Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ

    June 29, 2026

    বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

    June 29, 2026

    সংঘাত এড়াতে আবারও আলোচনায় বসছে ইরান ও যুক্তরাষ্ট্র

    June 29, 2026
    Facebook X (Twitter) Instagram
    Monday, June 29 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»আন্তর্জাতিক»ভারতে প্রবেশে মানতে হবে নতুন নির্দেশনা, জানাল নয়াদিল্লি

    ভারতে প্রবেশে মানতে হবে নতুন নির্দেশনা, জানাল নয়াদিল্লি

    Reduanul Hoqueনিজস্ব প্রতিবেদকJune 27, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    আফ্রিকায় ছড়িয়ে পড়া প্রাণঘাতী ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবের মুখে বিমানবন্দরগুলোতে নজরদারি জোরদার করেছে ভারত সরকার। এর অংশ হিসেবে দেশটির বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় ‘এয়ার সুবিধা ২.০’ নামে একটি নতুন কন্ট্যাক্টলেস ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছে। গত ২৫ জুন থেকে কার্যকর হওয়া এই নিয়মের অধীনে এখন থেকে যেকোনো দেশ থেকে ভারতে আসা সমস্ত আন্তর্জাতিক যাত্রীদের জন্য ফ্লাইটে ওঠার আগে অনলাইনে একটি স্বাস্থ্য ঘোষণাপত্র পূরণ করা বাধ্যতামূলক করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা মধ্য আফ্রিকার এই ইবোলা প্রাদুর্ভাবকে বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করার পর ভারত এই সতর্কতামূলক পদক্ষেপ নিল। 

    নতুন এই নিয়মটি সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সহ বিশ্বের যেকোনো প্রান্ত থেকে ভারতে আসা সকল যাত্রীদের জন্য প্রযোজ্য হবে। যাত্রীরা তাদের যাত্রা শুরুর ২৪ ঘণ্টা আগে airsuvidha.civilaviation.gov.in পোর্টালে গিয়ে এই ফর্মটি পূরণ করতে পারবেন। বিমানবন্দরে নেমে বাড়তি ঝামেলা এড়াতে যাত্রীদের ওয়েব চেক-ইনের সময়ই এই ফর্মটি পূরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

    এই ফর্মে মূলত যাত্রীর বিগত ২১ দিনের ভ্রমণ ইতিহাস, এবোলা আক্রান্ত কোনো অঞ্চলে যাওয়ার রেকর্ড আছে কিনা এবং শরীরে জ্বর, গায়ে ব্যথা বা রক্তপাতের মতো কোনো উপসর্গ রয়েছে কিনা—সেসব তথ্য দিতে হবে। ভারতে পৌঁছানোর পর যাত্রীদের বিমানবন্দরে কোনো কাগজের ফর্ম পূরণ করতে হবে না; কেবল ডাউনলোড করা এই অনলাইন ফর্মটি ইমিগ্রেশন কাউন্টারে দেখালেই চলবে। এই ডিজিটাল পোর্টালের মাধ্যমে ঝুঁকিপূর্ণ যাত্রীদের তথ্য রিয়েল-টাইমে বিমানবন্দর স্বাস্থ্য কর্মকর্তা ও ইমিগ্রেশন টিমের কাছে পৌঁছে যাবে। ভারত সরকারের এই জরুরি পদক্ষেপের মূল কারণ হলো গত ১৭ মে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া একটি ঘোষণা। ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো (ডিআরসি) এবং উগান্ডায় ছড়িয়ে পড়া এবোলা প্রাদুর্ভাবকে আন্তর্জাতিক উদ্বেগের কারণ হিসেবে উল্লেখ করে সর্বোচ্চ স্বাস্থ্য সতর্কতা জারি করে ডব্লিউএইচও। এবারের প্রাদুর্ভাবটি মূলত ইবোলার একটি বিরল রূপ ‘বুন্দিবুগিও ভাইরাস ডিজিজ’ দ্বারা সৃষ্ট, যার জন্য বর্তমানে অনুমোদিত কোনো ভ্যাকসিন বা সুনির্দিষ্ট চিকিৎসা নেই।

    ডিআরসি ও উগান্ডার সীমান্তবর্তী দক্ষিণ সুদানের মতো দেশগুলোও এখন চরম ঝুঁকির মধ্যে রয়েছে। ভারত সফরকারী বা ট্রানজিট নেওয়া যাত্রীদের এই সমস্ত দেশে ভ্রমণের ইতিহাস থাকলে বিমানবন্দরে তাদের অতিরিক্ত স্ক্রিনিংয়ের মুখোমুখি হতে হবে। বিগত পাঁচ দশকে আফ্রিকায় এবোলা ভাইরাসের সংক্রমণে ১৫ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। মূলত আক্রান্ত ব্যক্তির শরীরের তরল পদার্থের সংস্পর্শে আসার মাধ্যমে এই মারাত্মক ভাইরাসটি ছড়ায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস পরিস্থিতিটিকে উদ্বেগজনক কিন্তু নিয়ন্ত্রণযোগ্য বলে বর্ণনা করেছেন। তিনি দ্রুত পদক্ষেপ নেওয়ার ওপর জোর দিয়ে বলেন, এই প্রাদুর্ভাবটি খুব দ্রুত ছড়াচ্ছে এবং প্রতিবেশী দেশগুলোকে সতর্ক থাকতে হবে। এই মহামারি মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আফ্রিকান সিডিসি আগামী ছয় মাসের জন্য যৌথভাবে ৫১৮ মিলিয়ন ডলারের তহবিল ঘোষণা করেছে। এই বৈশ্বিক সংকটের মধ্যে ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর লিমিটেড জানিয়েছে, যাত্রী ও বিমানবন্দর কর্মীদের সুরক্ষায় সম্পূর্ণ কন্ট্যাক্টলেস বা স্পর্শহীন উপায়ে এই ডিজিটাল নজরদারি ব্যবস্থা চালু করা হয়েছে।

     

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিজস্ব প্রতিবেদক

      Related Posts

      সংঘাত এড়াতে আবারও আলোচনায় বসছে ইরান ও যুক্তরাষ্ট্র

      June 29, 2026

      নজরদারি করছে তেল আবিব
      বাংলাদেশে হামাসের কার্যক্রম চলছে, দিল্লিতে ইসরায়েলি রাষ্ট্রদূতের দাবি

      June 18, 2026

      ইরানের জব্দ করা ১০০ বিলিয়ন ডলার কোথায়?

      June 18, 2026
      সর্বশেষ
      সর্বশেষ

      পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

      নিজস্ব প্রতিবেদকJune 3, 2026

      জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন…

      ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’

      May 10, 2026

      ফুলছড়িতে তরুণদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত

      May 7, 2026

      আন্দামানে ট্রলারডুবিতে নিখোঁজ বহু বাংলাদেশি

      May 7, 2026

      সম্পাদক: মো: রিদুয়ানুল হক
      ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
      নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

      ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

      ইমেইল : arthodiganto@gmail.com
      যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

      Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
      • About Us
      • Terms of Use
      • Privacy Policy
      • Disclaimer
      • Sitemap
      • Contact Us
      © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

      Type above and press Enter to search. Press Esc to cancel.