Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক

    August 14, 2026

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, August 15 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»খেলা»ভারত সিরিজের মধ্যেই অস্ট্রেলিয়া স্কোয়াডে রদবদল

    ভারত সিরিজের মধ্যেই অস্ট্রেলিয়া স্কোয়াডে রদবদল

    adnewsঅনলাইন ডেস্কOctober 24, 2025
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    নিজেদের মাঠে চলমান ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে ভারতকে আতিথ্য দিচ্ছে অস্ট্রেলিয়া। দুই ফরম্যাটের সিরিজের এক ম্যাচ বাকি থাকতেই স্বাগতিকরা ওয়ানডে সিরিজ জিতেছে। মূলত ভারতের বিপক্ষে খেললেও অস্ট্রেলিয়ার লক্ষ্য আসন্ন অ্যাশেজ সিরিজের প্রস্তুতি, যার জন্য তারা ক্রিকেটারদের লাল বলের ঘরোয়া ক্রিকেটে পাঠাচ্ছে। ফলে ভারত সিরিজে অবশিষ্ট ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচে খেলোয়াড়রা যাওয়া-আসার মধ্যে থাকবেন।

    বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দ্বিতীয় ওয়ানডেতে ভারতকে ২ উইকেটে হারিয়ে সিরিজ নিশ্চিত করে অস্ট্রেলিয়া। আগে ব্যাট করে ভারত ৯ উইকেটে ২৬৪ রান করে। ভারতের পক্ষে রোহিত শর্মা সর্বোচ্চ ৭৩, শ্রেয়াস আইয়ার ৬১ এবং অক্ষর প্যাটেল ৪৪ রান করেন। অস্ট্রেলিয়ার পক্ষে অ্যাডাম জাম্পা ৪ ও জাভিয়ের বার্টলেট ৩ উইকেট নেন। জবাবে ম্যাথু শর্টের ৭৪ ও কপার কনলির ৬১ রানে অজিরা ২২ বল হাতে রেখেই লক্ষ্য পূর্ণ করে। ভারতের পক্ষে আর্শদীপ, হারশিত ও ওয়াশিংটন ২টি করে উইকেট নেন।

    সিডনিতে শনিবার (২৫ অক্টোবর) সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে। ওই ম্যাচের আগে অস্ট্রেলিয়া ওয়ানডে স্কোয়াডে পরিবর্তন এনেছে। ব্যাটার মার্নাস লাবুশেনকে বাইরে রেখে ডাক পেয়েছেন জ্যাক এডওয়ার্ডস ও ম্যাথু কুনেম্যান। এডওয়ার্ডস এখনও আন্তর্জাতিক অভিষেক পাননি। কুনেম্যান প্রথম ওয়ানডের পর দল থেকে ছেড়ে দেওয়া হয়েছিল, আবারও তাকে ডাকা হয়েছে। লাবুশেনও ইনজুরিতে ছিটকে যাওয়া ক্যামেরন গ্রিনের বদলি হিসেবে দলে ফিরেছেন।

    অ্যাশেজের প্রস্তুতির অংশ হিসেবে লাল বলের ঘরোয়া টুর্নামেন্ট শেফিল্ড শিল্ডে কুইন্সল্যান্ডের হয়ে খেলেছেন লাবুশেন ও সাবেক অধিনায়ক স্টিভ স্মিথ। তবে তারা ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নেই। সংক্ষিপ্ত ফরম্যাটের স্কোয়াডেও কিছু পরিবর্তন করা হয়েছে। প্রথম দুই ম্যাচে জশ হ্যাজলউড, তিন ম্যাচে শন অ্যাবট দল ছাড়বেন। ইনজুরি কাটিয়ে তৃতীয় ম্যাচ থেকে দলে ফিরবেন গ্লেন ম্যাক্সওয়েল। এছাড়া বেন দারউইশ চতুর্থ-পঞ্চম, জশ ফিলিপ সব ম্যাচ এবং মাহলি বেয়ার্ডম্যান তৃতীয় ম্যাচ থেকে দলে থাকবেন।

    ভারত ও অস্ট্রেলিয়ার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ক্যানবেরায় ২৯ অক্টোবর। পরবর্তী ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৩ অক্টোবর মেলবোর্নে, ২ নভেম্বর হোবার্টে, ৬ নভেম্বর গোল্ডকোস্টে ও ৮ নভেম্বর ব্রিসবেনে। ২০ বছর বয়সি পেসার মাহলি বেয়ার্ডম্যানের ডাক দেওয়া অল্প বয়সে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী হওয়ায় নজরকাড়া বিষয় হিসেবে ধরা হচ্ছে।

    অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি স্কোয়াড 

    মিচেল মার্শ (অধিনায়ক), শন অ্যাবট, মাহলি বেয়ার্ডম্যান (শেষ তিন ম্যাচ), জাভিয়ের বার্টলেট, টিম ডেভিড, বেন ডারউইশ (শেষ দুই ম্যাচ), নাথান এলিস, জশ হ্যাজলউড (প্রথম দুই ম্যাচ), ট্রাভিস হেড, জশ ইংলিস (উইকেটরক্ষক), ম্যাথু কুনেমান, মিচেল ওয়েন, জশ ফিলিপ (উইকেটরক্ষক), ম্যাথু শর্ট, মার্কাস স্টয়নিস ও অ্যাডাম জাম্পা।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    অনলাইন ডেস্ক
    • Website

    Related Posts

    অস্ট্রেলিয়ায় ব্যাটাররা ছন্দ ফিরে পাবে : শান্ত

    July 31, 2026

    ওয়ানডে অধিনায়ক হচ্ছেন লিটন

    July 28, 2026

    নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী অনুষ্ঠানে মাঠে উপস্থিত প্রধানমন্ত্রী

    July 27, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.