Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক

    August 14, 2026

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, August 15 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»খেলা»বিশ্বকাপের প্রথম রাউন্ড : মেসি জাদু, মলিন রোনালদো এবং ভোজিনহার বীরত্ব

    বিশ্বকাপের প্রথম রাউন্ড : মেসি জাদু, মলিন রোনালদো এবং ভোজিনহার বীরত্ব

    Reduanul Hoqueস্পোর্টস ডেস্কJune 18, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    স্পেনকে চমকে দেওয়া কেপ ভার্দের দুর্দান্ত পারফরম্যান্স থেকে মেসি জাদু- বিশ্বকাপের প্রথম রাউন্ড ছিল ঘটনাবহুল।আজ থেকে শুরু হচ্ছে গ্রুপ পর্বের দ্বিতীয় রাউন্ডের ম্যাচ। তার আগে চলুন প্রথম রাউন্ডের আলোচিত ঘটনাগুলো ফিরে দেখা যাক।

    মেসি জাদু:

    চার বছর আগে কাতার বিশ্বকাপে ট্রফি জিতে লিওনেল মেসির বিশ্বকাপ যাত্রার পরিপূর্ণতা পেয়েছিল। আরেকটা বিশ্বকাপে খেলতে নেমে কানসাস সিটিতে স্মরণীয় এক হ্যাটট্রিক উপহার দিয়েছেন। আলজেরিয়ার বিপক্ষে মেসি যেন খুলে বসেছিলেন তার জাদুর বাক্স। তিন গোলের মাধ্যমে মেসি বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ১৬ গোলের রেকর্ডধারী মিরোস্লাভ ক্লোসার রেকর্ডকে স্পর্শ করেছেন। সংখ্যা দিয়ে মেসির প্রতিভাকে পুরোপুরি ব্যাখ্যা করা সম্ভব নয়, তবে এগুলো এমন এক ফুটবলারের গল্প বলে যিনি এখনও বিশ্বমঞ্চে সবাইকে মুগ্ধ করে চলেছেন।

    গোলহীন রোনালদো:

    কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ড দুজনেই দুটি করে গোল করে গোল্ডেন বুটের দৌড়ে দুর্দান্ত সূচনা করেছেন। অন্যদিকে লিওনেল মেসি হ্যাটট্রিক করে তাদের সবাইকে ছাপিয়ে গেছেন। পর্তুগালের প্রথম ম্যাচে ডিআর কঙ্গোর বিপক্ষে ক্রিশ্চিয়ানো রোনালদো ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। যদিও ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নামা পর্তুগিজ তারা প্রথম ম্যাচের বেশিরভাগ সময়ই নিষ্প্রভ ছিলেন। হিউস্টোনে পর্তুগাল ১-১ গোলে ড্র করে।

    ৪১ বছর বয়সী রোনালদো পুরো ম্যাচে মাত্র ২৫ বার বল স্পর্শ করেছেন, যা পর্তুগালের হয়ে কোনো বড় টুর্নামেন্টে পূর্ণ সময় খেলে তার সর্বনিম্ন স্পর্শের রেকর্ড। ক্লাব ও জাতীয় দলের হয়ে ক্যারিয়ারের ১,০০০ গোলের মাইলফলকের দিকে এগিয়ে চলা রোনালদো এখন বডড় টুর্নামেন্টে টানা ১০ ম্যাচে গোলহীন।

    জোরালো বার্তা দিলো কেপ ভার্দে:

