Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নথি থেকে আ.লীগ সরকারের ছবি-লোগো সরানোর সিদ্ধান্ত

    July 17, 2026

    সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক:ডেপুটি স্পিকার

    July 17, 2026

    মধ্যপ্রাচ্যে ‘নতুন যুদ্ধ’, জড়াতে পারে পাকিস্তানও

    July 17, 2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, July 18 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»জাতীয়»৬ষ্ঠ বারের মত জাতীয় ‘চা দিবস’ বর্ণিল আয়োজনে পালিত 

    ৬ষ্ঠ বারের মত জাতীয় ‘চা দিবস’ বর্ণিল আয়োজনে পালিত 

    Reduanul Hoqueতিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:June 21, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link
    ‘চা শিল্পের উন্নতি, সবুজ হোক অর্থনীতি’ এই প্রতিপাদ্যেকে সামনে রেখে দেশের অন্যতম প্রধান চা উৎপাদনকারী জেলা মৌলভীবাজারে যথাযোগ্য মর্যাদায় ও বর্ণিল আয়োজনে ষষ্ঠ বারের মতো জাতীয় চা দিবস পালিত হয়েছে। শনিবার (২০শে জুন) জেলা পরিষদ অডিটোরিয়াম প্রাঙ্গনে পায়রা উড়িয়ে চা দিবসের উদ্বোধনী অনুষ্ঠান করা হয়। চা দিবসে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান, এনডিসি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন,বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. মেসবাহ উদ্দিন আহমেদ ।
    বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী । পরে আলোচনা সভায় চা শিল্পের সংকট ও উত্তরণের উপায় সম্পর্কে নানা রকম মতামত তুলে ধরেন চা সংশ্লিষ্ট কর্মকর্তারা। সংকট সমাধানে সরকারের সহযোগিতা চান বাগান মালিকরা। রপ্তানি বাড়াতে চায়ের গুণগত মানের উন্নয়ন আর ন্যায্য মূল্য নির্ধারণের দাবি সংশ্লিষ্টদের। অনুষ্ঠানের অন্যতম মূল আকর্ষণ হলো ‘জাতীয় চা পুরস্কার ২০২৬’ প্রদান। দেশের চা শিল্পে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আটটি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়।
    বিশেষ চমক হিসেবে, এ বছর প্রথমবারের মতো ‘শ্রেষ্ঠ বটলিফ চা কারখানা’ ক্যাটাগরিতেও পুরস্কার দেওয়া হয়েছে। ‘জাতীয় চা পুরস্কার নীতিমালা-২০২২’ অনুযায়ী, একর প্রতি সর্বোচ্চ চা উৎপাদনকারী বাগান হিসেবে এ বছর ‘জাতীয় চা পুরস্কার-২০২৬’ অর্জনের জন্য নির্বাচিত হয়েছে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শ্রী গোবিন্দপুর চা বাগান। এছাড়াও চা দিবসে বাংলাদেশ চা বোর্ড এবং দেশের শীর্ষস্থানীয় চা প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণে দিনব্যাপী একটি চা প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
    অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, চা বাগানের ব্যবস্থাপক, শ্রমিক প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ গ্রহণ করেন। প্রসঙ্গত: প্রতিবছর ২১ মে জাতীয় চা দিবস পালিত হলেও, এ বছর বিশেষ কারণে দিবসটির আনুষ্ঠানিক উদযাপনের তারিখ ২০শে জুন নির্ধারণ করা হয়েছে। দেশের ১৭২টি চা বাগান এবং উত্তরাঞ্চলের সমতল ভূমিতে চা চাষের ক্রমবর্ধমান প্রসারের প্রেক্ষাপটে এই আয়োজন চা শিল্পে নতুন গতির ও রপ্তানি মুখি করতে সঞ্চার করবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

    Related Posts

    নথি থেকে আ.লীগ সরকারের ছবি-লোগো সরানোর সিদ্ধান্ত

    July 17, 2026

    সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক:ডেপুটি স্পিকার

    July 17, 2026

    নারী-শিশু নির্যাতন: এক মাসে হাইকোর্টের ১০ রায়

    July 17, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.