Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক

    August 14, 2026

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    Sunday, August 16 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»টপ নিউজ ২»লন্ডন স্টক এক্সচেঞ্জে স্থগিত হচ্ছে বেক্সিমকো ফার্মার শেয়ার লেনদেন

    লন্ডন স্টক এক্সচেঞ্জে স্থগিত হচ্ছে বেক্সিমকো ফার্মার শেয়ার লেনদেন

    Reduanul Hoqueঅর্থনৈতিক প্রতিবেদকDecember 28, 2025
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    নির্ধারিত সময়ের মধ্যে আর্থিক প্রতিবেদন প্রকাশে ব্যর্থ হওয়ায় লন্ডন স্টক এক্সচেঞ্জে (এলএসই) শেয়ার লেনদেন স্থগিত হতে যাচ্ছে বাংলাদেশি বৃহৎ ওষুধ উৎপাদক বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের। আগামী শুক্রবার (২ জানুয়ারি) থেকে লন্ডনের স্টক এক্সচেঞ্জের অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট মার্কেটে (এআইএম) কোম্পানিটির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। সম্প্রতি লন্ডন এক্সচেঞ্জের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে। কোম্পানিটির দেওয়া তথ্য অনুযায়ী, গত ৩০ জুন সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরের আর্থিক প্রতিবেদন নির্ধারিত সময়ে প্রকাশ করতে ব্যর্থ হয়েছে কর্তৃপক্ষ। এতে কোম্পানির শেয়ার লেনদেনের জন্য প্রাপ্ত গ্লোবাল ডিপোজিটরি রিসিট (জিডিআর) সাময়িকভাবে স্থগিত করা হচ্ছে।

    বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের ২০২৪-২৫ অর্থবছরের চূড়ান্ত আর্থিক প্রতিবেদন এআইএম রুল-১৯ অনুযায়ী ২০২৫ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে প্রকাশ করা সম্ভব হচ্ছে না। এই বিলম্বের কারণ হিসেবে কোম্পানিটি আরও জানায়, তাদের পরিচালনা পর্ষদে ৯ জন অতিরিক্ত স্বতন্ত্র পরিচালক নিয়োগের বিষয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে মামলা চলমান রয়েছে। ফলে পরিচালনা পর্ষদ চূড়ান্ত না হওয়ায় আর্থিক প্রতিবেদনও অনুমোদন করা সম্ভব হচ্ছে না।

    প্রসঙ্গত, ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর বিএসইসি বেক্সিমকো ফার্মার পরিচালনা পর্ষদে ৯ জন স্বতন্ত্র পরিচালক নিয়োগের উদ্যোগ নেয়। এ সিদ্ধান্তের বিরুদ্ধে কোম্পানিটি উচ্চ আদালতে রিট করলে বিষয়টি বিচারাধীন হয়ে পড়ে। বর্তমানে আদালতের অবকাশ ও বেঞ্চ পুনর্গঠনের কারণে মামলাটি শুরু থেকে নতুন করে শুনানির প্রয়োজন হবে, ফলে ২০২৬ সালের জানুয়ারির আগে কোনো রায় পাওয়া যাবে না বলে সংশ্লিষ্টরা মনে করছেন। পরিচালনা পর্ষদে আর্থিক প্রতিবেদন অনুমোদন না হওয়ায় তা প্রকাশ করাও সম্ভব হচ্ছে না। এদিকে, লন্ডন স্টক এক্সচেঞ্জে কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত হলেও দেশের উভয় পুঁজিবাজার– ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে বেক্সিমকোর শেয়ার লেনদেন স্বাভাবিকভাবেই চলমান থাকবে। একইসঙ্গে লেনদেন স্থগিত থাকা সময়েও লন্ডন স্টক এক্সচেঞ্জের এআইএম বিধি অনুসারে প্রয়োজনীয় সব তথ্য নিয়মিত প্রকাশ করা হবে বলে কোম্পানিটি জানিয়েছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    অর্থনৈতিক প্রতিবেদক

    Related Posts

    নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন কে?

    August 14, 2026

    টেকনাফ সীমান্তে ৩ জেলেসহ ট্রলার নিয়ে গেলো আরাকান আর্মি

    August 9, 2026

    হেফাজত ইসলামকে সঙ্গে নিয়ে দেশ এগিয়ে নেব: প্রধানমন্ত্রী

    August 9, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.