    স্পেনের বিপক্ষে গোলশূন্য ড্র করার পর কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহাকে সতীর্থদের বুকে মাথা রেখে কাঁদতে দেখা যায়। এটি ছিল প্রথম রাউন্ডের অন্যতম স্মরণীয় দৃশ্য। মাত্র পাঁচ লাখের কিছু বেশি জনসংখ্যার দ্বীপদেশ কেপ ভার্দে ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দেয়। আটলান্টায় স্পেনের সহজ জয়ের প্রত্যাশা ছিল। কিন্তু তারা মুখোমুখি হয় ৪০ বছর বয়সী গোলরক্ষক এবং বিশ্বকাপে নিজেদের প্রথম অংশগ্রহণকে স্মরণীয় করে রাখতে দৃঢ়প্রতিজ্ঞ একটি জাতির। এই পারফরম্যান্সের মাধ্যমে কেপ ভার্দে ৪৮ দলের সম্প্রসারিত বিশ্বকাপের সমালোচকদেরও জবাব দিয়েছে। সমালোচকদের মধ্যে ছিলেন উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফেরিন, যিনি বলেছিলেন এই ফরম্যাটে “একেবারেই অনাকর্ষণীয়” কিছু ম্যাচ হবে।

    ভোজিনহার বীরত্বপূর্ণ পারফরম্যান্স তাকে সামাজিক যোগাযোগমাধ্যমে রাতারাতি তারকায় পরিণত করেছে। ম্যাচের আগে তার ইনস্টাগ্রাম অনুসারী ছিল ৫০ হাজার। এখন তা প্রায় ১ কোটি ৩০ লাখে পৌঁছেছে, যা এনএফএল তারকা প্যাট্রিক মাহোমেস এবং এনবিএ তারকা ভিক্টর ওয়েমবানিয়ামার চেয়েও বেশি।

    চড়া টিকিটের দামেও দর্শকে ভরা স্টেডিয়াম:

    মঙ্গলবার অস্ট্রিয়া ও জর্ডানের ম্যাচে লেভাইস স্টেডিয়াম প্রায় পূর্ণ দর্শকে ভরে যাওয়া প্রমাণ করেছে যে উচ্চ টিকিট মূল্যও এই বিশ্বকাপে দর্শকদের নিরুৎসাহিত করতে পারেনি। ফিফা জানিয়েছে, এ বছর এই স্টেডিয়ামে অনুষ্ঠিত সুপার বোল ম্যাচে সরকারি হিসেবে উপস্থিত দর্শকসংখ্যা ছিল ৬৮,৫২৭ জন। মঙ্গলবার মোট ২,৮১,২২৩ জন দর্শক বিভিন্ন স্টেডিয়ামে প্রবেশ করেন, যা এক দিনে বিশ্বকাপে সর্বোচ্চ দর্শক উপস্থিতির নতুন রেকর্ড।

    এর আগে ১৯৯৪ সালের ২৮ জুন স্থাপিত রেকর্ড ছিল ২,৭৭,০৭০ জন। রেফারিরা লাল কার্ড দেখাতে সংযত ২০১৮ ও ২০২২ সালের বিশ্বকাপে মাত্র চারটি করে লাল কার্ড দেখানো হয়েছিল যা আগের আসরগুলোর তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। এবারের আসরে শুরুতে মনে হচ্ছিল লাল কার্ডের বন্যা বয়ে যেতে পারে। উদ্বোধনী ম্যাচে সহ-আয়োজক মেক্সিকো ১০ জন নিয়ে খেলেও ৯ জনের দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারায়, আর সেই ম্যাচে তিনজন খেলোয়াড় লাল কার্ড দেখেন। তবে ধারণা করা হচ্ছে, ব্রাজিলিয়ান রেফারি উইলটন সামপাইওর ওই ম্যাচের পারফরম্যান্সের পর ফিফা রেফারিদের আরও সতর্কভাবে লাল কার্ড ব্যবহার করতে উৎসাহিত করেছে। ফলস্বরূপ পরবর্তী ২৩টি ম্যাচে একজন খেলোয়াড়কেও মাঠ থেকে বহিষ্কার করা হয়নি।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    স্পোর্টস ডেস্ক

    Related Posts

    অস্ট্রেলিয়ায় ব্যাটাররা ছন্দ ফিরে পাবে : শান্ত

    July 31, 2026

    ওয়ানডে অধিনায়ক হচ্ছেন লিটন

    July 28, 2026

    নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী অনুষ্ঠানে মাঠে উপস্থিত প্রধানমন্ত্রী

    July 27, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.