Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক

    August 14, 2026

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, August 15 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»আন্তর্জাতিক»যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত: সর্বশেষ পরিস্থিতি

    যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত: সর্বশেষ পরিস্থিতি

    Reduanul Hoqueঅর্থ দিগন্ত ডেস্কJuly 22, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    যুক্তরাষ্ট্র ও ইরান পরস্পরের ওপর মঙ্গলবারও নতুন করে হামলা চালিয়েছে। তেহরান আরও ‘দৃঢ় ও শক্তিশালী’ হামলার হুঁশিয়ারি দিয়েছে।  এদিকে, ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সৌদি আরবের বন্দর অবরোধের ঘোষণায় সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

    মঙ্গলবারের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরা হলো:

    -ইরানে যুক্তরাষ্ট্রের নতুন হামলা–

    যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, মধ্যপ্রাচ্যের যুদ্ধ তীব্রতর হওয়ার মধ্যে মঙ্গলবার রাতে টানা ১১তম দিনের মতো ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা সম্পন্ন করেছে মার্কিন বাহিনী। সেন্টকম সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ জানায়, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলে হুমকি দেওয়ার সক্ষমতা আরও দুর্বল করতে, ইরানের সামরিক অবকাঠামোতে হামলা চালানো হয়েছে।

    -লেবাননকে সহায়তার প্রতিশ্রুতি ট্রাম্পের-

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে বৈঠক করেন। সেখানে তিনি ইরান-সমর্থিত হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণ ও ইসরাইলের সঙ্গে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় লেবাননকে সহায়তার প্রতিশ্রুতি দেন।

    লেবাননের প্রেসিডেন্সির প্রকাশিত বৈঠকের সারসংক্ষেপে বলা হয়, ‘প্রেসিডেন্ট আউন লেবাননের ভূখণ্ড থেকে ইসরাইলি সেনাদের সম্পূর্ণ প্রত্যাহারের জরুরি প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।’
    বৈঠকের পর ট্রাম্প জানান, লেবাননে মার্কিন বিমান সংস্থাগুলোর সরাসরি ফ্লাইট পুনরায় চালুর অনুমোদন দেবেন তিনি।

    ১৯৮৫ সালে মার্কিন যাত্রীবাহী একটি টিডব্লিউএ উড়োজাহরণ লেবাননের ইসলামপন্থীদের ছিনতাইয়ের পর থেকে এসব ফ্লাইট বন্ধ রয়েছে।

    -যুক্তরাষ্ট্রের যুদ্ধ ব্যয় ৩৭ দশমিক ৫ বিলিয়ন ডলার-

    প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানান, ইরান যুদ্ধ বাবদ এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় দাঁড়িয়েছে ৩৭ দশমিক ৫ বিলিয়ন ডলার। মে মাসের মাঝামাঝি এ ব্যয়ের পূর্ববর্তী হিসাব ছিল প্রায় ২৯ বিলিয়ন ডলার। মঙ্গলবার কংগ্রেসের শুনানিতে আইনপ্রণেতাদের তিনি বলেন, ‘আজ পর্যন্ত আমাদের হিসাব অনুযায়ী ব্যয় ৩৭ দশমিক ৫ বিলিয়ন ডলার।’ এ সময় তিনি পেন্টাগনের জন্য অতিরিক্ত ৬৭ বিলিয়ন ডলার বরাদ্দের অনুরোধের পক্ষে যুক্তি তুলে ধরেন।

    – ইরানে হামলা শেষ হয়নি: ট্রাম্প-

    ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইরানের ওপর হামলা অব্যাহত রাখবে। তিনি দাবি করেন, বর্তমান ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে, ইরানের দুই দশক বা তারও বেশি সময় লাগবে। লেবাননের প্রেসিডেন্ট আউনের সঙ্গে বৈঠকের সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা যদি এখনই চলে যাই, তাহলে ইরানের পুনর্গঠনে ২০ থেকে ২৫ বছর লেগে যাবে। তবে আমরা এখনো শেষ করিনি, আমরা এখনই যাচ্ছি না।’

    – হুথিদের সতর্ক করলেন ট্রাম্প –

    ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা সৌদি আরবের বন্দর অবরোধের হুমকি বাস্তবায়ন করলে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন ট্রাম্প। তিনি বলেন, ‘এমন কিছু ঘটলে আমরা তার ব্যবস্থা নেব।’

    – সংযমের আহ্বান পাকিস্তানের প্রধানমন্ত্রীর-

    ইরানের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী  শেহবাজ শরিফ সংঘাতে জড়িত সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, শরিফ ‘সব পক্ষকে সংযম প্রদর্শন ও অঞ্চলকে আরও অস্থিতিশীল করতে পারে, এমন পদক্ষেপ থেকে বিরত থাকার’ আহ্বান জানিয়েছেন। বিবৃতিতে আরও বলা হয়, তিনি ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনিকে জানিয়েছেন, পাকিস্তান মধ্যস্থতাকারীর ভূমিকা অব্যাহত রাখবে।
    – ইরানের হামলার নিন্দা কুয়েতের -কুয়েত জানিয়েছে, সোমবার ইরান দেশটির কয়েকটি বিদ্যুৎকেন্দ্র ও সমুদ্রের পানি লবণমুক্তকরণ কেন্দ্রে হামলা চালালে এতে আগুন লেগে যায়। টানা চার দিনের মধ্যে এটি ছিল এ ধরণের চতুর্থ হামলা।

    -ইরানের হামলা প্রতিহতের দাবি বাহরাইনের-

    বাহরাইন জানিয়েছে, দেশটির সামরিক বাহিনী ইরানের সর্বশেষ হামলা প্রতিহত করেছে। এর পরই দেশজুড়ে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক্সে এক বিবৃতিতে জানায়, ‘সাইরেন বাজানো হয়েছে। নাগরিক ও বাসিন্দাদের শান্ত থাকার ও নিকটস্থ নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানানো হচ্ছে।’

    – হরমুজ প্রণালীতে দুটি তেলবাহী জাহাজ আটকে দিল ইরান–

    ইরানের বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করা ‘নিয়ম না মানা’ দুটি তেলবাহী জাহাজকে তারা থামিয়ে দিয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার খবরে বলা হয়েছে, জাহাজ দুটিতে বিস্ফোরণের ঘটনায় ব্যাপক অগ্নিকাণ্ডের পর সেগুলোকে থামানো হয়।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    অর্থ দিগন্ত ডেস্ক

    Related Posts

    ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক

    August 14, 2026

    দিল্লিতে শেখ হাসিনা বিতর্ক: বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপোড়েন কি বাড়ছে?

    August 9, 2026

    গ্রিসে উদ্ধার ২০২ অভিবাসী, বেশির ভাগ বাংলাদেশি ও সুদানি

    August 8, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.