Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    রাষ্ট্রীয় সম্পদ ক্ষতির ঘটনায় আইনি ব্যবস্থা বিবেচনায় রেল

    September 22, 2026

    সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

    September 18, 2026

    সবজির বাজারে স্বস্তি মিললেও অস্থির নিত্যপণ্যের দাম, দিশাহারা ক্রেতারা

    September 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    Friday, October 16 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»টপ নিউজ ১»বাস থেকে অভিবাদনের জবাব দিচ্ছেন তারেক রহমান

    বাস থেকে অভিবাদনের জবাব দিচ্ছেন তারেক রহমান

    Reduanul Hoqueনিজস্ব প্রতিবেদকDecember 25, 2025
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার সঙ্গে দেশে ফিরছেন স্ত্রী ডা. জোবায়দা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। তারেক রহমান ইতোমধ্যেই পূর্বাচলের ৩০০ ফিটের উদ্দেশে যাত্রা শুরু করেছেন। রাস্তার দুই পাশে মানুষ তাকে বরণ করে নিতে দাঁড়িয়ে আছে সেই সকাল থেকেই। তাদের অভিবাদনের জবাব দিতে তারেক রহমান ঠিক উইন্ডশিল্ডের সামনে এসে দাঁড়িয়েছেন, হাত নেড়ে সবাইকে ধন্যবাদ জানাচ্ছেন। ঢাকায় পা রেখে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান করেছেন বেশ কিছুক্ষণ। তবে এরপর এবার তারেক রহমান যাত্রা শুরু করেছেন পূর্বাচলের ৩০০ ফিটের উদ্দেশে। সেখানে তাকে সংবর্ধনা দিতে ইতোমধ্যেই হাজির হয়েছেন লাখো সমর্থক।
    যুক্তরাজ্যে থাকাকালে তারেক রহমানের আদরের পোষা বিড়াল ‘জেবু’ আলোচনার জন্ম দিয়েছিল। সেই জেবুও আজ বাংলাদেশে এসেছে। বিএনপির ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে আজ। তারেক রহমানকে বরণ করে নিতে ৩০০ ফিটে সংবর্ধনার আয়োজন করেছে বিএনপি। সে জায়গায় ভোর রাত থেকেই ভিড় করা শুরু করেছেন সমর্থকরা। ইতোমধ্যেই কানায় কাণায় ভরে গেছে জায়গাটি। এখন অপেক্ষা কেবল তারেক রহমানের। তারেক রহমানকে বরণ করে নিতে আগে থেকেই বিমানবন্দরে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরীসহ বিএনপির আরও অনেক শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। বিমানবন্দরে এসে তাদের সঙ্গে কোলাকুলি করেন তারেক রহমান। ঢাকার মাটিতে তারেক রহমানকে বহনকারী বিমান অবতরণ করেছিল আগেই। তার ১২ মিনিট পর ঢাকার মাটিতে পা রেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন। আজ বেলা ১১টা ৫০ মিনিটে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন। তারেক রহমানকে বহনকারী বিমান BBC236 শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে প্রবেশ করেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৩৬ মিনিটে বিমানটি এসে ঢাকার মাটি ছুঁয়েছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিজস্ব প্রতিবেদক

    Related Posts

    রাজশাহী স্টেশন ভাঙচুরে দুটি তদন্ত কমিটি, আরএনবির চার সদস্য সাময়িক বরখাস্ত
    রাষ্ট্রীয় সম্পদ ক্ষতির ঘটনায় আইনি ব্যবস্থা বিবেচনায় রেল

    September 22, 2026

    সবজির বাজারে স্বস্তি মিললেও অস্থির নিত্যপণ্যের দাম, দিশাহারা ক্রেতারা

    September 18, 2026

    আদানির প্রতারণার ফাঁদে বিদ্যুৎ খাত, ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যস্ত জীবন

    August 31, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.