Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    রাষ্ট্রীয় সম্পদ ক্ষতির ঘটনায় আইনি ব্যবস্থা বিবেচনায় রেল

    September 22, 2026

    সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

    September 18, 2026

    সবজির বাজারে স্বস্তি মিললেও অস্থির নিত্যপণ্যের দাম, দিশাহারা ক্রেতারা

    September 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, October 14 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»জাতীয়»ইতালি বিমানবন্দরে আটকা ঢাকাগামী বিমান, ভেতরে আড়াই শতাধিক যাত্রী

    ইতালি বিমানবন্দরে আটকা ঢাকাগামী বিমান, ভেতরে আড়াই শতাধিক যাত্রী

    Reduanul Hoqueঅর্থ দিগন্ত ডেস্কAugust 7, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    প্রযুক্তিগত ত্রুটির কারণে ইতালির রোমের একটি বিমানবন্দরে প্রায় সাত ঘণ্টার বেশি সময় ধরে আটকে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টরন্টো-ঢাকা রুটের একটি বিমান। ফ্লাইটটিতে থাকা প্রায় ২৬০ যাত্রী এখনও উড়োজাহাজের ভেতরে রয়েছেন বলে জানা গেছে। শুক্রবার (৭ আগস্ট) নিয়মিত জ্বালানি নেওয়ার জন্য ইতালি স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

    যাত্রীদের বরাতে জানা যায়, বিজি৩০৬ ফ্লাইটটি গতকাল (বৃহস্পতিবার) স্থানীয় সময় বিকাল ৫টার দিকে কানাডার টরন্টো থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে। ইতালিতে অবতরণের পর যাত্রীদের জানানো হয়- উড়োজাহাজটিতে প্রযুক্তিগত সমস্যা দেখা দিয়েছে, এটি মেরামতের প্রয়োজন রয়েছে। স্থানীয় সময় দুপুর দেড়টা পর্যন্ত ফ্লাইটটি বিমানবন্দরেই অবস্থান করছিল। বিমানটি আবার কখন যাত্রা শুরু করবে, তা নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। বিমানটির যাত্রী শরিফুল ইসলাম জানান, দীর্ঘ সময় উড়োজাহাজের ভেতরে আটকে থাকায় শিশু ও বয়স্কসহ অনেক যাত্রী অসুস্থ হয়ে পড়েছেন।

    তিনি বলেন, ‘এখানে অনেক যাত্রী আছেন। শিশু ও বয়স্করা অসুস্থ বোধ করছেন। আমাদের উড়োজাহাজ থেকে নামতে বা টার্মিনালে যেতে দেওয়া হচ্ছে না।’ শরিফুল বলেন, ‘বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সরকারের কাছে আমাদের অনুরোধ, সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক। গরম ও অস্বস্তিকর পরিবেশে যাত্রীরা ক্রমেই অসুস্থ হয়ে পড়ছে।’ যাত্রীরা আরও জানান, ঢাকায় আসার আগে ইতালিতে জ্বালানি নেওয়ার জন্য ফ্লাইটটির নির্ধারিত বিরতি ছিল।

    তবে উড়োজাহাজের প্রযুক্তিগত সমস্যার প্রকৃত কারণ এবং ফ্লাইটে থাকা যাত্রীর সংখ্যা স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি। এ বিষয়ে জানতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি। সংস্থাটির মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়, কিন্তু তিনি ফোন না ধরায় কোনো তথ্য জানা সম্ভব হয়নি।

     

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    অর্থ দিগন্ত ডেস্ক

    Related Posts

    রাজশাহী স্টেশন ভাঙচুরে দুটি তদন্ত কমিটি, আরএনবির চার সদস্য সাময়িক বরখাস্ত
    রাষ্ট্রীয় সম্পদ ক্ষতির ঘটনায় আইনি ব্যবস্থা বিবেচনায় রেল

    September 22, 2026

    সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

    September 18, 2026

    সবজির বাজারে স্বস্তি মিললেও অস্থির নিত্যপণ্যের দাম, দিশাহারা ক্রেতারা

    September 18, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.