Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক

    August 14, 2026

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, August 15 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»রাজনীতি»বিএনপি-জামায়াতের চোখে বিতর্কিত উপদেষ্টা কারা

    বিএনপি-জামায়াতের চোখে বিতর্কিত উপদেষ্টা কারা

    adnewsadnewsOctober 24, 2025
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টার বিরুদ্ধে বিতর্কিত ভূমিকার পাল্টাপাল্টি অভিযোগ তুলেছে বর্তমানে প্রভাবশালী দলগুলো। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করে বিএনপি সুনির্দিষ্ট কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ করেছে।

    সেই সাক্ষাতের পরদিন বুধবার (২২ অক্টোবর) জামায়াতে ইসলামী প্রধান উপদেষ্টার সঙ্গে আলাদাভাবে দেখা করে কিছু উপদেষ্টার ব্যাপারে আপত্তি জানিয়েছে। জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি নেতারাও তাদের অভিযোগ জানিয়েছেন।

    বিতর্কিত উপদেষ্টা কারা, কেন দলগুলো এমন অভিযোগ তুলছে-এসব প্রশ্ন এখন আলোচনার কেন্দ্রে রয়েছে।

    বিএনপি, জামায়াত ও এনসিপির নেতারা অনেক দিন ধরেই কিছু উপদেষ্টার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করে আসছেন।

    তারা কখনো তাদের চোখে নিরপেক্ষ নয় বা বিতর্কিত, এমন উপদেষ্টাদের নাম প্রকাশ করেননি। তাদের অভিযোগও অবশ্য কোনো নির্দিষ্ট এক বা একাধিক ব্যক্তির বিরুদ্ধে নয়।

    তবে দলগুলো প্রতিপক্ষ দলকে জড়িয়ে এই অভিযোগ তুলছে। বিএনপির অভিযোগ, কিছু উপদেষ্টা একটি বিশেষ দলের পক্ষে কাজ করছে। বিশেষ দল বলতে তারা জামায়াতের দিকে ইঙ্গিত করছে।

    জামায়াতও একইভাবে বিএনপিকে ইঙ্গিত করে অভিযোগ করে আসছে।

    বর্তমানে এনসিপির অভিযোগ বিএনপি ও জামায়াতকে টার্গেট করে। তাদের বক্তব্য হচ্ছে, জনপ্রশাসনে বদলি-পদায়নে বড় দলগুলোর ‘ভাগ-বাঁটোয়ারায়’ উপদেষ্টা পরিষদের ভেতর থেকে সহায়তা করা হচ্ছে।

    ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন সামনে রেখে প্রভাবশালী তিনটি দল কিছু উপদেষ্টার নিরপেক্ষতার প্রশ্নে তাদের অভিযোগ এখন হাজির করেছে প্রধান উপদেষ্টার কাছে।

    গত দুই দিনে দল তিনটির নেতারা আলাদা আলাদাভাবে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে তাদের অভিযোগ তুলে ধরেছেন। বিএনপি তাদের কাছে বিতর্কিত কয়েকজন উপদেষ্টার নামও প্রধান উপদেষ্টাকে জানিয়েছে বলে জানা গেছে।

    বিএনপির চোখে বিতর্কিত উপদেষ্টা কারা

    দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের শীর্ষ পর্যায়ের নেতারা গত মঙ্গলবার দেখা করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে।

    সেই বৈঠকে তারা কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন। বিএনপির অভিযোগ, প্রশাসনে ও পুলিশে বদলি-পদায়নসহ বিভিন্ন ক্ষেত্রে জামায়াতে ইসলামীর পক্ষে কাজ করছেন ওই উপদেষ্টারা।

    প্রশাসনে রদবদল বা পদায়নের জন্য জনপ্রশাসন সম্পর্কিত কেবিনেট কমিটি গঠন করা হয়েছে। এতে চারজন উপদেষ্টা ও কেবিনেট বা মন্ত্রিপরিষদ বিভাগের সচিব এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব রয়েছেন।

    বিএনপি নেতারা বলেছেন, ওই কেবিনেট কমিটি নিয়েই আপত্তি জানিয়েছেন তারা।

    দলটির যে নেতারা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে ছিলেন, তাদের একাধিক সূত্রে জানা গেছে, বিতর্কিত কয়েকজন উপদেষ্টার নাম তারা প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন।

