Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

    August 31, 2026

    আদানির প্রতারণার ফাঁদে বিদ্যুৎ খাত, ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যস্ত জীবন

    August 31, 2026

    মৃতের সংখ্যা বেড়ে ৩১, ক্ষয়ক্ষতির মাত্রা ‘কল্পনার অতীত’

    August 26, 2026
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, September 1 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»জাতীয়»বাগেরহাটে চুইঝালের ঝাঁজে সরগরম ঈদের বাজার, বেড়েছে দামও

    বাগেরহাটে চুইঝালের ঝাঁজে সরগরম ঈদের বাজার, বেড়েছে দামও

    Reduanul Hoqueবাগেরহাট প্রতিনিধিMay 27, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link
    রবানির ঈদকে সামনে রেখে বাগেরহাটের হাট-বাজারে বেড়েছে ঐতিহ্যবাহী মসলা চুইঝালের চাহিদা। গরুর মাংস রান্নায় বাড়তি স্বাদ ও ঘ্রাণ আনতে দক্ষিণাঞ্চলের মানুষের কাছে চুইঝাল অত্যন্ত জনপ্রিয়। চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে বাজারে বেড়েছে বেচাকেনা, পাশাপাশি ঊর্ধ্বমুখী হয়েছে দামও। সাধারণ সময়ে জেলার বিভিন্ন বাজারে আকারভেদে প্রতি কেজি চুইঝাল ৪০০ থেকে ৮০০ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা ৬০০ থেকে ১৪০০ টাকায় বিক্রি হচ্ছে। সরেজমিনে দেখা যায়, জেলার ফকিরহাট, চিতলমারী, মোল্লাহাট ও সদরসহ বিভিন্ন বাজারের চুইঝালের দোকানগুলোতে এখন ক্রেতাদের উপচে পড়া ভিড়। স্থানীয়দের পাশাপাশি দেশের বিভিন্ন জেলা থেকে আসা পাইকারি ও খুচরা ব্যবসায়ীরাও ভিড় করছেন এই বাজারগুলোতে। ফকিরহাট বাজারের চুইঝাল ব্যবসায়ী মামুন শেখ বলেন, “প্রতি বছরের মতো এবারও ঈদ সামনে রেখে চুইঝালের ব্যাপক চাহিদা তৈরি হয়েছে। তবে চাহিদার তুলনায় সরবরাহ কিছুটা কম থাকায় দাম বেড়েছে। বর্তমানে আকার ও মানভেদে প্রতি কেজি চুইঝাল ৮০০ থেকে ১৪০০ টাকায় বিক্রি হচ্ছে।”
    তিনি আরও বলেন, “খুলনা, পিরোজপুর, নড়াইল, গোপালগঞ্জ, মাদারীপুর ও যশোরসহ বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ীরা এখানে চুইঝাল কিনতে আসছেন। এতে কেনাবেচাও কয়েকগুণ বেড়ে গেছে। পিরোজপুর ব্যবসায়ী শফিক শেখ বলেন, দীর্ঘদিন ধরে গোপালগঞ্জ পৌর মার্কেটে চুইঝালের ব্যবসা করছি। ফকিরহাট বাজার থেকে পাইকারি দামে চুইঝাল সংগ্রহ করে খুচরা বাজারে বিক্রি করি। বাগেরহাটের চুইঝালের স্বাদ ও মান ভালো হওয়ায় এর চাহিদা বেশি। বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর বাজারের বিক্রেতা এরশাদ শেখ বলেন,ঈদ উপলক্ষে বাজারে ব্যাপক চাহিদা সৃষ্টি হয়েছে। কিন্তু পর্যাপ্ত সরবরাহ না থাকায় অনেক সময় খুচরা ক্রেতাদের চাহিদা পূরণ করা যাচ্ছে না। এতে দামও কিছুটা বেড়েছে।” সাতক্ষীরা থেকে চুইঝাল কিনতে আসা ক্রেতা রবিউল ইসলাম বলেন,কোরবানির ঈদে গরুর মাংস রান্নার জন্য চুইঝাল কিনতে এসেছি। বাগেরহাটের চুইঝালের ঝাঁজ ও স্বাদ অন্যরকম, যা রান্নার স্বাদ কয়েকগুণ বাড়িয়ে দেয়।
    ফকিরহাটের ক্রেতা আহসানুল হক বলেন, বাগেরহাটের প্রায় প্রতিটি পরিবারেই মাংস রান্নায় চুইঝাল ব্যবহার করা হয়। এটি শুধু স্বাদ বাড়ায় না, খাবারে আলাদা ঘ্রাণও এনে দেয়। এ অঞ্চলে চুইঝালের জনপ্রিয়তাকে কেন্দ্র করে অনেক হোটেল-রেস্তোরাঁও গড়ে উঠেছে। বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মোতাহার হোসেন জানান, চুইঝাল একটি ঔষধিগুণসম্পন্ন মসলা। এটি হজমশক্তি বাড়ানো, গ্যাসের সমস্যা কমানো ও রুচি বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখে। তিনি বলেন, এ বছর জেলায় ৩২ হেক্টর জমিতে চুইঝালের আবাদ হয়েছে। সেখান থেকে প্রায় ৬৮ মেট্রিক টন উৎপাদন হয়েছে। চাষিদের আগ্রহ বাড়াতে কৃষি বিভাগ নিয়মিত চারা বিতরণ ও প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছে। ঈদ যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে বাগেরহাটের ঐতিহ্যবাহী এই মসলার কদর। বাজারে এখন চুইঝালের ঝাঁজে সরগরম ঈদের আমেজ।
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    বাগেরহাট প্রতিনিধি

    Related Posts

    শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

    August 31, 2026

    আদানির প্রতারণার ফাঁদে বিদ্যুৎ খাত, ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যস্ত জীবন

    August 31, 2026

    ঢাকায় চালু হচ্ছে দক্ষিণ কোরিয়ার ভিসা সেন্টার

    August 26, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.