Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক

    August 14, 2026

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, August 15 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»আন্তর্জাতিক»গাজার তিন-চতুর্থাংশ ভবন ধ্বংস, জমেছে ৬১ মিলিয়ন টন ধ্বংসাবশেষ

    গাজার তিন-চতুর্থাংশ ভবন ধ্বংস, জমেছে ৬১ মিলিয়ন টন ধ্বংসাবশেষ

    adnewsadnewsOctober 24, 2025
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    ইসরাইলের দুই বছরের আগ্রাসনে গাজা এখন ধ্বংসস্তূপে পরিণত। জাতিসংঘের তথ্য বিশ্লেষণ অনুযায়ী, পুরো উপত্যকায় জমে থাকা ধ্বংসাবশেষের পরিমাণ ৬১ মিলিয়ন টনেরও বেশি—যা নিউইয়র্কের বিখ্যাত এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের ওজনের প্রায় ১৭০ গুণ।

    এ নিয়ে শুক্রবার (২৪ অক্টোবর) এক প্রতিবেদন প্রকাশ করেছে দ্য টাইমস অব ইসরাইল।

    জাতিসংঘের স্যাটেলাইট বিশ্লেষণ সংস্থা ইউনোস্যাটের তথ্য অনুসারে, গাজার তিন-চতুর্থাংশ ভবনই ধ্বংস হয়ে গেছে।

    ভবন ধ্বংসের ভয়াবহতা

    ২০২৫ সালের ৮ জুলাই পর্যন্ত ইসরাইলি বাহিনী গাজা উপত্যকায় প্রায় ১ লাখ ৯৩ হাজার ভবন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত করেছে। যা যুদ্ধ শুরুর আগে (২০২৩ সালের ৭ অক্টোবর) বিদ্যমান মোট স্থাপনার প্রায় ৭৮ শতাংশ।

    জাতিসংঘের ইউনোস্যাটের স্যাটেলাইট চিত্র অনুযায়ী, গাজা সিটির সাম্প্রতিক মূল্যায়নে (২২-২৩ সেপ্টেম্বরের চিত্র বিশ্লেষণ) দেখা গেছে, শহরের প্রায় ৮৩ শতাংশ ভবন ধ্বংস বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

    এই বিপুল ধ্বংসের ফলে গাজার প্রতি বর্গমিটারে গড়ে ১৬৯ কেজিরও বেশি ধ্বংসাবশেষ জমেছে। পুরো উপত্যকার ৬১.৫ মিলিয়ন টন ধ্বংসাবশেষ নিউইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের ওজনের প্রায় ১৭০ গুণ সমান।

    যুদ্ধের প্রথম পাঁচ মাসেই অধিকাংশ ধ্বংস

    জাতিসংঘের পরিবেশ কর্মসূচি (ইউএনইপি) জানিয়েছে, যুদ্ধের প্রথম পাঁচ মাসেই গাজার প্রায় দুই-তৃতীয়াংশ ধ্বংসাবশেষ তৈরি হয়। সংঘাত যতই দীর্ঘ হয়েছে, ভবন ধ্বংসের গতি ততই বেড়েছে। ২০২৫ সালের এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে আরও আট মিলিয়ন টন ধ্বংসাবশেষ তৈরি হয়েছে, যার বড় অংশই রাফাহ ও খান ইউনুসের মধ্যবর্তী দক্ষিণাঞ্চলে।

    স্বাস্থ্যঝুঁকি নিয়ে জাতিসংঘের সতর্কতা

    ইউএনইপির আগস্ট মাসে প্রকাশিত প্রাথমিক বিশ্লেষণে সতর্ক করা হয়েছে, এসব ধ্বংসাবশেষ স্থানীয় জনগণের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে। সংস্থাটি ধারণা করছে, অন্তত ৪.৯ মিলিয়ন টন ধ্বংসাবশেষ পুরোনো ভবন থেকে আসা অ্যাসবেস্টস দ্বারা দূষিত হতে পারে—বিশেষ করে উত্তর গাজার জাবালিয়া, মধ্যাঞ্চলের নুসেইরাত ও আল-মাঘাজি, এবং দক্ষিণের রাফাহ ও খান ইউনুসের শরণার্থী শিবিরের আশপাশে।

    তাছাড়া, অন্তত ২.৯ মিলিয়ন টন ধ্বংসাবশেষে শিল্প কারখানার বিপজ্জনক রাসায়নিক বর্জ্য মিশে থাকতে পারে বলেও ইউএনইপি জানিয়েছে। এসব বিষাক্ত উপাদান বাতাস ও পানিতে ছড়িয়ে পড়লে মারাত্মক পরিবেশগত বিপর্যয় ঘটতে পারে বলে সংস্থা সতর্ক করেছে।

    মানবিক বিপর্যয়ের গভীরতা

    দুই বছরের যুদ্ধে গাজার ভৌগোলিক চিত্র একেবারে বদলে গেছে। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, ভবন ধ্বংসের পাশাপাশি অবকাঠামো, সড়ক, পানি সরবরাহ ব্যবস্থা ও বিদ্যুৎ নেটওয়ার্কও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। জাতিসংঘের বিভিন্ন সংস্থা বলছে, এই বিপুল ধ্বংসস্তূপ অপসারণ ও পুনর্গঠনে বহু বছর লেগে যাবে, যা বিশ্বের অন্যতম বৃহৎ মানবিক চ্যালেঞ্জে পরিণত হয়েছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    adnews
    • Website

    Related Posts

    ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক

    August 14, 2026

    দিল্লিতে শেখ হাসিনা বিতর্ক: বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপোড়েন কি বাড়ছে?

    August 9, 2026

    গ্রিসে উদ্ধার ২০২ অভিবাসী, বেশির ভাগ বাংলাদেশি ও সুদানি

    August 8, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.