Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক

    August 14, 2026

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, August 15 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»বিনোদন»স্নিগ্ধাকে নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া, দিলেন একের পর এক বিস্ফোরক তথ্য

    স্নিগ্ধাকে নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া, দিলেন একের পর এক বিস্ফোরক তথ্য

    Reduanul Hoqueঅর্থ দিগন্ত বিনোদন ডেস্কJuly 28, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    মডেল ও অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরীর করা বিভিন্ন অভিযোগ ও আলোচনায় নিজের নাম জড়িয়ে পড়ায় মুখ খুলেছেন মডেল জেবা তাকিয়া। এক অডিও বক্তব্যে তিনি আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম ভূইয়াকে ঘিরে আলোচিত ঘটনার পাশাপাশি স্নিগ্ধা চৌধুরীর সঙ্গে নিজের সম্পর্ক, অতীতের একটি প্রস্তাব এবং পারিশ্রমিকের দাবিসহ বিভিন্ন বিষয়ে বক্তব্য দিয়েছেন।

    প্রধানমন্ত্রীর কাছে আকুতি / কান্নায় ভেঙে পড়ে নায়িকা স্নিগ্ধা বললেন, ‘বিচার না পেলে আত্মহত্যা করবো’
    জেবা তাকিয়া বলেন, একবার তাকে গুলশান-২ এলাকার একটি অফিসে ডাকা হয়েছিল। সেখানে ‘এশিয়ান সিটি’ হাসপাতালের একটি টিভিসিতে কাজের জন্য ৫০ হাজার টাকার প্রস্তাব দেওয়া হয়। তবে অফিসে যাওয়ার পর বিজ্ঞাপনের কাজের বদলে তাকে মডেলিং ছেড়ে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। একই সঙ্গে বলা হয়েছিল, তার সব ধরনের খরচ ওই ব্যক্তি বহন করবেন।

    জেবা জানান, তিনি সঙ্গে সঙ্গেই ওই প্রস্তাব প্রত্যাখ্যান করে সেখান থেকে বেরিয়ে আসেন। পরে ওই ব্যক্তি একাধিকবার ফোন করলেও তিনি নম্বর ব্লক করে দেন। এরপর থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি বলেও দাবি করেন তিনি। স্নিগ্ধা চৌধুরীর সঙ্গে সম্পর্কের বিষয়ে জেবা বলেন, বর্তমানে তার সঙ্গে কোনো যোগাযোগ নেই। এমনকি স্নিগ্ধার সাবেক প্রেমিককেও তিনি ব্যক্তিগতভাবে চেনেন না। শুধু শুনেছেন, তাদের বিচ্ছেদ ভালোভাবে হয়নি। তাই নিজের নাম কেন বিভিন্ন মারামারি বা বিতর্কে টেনে আনা হচ্ছে, সেটি বুঝতে পারছেন না বলে মন্তব্য করেন তিনি।

    অডিও বক্তব্যে আসিফ ও সাকিব সনেট নামের দুজনের প্রসঙ্গও তোলেন জেবা। তার ভাষ্য, আসিফের সঙ্গে তার সম্পর্ক ছিল বড় ভাই-বোনের মতো। অন্যদিকে সাকিব সনেটও তাকে ভদ্র, মার্জিত ও নিয়ন্ত্রিত আচরণের মানুষ হিসেবে প্রশংসা করতেন। জেবার ধারণা, এসব প্রশংসার কারণেই স্নিগ্ধার মনে তার প্রতি বিরূপ মনোভাব তৈরি হয়ে থাকতে পারে।

    এদিকে স্নিগ্ধার ২০ লাখ টাকার নিচে কাজ না করার দাবিও প্রশ্নবিদ্ধ করেন জেবা তাকিয়া। তার মতে, অপু বিশ্বাস, পরীমনি কিংবা জয়া আহসানের মতো প্রতিষ্ঠিত তারকারা এমন পারিশ্রমিক দাবি করতে পারেন। কিন্তু স্নিগ্ধা মাত্র একটি সিনেমায় কাজ করেছেন এবং মডেল হিসেবেও ততটা পরিচিত নন। তাই এমন দাবি বাস্তবসম্মত নয় বলে মন্তব্য করেন তিনি।
    এ ছাড়া নিজের সঙ্গে স্নিগ্ধার চেহারার মিল খোঁজার বিষয়েও বিস্ময় প্রকাশ করেন জেবা। হাসপাতাল প্রসঙ্গে তিনি বলেন, স্নিগ্ধা সেখানে গিয়ে থাকতে পারেন, কিন্তু তিনি নিজে কখনও ওই হাসপাতালে যাননি। একই সঙ্গে নিজেকে একজন পরিচিত ‘টপ মডেল’ দাবি করে জেবা বলেন, অন্য কোনো মডেলের নাম এলেও অনেক সময় তার নামও আলোচনায় চলে আসে।

     

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    অর্থ দিগন্ত বিনোদন ডেস্ক

    Related Posts

    আজ পূর্ণিমার জন্মদিন, কত বছরে পা রাখলেন চিরসবুজ এই নায়িকা?

    July 11, 2026

    ‘আমার সম্মান কি ফিরিয়ে দেবে রাষ্ট্র?’

    July 11, 2026

    আড়াল ভেঙে ফিরছেন বুবলী

    July 7, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.