পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার ইবনে মিজান বলেন, এদিন বিকালে হঠাৎ বিটিআরসি ভবনে ইট-পাটকেল নিক্ষেপ করে কিছু লোক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের সরিয়ে দেয়। হামলায় বিটিআরসি ভবনের গ্লাস ভেঙে গেছে। রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকালে ওই ভবন লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার ইবনে মিজান বলেন, এদিন বিকালে হঠাৎ বিটিআরসি ভবনে ইট-পাটকেল নিক্ষেপ করে কিছু লোক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের সরিয়ে দেয়। হামলায় বিটিআরসি ভবনের গ্লাস ভেঙে গেছে। মোবাইল হ্যান্ডসেট নিবন্ধনের বাধ্যবাধকতার অংশ হিসেবে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার (এনইআইআর) চালুর প্রতিবাদে মোবাইল ব্যবসায়ীরা এ হামলা চালিয়েছে বলে ধারণা পুলিশের। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, আজ (১ জানুয়ারি) এনইআইআর চালু করেছে বিটিআরসি।
