Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক

    August 14, 2026

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, August 15 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»জাতীয়»এসএসসির ফল বিপর্যয়ের নেপথ্যে যত কারণ

    এসএসসির ফল বিপর্যয়ের নেপথ্যে যত কারণ

    Reduanul Hoqueনিজস্ব প্রতিবেদকAugust 12, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। চলতি বছরের পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার দাঁড়িয়েছে ৬২ দশমিক ২৫ শতাংশ। এটি ২০০৭ সালের ৫৭ দশমিক ৩৭ শতাংশের পর সর্বনিম্ন। ২০১৬ সালে পাসের হার ছিল ৮৮ দশমিক ২৯ শতাংশ। এটি এক দশকে পাসের হার ২৬.০৪ শতাংশ কমেছে। এ ফল বিপর্যয়ের পেছনে একাধিক কারণ দেখছেন শিক্ষাসংশ্লিষ্টরা।

    কারিকুলাম ও মূল্যায়ন পদ্ধতি বারবার পরিবর্তন
    চলতি বছরের এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষাজীবনে কারিকুলাম ও মূল্যায়ন পদ্ধতিতে একাধিক পরিবর্তন এসেছে। নবম শ্রেণিতে তারা নতুন কারিকুলাম ও ভিন্ন মূল্যায়ন পদ্ধতির অভিজ্ঞতা লাভ করলেও পরে আবার লিখিত পরীক্ষাভিত্তিক পদ্ধতিতে ফিরতে হয়েছে। শিক্ষাসংশ্লিষ্টদের মতে, হঠাৎ এ পরিবর্তনের সঙ্গে অনেক শিক্ষার্থী খাপ খাইয়ে নিতে পারেনি।

    করোনা মহামারির দীর্ঘমেয়াদি প্রভাব
    করোনা মহামারির কারণে এ ব্যাচের শিক্ষার্থীদের শিক্ষাজীবনও ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। তারা পঞ্চম শ্রেণিতে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায় অংশ নিতে পারেনি। দীর্ঘ সময় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শ্রেণিকক্ষভিত্তিক শিক্ষায়ও ঘাটতি তৈরি হয়। কারিকুলাম পরিবর্তনের পাশাপাশি করোনা মহামারির দীর্ঘমেয়াদি প্রভাবও এই ব্যাচটিকে ক্ষতিগ্রস্ত করেছে।

    শ্রেণিকক্ষে পাঠদানের মান নিয়ে প্রশ্ন
    শিক্ষা বিশেষজ্ঞদের মতে, শুধু কারিকুলাম ও পরীক্ষা পদ্ধতির পরিবর্তন দিয়ে ফল বিপর্যয়ের ব্যাখ্যা করা যাবে না। শ্রেণিকক্ষে পাঠদানের মান, শিক্ষকদের দক্ষতা এবং শিক্ষার্থীদের শেখার ঘাটতিও বিবেচনায় নিতে হবে। ক্লাসরুমের পাঠদানের মান সন্তোষজনক নয়। একাধিক গবেষণায় দেখা যায়, শিক্ষকদের যোগ্যতার দিক থেকে মাত্র ৬০ শতাংশের মতো শিক্ষক পর্যাপ্তভাবে যোগ্য।

    নতুন কারিকুলামে শিক্ষকদের প্রস্তুতির ঘাটতি
    শিক্ষকদের একটি অংশও নতুন কারিকুলাম ও মূল্যায়ন পদ্ধতির সঙ্গে যথেষ্ট প্রস্তুতি নিয়ে খাপ খাওয়াতে পারেনি বলে মনে করেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে শিক্ষকেরাও নতুন কারিকুলামের জন্য পর্যাপ্ত প্রস্তুত ছিলেন না। ফলে আবার লিখিত ও সৃজনশীল পরীক্ষায় ফিরে আসার পর শিক্ষার্থী ও শিক্ষক দুই পক্ষকেই দ্রুত নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হয়েছে।

    পরীক্ষায় কঠোরতা ও মূল্যায়নে স্বচ্ছতা
    এবার পাসের হার কমার পেছনে পরীক্ষার কঠোরতা ও খাতা মূল্যায়নের বিষয়টিও আলোচনায় এসেছে। সংশ্লিষ্ট অনেকের ধারণা, আগের বছরগুলোর তুলনায় এবার অনিয়ম রোধে বেশি কঠোরতা এবং খাতা মূল্যায়নে নমনীয়তা না দেখানোর প্রভাব ফলাফলে পড়েছে। এবার অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা সম্পন্ন হয়েছে। যারা পড়াশোনা করেছে, তারা কোনো সমস্যার মুখোমুখি হয়নি।

    শিক্ষাব্যবস্থায় ধারাবাহিকতার অভাব
    শিক্ষা ব্যবস্থায় ঘন ঘন পরিবর্তনের ফলে শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হচ্ছে বলে মনে করছেন শিক্ষকরা। যখনই ব্যবস্থার পরিবর্তন হয়, তখনই শিক্ষাসংশ্লিষ্ট সবার জন্য এর সঙ্গে খাপ খাইয়ে নেওয়া কঠিন হয়ে পড়ে। তাই শিক্ষা ব্যবস্থায় একটি স্থায়িত্ব প্রয়োজন।

    গবেষণায় ঘাটতি
    শিক্ষার্থীদের মূল্যায়ন ও শিক্ষা ব্যবস্থার ওপর নিয়মিত গবেষণা প্রয়োজন। কিন্তু বাংলাদেশে এ ধরনের গবেষণা ধারাবাহিকভাবে করা হয় না। সংশ্লিষ্টদের মতে, পরীক্ষা ব্যবস্থাপনা, মনিটরিং এবং শিক্ষার্থীদের শেখার সুযোগের বৈষম্য পর্যালোচনা না করে শুধু পাসের হার কমার দিকে মনোযোগ দেওয়া ঠিক নয়।

    শিক্ষাবৈষম্য
    শিক্ষার মানের ক্ষেত্রে শহর ও গ্রামের বৈষম্যও এবারের ফলাফলে প্রতিফলিত হয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। এটি কমিয়ে আনা সম্ভব হলে আরো সন্তোষজনক ফলাফল আশা করা যায়। ঢাকার ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক উর্মি রহমান বলেন, ‘যেহেতু তারা এর আগে কখনো কোনো বোর্ড পরীক্ষায় বসেনি এবং ব্যবহারিক-ভিত্তিক কারিকুলামে অভ্যস্ত ছিল। তাই কিছু শিক্ষার্থী হয়তো নতুন এ লিখিত পরীক্ষা পদ্ধতির সঙ্গে খাপ খাইয়ে নিতে সমস্যায় পড়েছে।’

    এ বিষয়ে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী বলেন, ‘শ্রেণিকক্ষে পাঠদান ও শেখার প্রক্রিয়া ফলাফলের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। করোনার পর শিক্ষার মান দৃশ্যমানভাবে হ্রাস পেয়েছে। শহরের তুলনায় গ্রামীণ শিক্ষার বৈষম্যও এ ফলাফলে স্পষ্ট হয়েছে।’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. এস এম হাফিজুর রহমান বলেন, ‘পাসের হার অবনতির পেছনে একাধিক কারণ ভূমিকা রেখে থাকতে পারে। স্কুলগুলোতে পাঠদানের অবস্থা এবং শিক্ষকদের দক্ষতাও বিশ্লেষণ করা প্রয়োজন।’

     

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিজস্ব প্রতিবেদক

    Related Posts

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026

    নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন কে?

    August 14, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.