Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    রাষ্ট্রীয় সম্পদ ক্ষতির ঘটনায় আইনি ব্যবস্থা বিবেচনায় রেল

    September 22, 2026

    সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

    September 18, 2026

    সবজির বাজারে স্বস্তি মিললেও অস্থির নিত্যপণ্যের দাম, দিশাহারা ক্রেতারা

    September 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, October 14 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»অর্থনীতি»উচ্চ আর্থিক ঝুঁকিতে ৪২ সরকারি প্রতিষ্ঠান

    উচ্চ আর্থিক ঝুঁকিতে ৪২ সরকারি প্রতিষ্ঠান

    Reduanul Hoqueনিজস্ব প্রতিবেদকDecember 21, 2025
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    আর্থিক অবস্থা বিবেচনায় সরকারি খাতের ৪২ প্রতিষ্ঠান উচ্চঝুঁকিতে রয়েছে। বিভিন্ন আর্থিক অনুপাতের নির্দিষ্ট মানদণ্ড ব্যবহার করে ঝুঁকি মূল্যায়ন করেছে অর্থ মন্ত্রণালয়। বর্তমানে ২৩০টি স্বশাসিত, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান রয়েছে। তবে এসব প্রতিষ্ঠানের বেশ কিছু সেবামূলক হওয়ায় সেগুলো বাদ দিয়ে আর্থিক কাজে পরিচালিত ১০১টি রাষ্ট্রায়ত্ত ও স্বায়ত্তশাসিত সংস্থার দেনা ও সম্ভাব্য দায় বিবরণী বিশ্লেষণ করে এমন মূল্যায়ন এসেছে। সম্প্রতি প্রকাশিত বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষায় (২০২৫) এমন তথ্য রয়েছে।

    রাষ্ট্রায়ত্ত এসব প্রতিষ্ঠানের আর্থিক ঝুঁকি মূল্যায়নের জন্য বিভিন্ন আর্থিক অনুপাতের নির্দিষ্ট মানদণ্ড ব্যবহার করে তাদের অবস্থানকে পাঁচটি ঝুঁকি স্তরে শ্রেণিবদ্ধ করা হয়েছে। মূল্যায়ন অনুযায়ী অত্যন্ত উচ্চ ঝুঁকিতে রয়েছে ১৪টি প্রতিষ্ঠান। উচ্চঝুঁকির প্রতিষ্ঠানের সংখ্যা ২৮টি। মধ্যম ঝুঁকিতে রয়েছে ৩৭টি প্রতিষ্ঠান। কম ঝুঁকির প্রতিষ্ঠান ২০টি। অত্যন্ত কম ঝুঁকির প্রতিষ্ঠান দুটি। স্বশাসিত, স্বায়ত্তশাসিত এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনা পর্ষদ বা গভর্নিং বডির মাধ্যমে পরিচালিত হয়। আইন দ্বারা প্রতিষ্ঠিত হওয়ার কারণে প্রতিষ্ঠানগুলো তাদের প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় অধিকতর স্বায়ত্তশাসন ভোগ করে থাকে। সরকার এ সব প্রতিষ্ঠানকে অনুদান প্রদানের মাধ্যমে অর্থায়ন করে থাকে। গত ২০২৪-২৫ অর্থবছরে পরিচালন খাতে ১৭৪টি প্রতিষ্ঠানকে ১৬ হাজার ৭১২ কোটি টাকা এবং উন্নয়ন খাতে ৬২টি প্রতিষ্ঠানকে ৩৮ হাজার ৫০২ কোটি টাকা অনুদান দেওয়া হয়েছে।

    সমীক্ষায় বলা হয়, গত অর্থবছরের বাজেটের ৬ দশমিক ৯২ শতাংশ এবং জিডিপির ০.৯৮ শতাংশ এসব প্রতিষ্ঠানকে অনুদান দেওয়া হয়। প্রতিষ্ঠানগুলো জনসেবা, শিক্ষা, প্রশিক্ষণ, গবেষণা, সরকারের বিভিন্ন কার্যক্রম তত্ত্বাবধান, নিয়ন্ত্রণ, পরিবীক্ষণ ও বাস্তবায়ন, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তবে প্রতিষ্ঠানগুলোর নিজস্ব আয়ের অপ্রতুলতার জন্য সরকারের ওপর নির্ভরশীলতা প্রতিনিয়ত বাড়ছে। আর্থিক ব্যবস্থাপনার উন্নয়ন এবং নিজস্ব আয় বাড়িয়ে সরকারের ওপর নির্ভরশীলতা কমিয়ে স্বনির্ভরতা অর্জন সম্ভব বলে মনে করে অর্থ বিভাগ। ক্রমাগত অনুদান দেওয়ার পরও ২০২৩ সালের জুন শেষে এসব প্রতিষ্ঠানের দেনার পরিমাণ ছিল প্রায় ছয় লাখ ৪০ হাজার টাকা।