    বিএনপির সেই বিতর্কিতদের তালিকায় এক নম্বরে রয়েছেন জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান। তিনি প্রশাসনে রদবদলের কেবিনেট কমিটিতে রয়েছেন। এই কমিটির আরেকজন সদস্য মন্ত্রিপরিষদ বিভাগের সচিব শেখ আব্দুর রশিদের নাম উল্লেখ করে তার বিরুদ্ধেও একটি বিশেষ দলের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ জানিয়েছে বিএনপি।

    প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি খোদা বখস চৌধুরী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কাজ করেন। ওই মন্ত্রণালয়ে উপদেষ্টার পরই খোদা বখস চৌধুরীর অবস্থান।

    বিএনপি নেতারা প্রধান উপদেষ্টার কাছে খোদা বখস চৌধুরীর বিরুদ্ধেও একটি দলের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ দিয়েছেন।

    কোনো কোনো উপদেষ্টা রাজনীতি বা কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত আছেন, এই অভিযোগও বিএনপি জানিয়েছে। এই অভিযোগের ক্ষেত্রে ছাত্র প্রতিনিধি হিসেবে সরকারের থাকা উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার দিকে আঙুল তুলেছে বিএনপি।

    দলটির একাধিক নেতা জানিয়েছেন, সরকারের যাদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের ও কোনো দলের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ তারা এনেছেন, তাদের যেন সরকার থেকে সরিয়ে দেওয়া হয়, এই আবেদনও তারা জানিয়েছেন প্রধান উপদেষ্টার কাছে।

    বিএনপি যাদের নাম দিয়েছে, তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

    তবে সরকারের নিরপেক্ষতা নিয়ে দলগুলোর প্রশ্নের প্রেক্ষাপটে কয়েকদিন আগে উপদেষ্টা ফাওজুল কবির খান বলেছিলেন, যেহেতু বড় সব দলই অভিযোগ করছে, ফলে সরকার ঠিক পথে আছে বলে তিনি মনে করেন।

    কিছু উপদেষ্টার নিরপেক্ষতার প্রশ্ন তোলার পাশাপাশি বিএনপি বলেছে, এই অন্তর্বর্তী সরকার তত্ত্বাবধায়ক সরকারের মুডে বা আদলে কাজ করবে বলে তারা চাইছে।

    বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এখন থেকেই তত্ত্বাবধায়ক সরকারের আদলে কাজ করবে, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে সেই আবেদন জানিয়েছেন তারা।

    সংবিধানে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে নির্বাচন পরিচালনার জন্য তিন মাস মেয়াদের যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করা হয়েছিল, সেই ব্যবস্থায় ১৯৯৬ সালে এবং ২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।

    ২০০৮ সালেও নির্বাচন হয়েছিল সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। সেই নির্বাচনে ক্ষামতায় এসে আওয়ামী লীগ ২০১১ সালে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে।

    জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের শাসনের পতনের পর অন্তর্বর্তী সরকারের সময়ে এক রিট মামলায় হাইকোর্ট আবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল করে। হাইকোর্ট আদেশের ওপর এখন সুপ্রিমকোর্টের আপিল বিভাগে আপিল আবেদনের শুনানি চলছে।

    অন্তর্বর্তী সরকার যদি এখন তত্ত্বাবধায়ক সরকারের আদলে কাজ করে, তাহলে এই সরকারকে নীতিগত কোনো সিদ্ধান্ত বা কর্মকাণ্ড বাদ দিতে হবে। সরকারকে শুধু নির্বাচন পরিচালনায় রুটিন কাজ করতে হবে।

    বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ বলেছেন, এখন সরকারের অগ্রাধিকার হবে সংসদ নির্বাচন। সেকারণে সরকার তত্ত্বাবধায়ক সরকারের মতো কাজ করবে, সেটাই তারা চান।

    জামায়াত ও এনসিপি অবশ্য তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি আনছে না। তারা বলছে, সরকার নিরপেক্ষভাবে কাজ করবে, সেটি তাদের প্রত্যাশা।

    আর সেই প্রেক্ষাপটে এই দল দুটিও কিছু উপদেষ্টার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    adnews
    • Website

    Related Posts

    বিদ্যুৎ বিলের বিষয়ে যা বললেন আজহারী

    August 4, 2026

    আজ বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, প্রধান আলোচ্য বিষয় হতে পারে রাষ্ট্রপতি নির্বাচন

    August 1, 2026

    বিরোধীদলীয় নেতা
    দেরিতে হলেও জাতির ঘাড় থেকে স্বৈরাচারের কালো ছায়া সরে গেল

    July 24, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.