২০২৬ বিশ্বকাপে ব্রাজিল তাদের প্রথম ম্যাচ খেলবে মরক্কোর বিরুদ্ধে। মরক্কো ২০২২ সালে পর্তুগাল ও স্পেনকে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল। এবারও তারা ভালো কিছু করতে চায়। এরপরও অবশ্য এই ম্যাচে ব্রাজিলই এগিয়ে। যদিও এই ম্যাচে নেইমারকে পাচ্ছে না সেলেসাওরা। তাকে বাদ দিয়েও বেশ শক্তিশালী এক দল নিয়েই মাঠে নামতে চলেছে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। নেইমারের বদলে এই একাদশে আসতে পারেন মাতেউস কুনিয়া। তার পেছনে ডান পাশে থাকবেন রাফিনিয়া, বামে ভিনিসিয়ুস জুনিয়র। ফাইনাল প্লেমেকার হিসেবে খেলবেন লুকাস পাকেতা।
ডিফেন্সিভ মিডফিল্ডে কাসেমিরোর সঙ্গে জুটি বাধবেন ব্রুনো গিমারেশ। রক্ষণে থাকবেন মারকিনিয়োস, গাব্রিয়েল মাগালায়েস, দানিলো ও ডগলাস। গোলকিপার হিসেবে থাকবেন আলিসন বেকার। এদিকে মরক্কো দলও চোটজর্জর। দলটির সেরা সেন্টার-ব্যাক নায়েফ আগুয়ের্দ পিউবালজিয়া সমস্যায় একাদশে নেই। তার জায়গায় ইসা দিওপ ও চাদি রিয়াদ খেলবেন। নুসাইর মাজরাউই কাঁধের চোটে সন্দেহজনক। এজ আবদে হাঁটুর লিগামেন্টে মাঝারি মাত্রার চোট পেয়েছেন, তিনি পুরো গ্রুপ পর্বে খেলতে পারবেন না।
ব্রাজিলের সম্ভাব্য একাদশ
আলিসন; ডগলাস, মার্কিনিয়োস, গ্যাব্রিয়েল, দানিলো;
কাসেমিরো, ব্রুনো গিমারেশ; ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়া, লুকাস পাকেতা;
ইগোর থিয়াগো
মরক্কোর সম্ভাব্য একাদশ–
বোনো; মাজরাউই, ইসা দিওপ, চাদি রিয়াদ, আশরাফ হাকিমি;
নাবিল এল আয়নাউই , আমিন বুয়াদি; বিলাল এল খান্নুস, আজেদিন উনাহি, ব্রাহিম দিয়াজ;
ইলিয়াস সাইবারি
