের বড় একটি অংশ মনে করছে, এই জোট এনসিপির জন্য একটি ‘আদর্শিক ঝুঁকি’। তাছাড়া জুলাই গণ-অভ্যুত্থানের শক্তির এভাবে বিভক্ত হওয়া হতাশাজনক। এনসিপি নিজেকে একটি মধ্যপন্থি দল হিসাবে দাবি করলেও জামায়াতের সঙ্গে জোট করার মাধ্যমে তাদের সেই অবস্থান এখন প্রশ্নের মুখে। এ জোটের কারণে এনসিপির নিজস্ব মধ্যপন্থি আদর্শ বিলুপ্ত হয়েছে। এখন দলটি একটি ডানপন্থি শক্তিতে পরিণত হয়েছে। এনসিপি থেকে পদত্যাগকারীরাসহ দলটির ভেতরের একটি বড় অংশ মনে করছে-এই সিদ্ধান্ত মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে সাংঘর্ষিক এবং জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্খার পরিপন্থি।

    জানা যায়, জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনি সমঝোতার পর থেকেই কঠিন পরিস্থিতির মুখে পড়েছে নতুন এ রাজনৈতিক দলটি। তবে এর আগে থেকেই দলের ভেতর-বাইরে নেতৃত্বের দুর্বলতা, স্বেচ্ছাচারিতা, জুলাই যোদ্ধা ও সাধারণ জনগণের প্রতি দায়বদ্ধতার অভাব এবং নেতাকর্মীদের মধ্যে নৈতিক অবক্ষয়ের বিষয়গুলো আলোচনা-সমালোচনায় আসতে থাকে।

    এ অবস্থায় এনসিপি বড় ধরনের ভাঙনের মুখে পড়ছে। ইতোমধ্যে দল থেকে পদত্যাগী নেতা মুনতাসীর মাহমুদের নেতৃত্বে গঠিত হয়েছে ‘তৃণমূল এনসিপি’। এই ব্যানারে একাধিক কর্মসূচিও পালন করা হচ্ছে। পদত্যাগ করা ওই নেতা সাবেক দুই ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার দুর্নীতি তদন্তের দাবি জানিয়ে বিক্ষোভ মিছিলও করেছেন।

    জানা যায়, ২৮ ডিসেম্বর জামায়াতসহ ১০ দলীয় জোটের সঙ্গে আসন সমঝোতার কথা জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সেদিনই সিদ্ধান্তটির বিরোধিতা করে পদত্যাগের ঘোষণা দেন দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা। শনিবার সন্ধ্যা পর্যন্ত অন্তত ১৭ জন শীর্ষ নেতার পদত্যাগের খবর পাওয়া গেছে। মূলত জুলাইয়ের চেতনা থেকে বিচ্যুতি এবং জামায়াতের সঙ্গে সমঝোতাকে আদর্শবিরোধী উল্লেখ করে প্রায় সবাই পদত্যাগ করেছেন।

    এদিকে দলটির শীর্ষ নারী নেতৃত্বে ভাঙনের সুর দিনদিন আরও তীব্র হচ্ছে। ইতোমধ্যে দল থেকে শীর্ষ নেত্রীদের মধ্যে পদত্যাগ করেছেন ডা. তাজনূভা জাবীন, ডা. তানসিম জারা, সৈয়দা নীলিমা দোলা ও মনিরা শারমিন। এছাড়া শীর্ষ নেত্রী সামান্থা শারমিন, নূসরাত তাবাসসুম, ডা. মাহমুদা মিতুসহ দলটির একাধিক নেত্রী জোটের সিদ্ধান্তের বিষয়ে সরাসরি ও সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র অসন্তোষ ও প্রতিবাদ জানাচ্ছেন।

    পাশাপাশি দলের সব ধরনের কার্যক্রম থেকে নিষ্ক্রিয় হয়ে পড়ছেন। নেত্রীদের ভাষ্য, জামায়াতের সঙ্গে এনসিপির জোট-দলটির ঘোষিত আদর্শ, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা এবং গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে চরম সাংঘর্ষিক। রোববার বিকালে এ প্রসঙ্গে দলটির কেন্দ্রীয় এক শীর্ষ নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, একদিকে জামায়াতসহ ১০ দলের সঙ্গে নির্বাচনি জোট, অন্যদিকে দলটির ভেতরে চলছে ভাঙন। অনেক নেতাই পদত্যাগের বিষয়ে মৌখিক ও লিখিতভাবে নিজেদের অবস্থান জানাচ্ছেন। নেত্রীরা দল ছাড়তে ব্যাকুল হয়ে উঠছেন। এমন বিষয়গুলো নিয়ে দলের মধ্যে উদ্বেগ বাড়ছে। সমস্যা সমাধানে করণীয় কোনো পদক্ষেপও নেওয়া হচ্ছে না। দলের শীর্ষ নেতাদের প্রায় সবাই নিজ নিজ নির্বাচন নিয়ে ব্যস্ত।

    তবে দলটির এমন অবস্থা কেন তৈরি হলো-এ নিয়ে প্রশ্ন উঠছে। রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ড. দিলারা চৌধুরী বলেছেন, নানা কারণেই নতুন গড়ে ওঠা এনসিপির কোনো ভবিষ্যৎ দেখছি না। পার্টি হিসাবেও দলটি দাঁড়াতে পারবে না। রাজনৈতিক বিশ্লেষক জাহেদ উর রহমান বলেন, এনসিপি বর্তমানে যে বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে, নির্বাচনের পর তা আরও চরম আকার ধারণ করবে। গবেষক আলতাফ পারভেজ বলেছেন, জুলাই অভ্যুত্থানকে টিকিয়ে রাখতে হলে অন্য তরুণদের এখনই একত্রিত হওয়া দরকার। জুলাই ধরে রাখতে হলে নতুনভাবে গড়ে উঠতে হবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিজস্ব প্রতিবেদক

    Related Posts

    নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন কে?

    August 14, 2026

    টেকনাফ সীমান্তে ৩ জেলেসহ ট্রলার নিয়ে গেলো আরাকান আর্মি

    August 9, 2026

    হেফাজত ইসলামকে সঙ্গে নিয়ে দেশ এগিয়ে নেব: প্রধানমন্ত্রী

    August 9, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.