Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক

    August 14, 2026

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, August 15 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»অর্থনীতি»মাতামুহুরীতে সচল হলো দুই রাবার ড্যাম, চাষাবাদ নিশ্চিত হলো ৬০ হাজার একর জমি

    মাতামুহুরীতে সচল হলো দুই রাবার ড্যাম, চাষাবাদ নিশ্চিত হলো ৬০ হাজার একর জমি

    Reduanul Hoqueসেলিম উদ্দিন, কক্সবাজারDecember 28, 2025
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    কক্সবাজারের চকরিয়া উপজেলা মাতামুহুরী নদীতে স্থাপিত পানি উন্নয়ন বোর্ডের রাবার ড্যাম দুটি অবশেষে ফুলানো শেষে সচল করা হয়েছে। এক সপ্তাহের ব্যবধানে চিরিঙ্গা ইউনিয়নের পালাকাটা রামপুর ও কোনাখালী ইউনিয়নের বাঘগুজারা পয়েন্টের রাবার ড্যাম দুটি সচল হওয়ায় এখন নদীতে মিঠাপানির প্রবাহ আটকানো শুরু হয়েছে। রাবার ড্যাম দুটি ফুলানোর কাজ শেষ হওয়ায় এখন নদীর উজান থেকে নেমে আসা মিঠাপানির প্রবাহ বেড়েছে। রাবার ড্যাম দুটি যথাসময়ে ফুলানোর মাধ্যমে সচল করার ফলে মাতামুহুরী নদীতে মিঠাপানির সেচ সুবিধা নিশ্চিত হয়েছে। এতে চকরিয়া ও পেকুয়া উপজেলার প্রায় ৬০ হাজার একর জমিতে চলতি মৌসুমে শুরু হতে যাওয়া বোরো ধান ও রকমারি সবজি চাষাবাদ নিয়ে স্থানীয় কৃষকদের উদ্বেগ আতঙ্ক কেটে গেছে। কক্সবাজার পানি উন্নয়ন বোর্ড সুত্রে জানা গেছে, ১৯৭৩ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চকরিয়া উপজেলাকে সবুজ বিপ্লবের আওতায় আনতে কৃষকের সেচ সুবিধা নিশ্চিতকরণে মিঠাপানির উৎস ধরে রাখতে সর্বপ্রথম মাতামুহুরী নদীর দুই পয়েন্টে অস্থায়ী ভিত্তিতে ক্রসবাঁধ নির্মাণের উদ্যোগ নেন।

    এরই প্রেক্ষিতে স্থানীয় উপজেলা প্রশাসন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে বরাদ্দের বিপরীতে প্রতিবছর শুস্ক মৌসুমে নদীর বাঘগুজারা ও রামপুর পালাকাটা পয়েন্টে অস্থায়ী মাটির বাঁধ তৈরি করে মিঠাপানি আটকিয়ে অবিভক্ত চকরিয়া (পেকুয়াসহ) উপজেলার প্রায় ৬০ হাজার একর জমিতে চাষাবাদ নিশ্চিত করে আসছিলেন। যা ২০০৭ সাল পর্যন্ত বহাল ছিল।

    পাউবোর কর্মকর্তারা জানিয়েছেন, ১৯৭৩ সালের পর থেকে প্রতিবছর অস্থায়ী ক্রসঁবাধ নির্মাণে অর্থ বরাদ্দ নিশ্চিত করতে নানা ধরনের সমস্যা দেখা দেওয়ায় নদীর দুই পয়েন্টেই স্থায়ীভাবে রাবার ড্যাম স্থাপনের উদ্যোগ নেন পানি সম্পদ মন্ত্রণালয়। এরই আলোকে ২০০৯ সালে মাতামুহুরী সেচ প্রকল্পের (২য় পর্যায়) আওতায় প্রায় ৬০ কোটি টাকা ব্যয়ে কক্সবাজার পানি উন্নয়ন বোর্ড মাতামুহুরী নদীর পালাকাটা রামপুর ও কোনাখালী ইউনিয়নের বাঘগুজারা পয়েন্টে স্থায়ীভাবে রাবার ড্যাম দুইটির নির্মাণ কাজ বাস্তবায়ন করেন। এরপর থেকে প্রতিবছর শুস্ক মৌসুমে রাবার ড্যাম ফুলানোর মাধ্যমে স্থানীয় কৃষকদের মিঠাপানির সেচ সুবিধা দিয়ে আসছে পানি উন্নয়ন বোর্ড।

    কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের চকরিয়া উপজেলার দায়িত্বপ্রাপ্ত শাখা কর্মকর্তা উপ সহকারি প্রকৌশলী (এসও) মোঃ আতিকুর রহমান বলেন, গত ১৫ ডিসেম্বর থেকে মাতামুহুরী নদীর পালাকাটা রামপুর পয়েন্টের রাবার ড্যামটি ফুলানো শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান। গত ২২ ডিসেম্বর রাবার ড্যামটি সফলভাবে ফুলানোর কাজ সম্পন্ন হয়েছে।

    একইসাথে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন গত ১৮ ডিসেম্বর থেকে পলিমাটি চাপা পড়ে অচল হয়ে পড়া বাঘগুজারা পয়েন্টের রাবার ড্যামটি ফুলানোর কাজ শুরু করে। সর্বশেষ ২৪ ডিসেম্বর স্বাভাবিক ভাবে রাবার ড্যামটি ফুলোনা শেষ হয়েছে। তিনি বলেন, যথাসময়ে রাবার ড্যাম দুটি ফুলানোর মাধ্যমে সচল হওয়ায় এখন মাতামুহুরী নদীতে মিঠাপানির প্রবাহ বেড়ে চলছে।

    এ ব্যাপারে চকরিয়া উপজেলা কৃষি অফিসার শাহনাজ ফেরদৌসী বলেন, যথাসময়ে রাবার ড্যাম দুটি ফুলানো সম্ভব হওয়ায় চলতি মৌসুমে চাষাবাদে মিঠাপানির সেচ সুবিধা নিয়ে কৃষকদের শঙ্কা কেটে গেছে। ফলে সেচ পাম্পের (স্কিম) মাধ্যমে দুই উপজেলার অন্তত ৬০ হাজার একর জমিতে নিরবিচ্ছিন্ন ভাবে চাষাবাদ করতে পারবে কৃষকেরা।

    চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাহীন দেলোয়ার বলেন, পলিমাটি চাপা পড়ে অচল হয়ে পড়া বাঘগুজারা রাবার ড্যামটি প্রথমে পরিদর্শনে যাই। পরে পালাকাটা রামপুর পয়েন্টের রাবার ড্যাম পরিদর্শন করে দ্রুতসময়ে রাবার ড্যাম দুটি সচল করার জন্য কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হয়।

    তিনি বলেন, পাউবোর কর্মকর্তারা জরুরী ভিত্তিতে রাবার ড্যাম দুটি ফুলানোর কাজ শেষ করার ফলে এখন চাষের জমিতে মিঠাপানির সেচ সুবিধা নিয়ে কৃষকদের মাঝে তৈরি হওয়া বিপদ কেটে গেছে। এখন নিরবিচ্ছিন্ন সেচ সুবিধা নিশ্চিত হয়েছে। কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ নুরুল ইসলাম বলেন, চকরিয়া উপজেলার কৃষকদের সেচ সুবিধার বিষয়টি গুরুত্ব দিয়ে পাউবোর কর্মকর্তারা দ্রুতসময়ের মধ্যে মাতামুহুরী নদীর রাবার ড্যাম দুটি ফুলানোর মাধ্যমে সচল করার পদক্ষেপ নিয়েছেন। এখন নদীতে মিঠাপানির প্রবাহ বেড়েছে। তিনি বলেন, মাতামুহুরী নদীর দুই রাবার ড্যাম ১৩ বছর আগে স্থাপন করা হয়। প্রতিবছর ফুলানো আর ড্যামিজ করতে করতে রাবারগুলো বেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা এই অবস্থা থেকে রাবার ড্যাম দুটিকে সুরক্ষিত রাখার জন্য নতুন পরিকল্পনা নিয়েছি।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    সেলিম উদ্দিন, কক্সবাজার

    Related Posts

    প্রশাসক বসছে ৫ আর্থিক প্রতিষ্ঠানে

    August 9, 2026

    প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত চট্টগ্রাম, নেতাকর্মীরা উজ্জীবিত

    August 7, 2026

    ফাঁকা সড়কে দুই বাসই দ্রুতগতিতে চলছিল, চালকদের চোখে ছিল ঘুম: পুলিশ

    August 7, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.