Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক

    August 14, 2026

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, August 15 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»জাতীয়»আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করলো ডিএনসিসি

    আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করলো ডিএনসিসি

    Reduanul Hoqueনিজস্ব প্রতিবেদকDecember 21, 2025
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে মেট্রোরেল উত্তরা উত্তর স্টেশন থেকে মিরপুর ক্যান্টনমেন্ট ডিওএইচএস এমপি চেকপোস্ট পর্যন্ত সড়কের নামকরণ করা হয়েছে প্রখ্যাত চিন্তাবিদ, লেখক আহমদ ছফা-এর নামে। সড়কটির নতুন নাম ‘আহমদ ছফা সরণি’।রোববার (২১ নভেম্বর) উত্তরা দক্ষিণ মেট্রোরেল স্টেশন সংলগ্ন এলাকায় আহমদ ছফা সরণির নামফলক উন্মোচন করা হয়। নামফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. সলিমুল্লাহ খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। অধ্যাপক ড. সলিমুল্লাহ খান বলেন, আজকের দিনটি আমার জন্য বিশেষ একটি দিন। আহমদ ছফা ১৯৭১ সালের ২৮ জুলাই মুক্তিযুদ্ধের প্রথম গ্রন্থ ‘জাগ্রত বাংলাদেশ’ প্রকাশ করেন। অথচ মৃত্যুর পর তাকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফনের অনুমতি দেওয়া হয়নি। আজ এই সড়কের নামকরণের মাধ্যমে আমরা গোটা জাতির কাছে ঘোষণা করছি আহমদ ছফা আমাদের মধ্যেই আছেন। ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, জুলাই পরবর্তী সময়ে আমরা ন্যারেটিভ-বেইজড গভর্ন্যান্স প্রতিষ্ঠা করতে কাজ করছি। আমি মনে করি শহরে অবকাঠামো নির্মাণই যথেষ্ট নয় অবকাঠামোর সাথে শহরের বিভিন্ন গল্প থাকতে হয়, যে গল্প ধরে আগামী প্রজন্ম বড়ো হবে। সেই গল্পগুলো বাঁচিয়ে রাখতেই আমরা আমাদের বিভিন্ন স্থাপনার নামকরণ করছি। প্রশাসক আরও বলেন, এসব নামকরণের মাধ্যমে আমরা সেসব গুণিজনদের স্মরণ করছি, যারা দেশের জন্য অসামান্য অবদান রেখেছেন।

    আহমদ ছফা সরণি নামকরণের মাধ্যমে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নগরের ইতিহাস, সংস্কৃতি ও বুদ্ধিবৃত্তিক উত্তরাধিকারের সঙ্গে নগর উন্নয়নকে যুক্ত করার প্রচেষ্টা অব্যাহত রাখছে বলে জানানো হয়। নামফলক উন্মোচন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ জহিরুল ইসলাম কচি, ঢাকা স্ট্রিমের সম্পাদক গোলাম ইফতেখার মাহমুদ, ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিন, প্রধান নগর পরিকল্পনাবিদ এস এম শফিকুর রহমান, অঞ্চল-৬ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আ ন ম বদরুদ্দোজা প্রমুখ।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিজস্ব প্রতিবেদক

    Related Posts

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026

    নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন কে?

    August 14, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.