    শিল্প খাতের সাম্প্রতিক অবস্থা
    সাম্প্রতিক তিন অর্থবছরের তথ্য অনুযায়ী শিল্প খাতের রাষ্ট্রায়ত্ত করপোরেশনগুলোর মধ্যে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) ইউরিয়া উৎপাদন ও বিক্রয় থেকে রাজস্ব আয় বেশ বেড়েছে। তবে বাংলাদেশ বস্ত্র শিল্প করপোরেশন (বিটিএমসি) দীর্ঘদিন ধরে উৎপাদনহীন। অন্যদিকে ব্যয় অব্যাহত থাকার কারণে বিটিএমসি অনবরত লোকসানের মুখোমুখি হচ্ছে। বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন (বিএসএফআইসি)-এর উৎপাদন ও রাজস্ব বাড়ার প্রাক্কলন করা হয়েছে। তবে বাংলাদেশ পাটকল কপরোরেশন (বিজেএমসি) কার্যত উৎপাদন বন্ধ থাকায় ধারাবাহিকভাবে লোকসান বহন করছে। অন্যদিকে, বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি)-এর মোটরযান ও মোটরসাইকেল উৎপাদন উল্লেখযোগ্য পরিমাণে বাড়বে বলে প্রাক্কলন করা হয়েছে।

    স্বাধীন কার্যসম্পাদন মূল্যায়ন
    এদিকে এসব প্রতিষ্ঠানের সুশাসন, দক্ষতা ও স্বচ্ছতা বাড়াতে ইন্ডিপেন্ডেন্ট পারফরম্যান্স ইভালিউশন গাইডলাইন (আইপিইজি) প্রণয়ন করেছে অর্থ বিভাগের মনিটরিং সেল। আইপিইজির মাধ্যমে গত অর্থবছর ২০ প্রতিষ্ঠানের কার্যসম্পাদন মূল্যায়ন করা হয়। এ মূল্যায়ন অনুযায়ী অধিকাংশ প্রতিষ্ঠানের স্কোর ‘ভালো’। ‘খুব ভালো’ স্কোর রয়েছে কয়েকিটর। তবে ‘চমৎকার’ স্কোর নেই কোনো প্রতিষ্ঠানের।

    খেলাপি ঋণ বেড়ে ৪২৯ কোটি টাকা
    গত অর্থবছর শেষে রাষ্ট্রায়ত্ত ৮টি প্রতিষ্ঠান বা সংস্থার খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৪২৯ কোটি ১০ লাখ টাকা। এর আগের অর্থবছরে রাষ্ট্রায়ত্ত ৯টি প্রতিষ্ঠানের খেলাপি ঋণের পরিমাণ ছিল ১৯৮ কোটি ৬১ লাখ টাকা। এর মধ্যে একমাত্র ‘বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন’ (বিপিসি) ছাড়া অবশিষ্ট ৮টি প্রতিষ্ঠান এবারের তালিকায়ও রয়েছে। সে হিসাবে এক বছরের ব্যবধানে প্রতিষ্ঠানগুলোর মোট খেলাপি ঋণ বেড়েছে ২৩০ কোটি ৪৯ লাখ টাকা।

    আর্থিক স্বনির্ভরতার তাগিদ
    গত অর্থবছরে পরিচালন খাতে অনুদান পাওয়া ১৭৪টি স্বশাসিত, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিজস্ব আয় পর্যালোচনায় দেখা যায়, ৮৮টি প্রতিষ্ঠানের নিজস্ব কোনো আয় নেই। ৮৬টির আয় থাকলেও সম্মিলিতভাবে এর পরিমাণ মাত্র দুই হাজার ৫১ কোটি টাকা। যা দিয়ে প্রতিষ্ঠানের পরিচালন ব্যয়ের মাত্র ১০ দশমিক ৫২ শতাংশ নির্বাহ করা সম্ভব। অর্থ বিভাগের পর্যাবেক্ষণ হচ্ছে প্রতিষ্ঠানগুলোর আর্থিক ব্যবস্থাপনার উন্নয়ন এবং নিজস্ব আয় বাড়িয়ে সরকারের ওপর নির্ভরশীলতা কমানো সম্ভব।

    সমীক্ষার তথ্য অনুযায়ী, গত জুন শেষে প্রতিষ্ঠানগুলোর মোট পুঞ্জীভূত ব্যাংক ঋণ দাঁড়িয়েছে ৪২ হাজার ৯৫৫ কোটি ৩১ লাখ টাকা। এর আগের বছর একই সময়ে প্রতিষ্ঠানগুলোর মোট বকেয়া ঋণের পরিমাণ ছিল ৩৫ হাজার ১২৩ কোটি ৮১ লাখ টাকা।  ৮টি প্রতিষ্ঠানের মধ্যে ‘বাংলাদেশ জুট মিলস করপোরেশন’ (বিজেএমসি)-এর খেলাপি ঋণ সবচেয়ে বেশি। এর পরিমাণ ৩৭৭ কোটি ৩৮ লাখ টাকা। গত বছর সংস্থাটির খেলাপি ঋণের পরিমাণ ছিল ১৩১ কোটি ৩০ লাখ টাকা। খেলাপি ঋণের তালিকায় আরও রয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশন (বিটিএমসি), বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি), বাংলাদেশ চা বোর্ড (বিটিবি), বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা (বিআরটিসি), বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি), ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এবং বাংলাদেশ খাদ্য ও চিনি শিল্প করপোরেশন (বিএসএফআইসি)।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিজস্ব প্রতিবেদক

    Related Posts

    সিএমএসএমই’দের ব্যবসায়িক ধারাবাহিকতা সুরক্ষা জোরদারে চুক্তি স্বাক্ষর করল পাইওনিয়ার ইন্স্যুরেন্স পিএলসি

    August 24, 2026

    আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী, সবজি-ডিমেরও বাজার চড়া

    August 21, 2026

    প্রশাসক বসছে ৫ আর্থিক প্রতিষ্ঠানে

    August 9, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.